রাই- হল সেই ফুটফুটে মেয়েদের মধ্যে একজন যে দুমুঠো ভাত, বাড়ির বেকারত্ব তে হাড়িয়ে গিয়ে নিজের স্বপ্ন,পড়াশোনা, সম্ভাবনা কে অনেক পেছনে ফেলে রেখেছে। আমাদের সমাজে এই রাই অসংখ্য। রাই কেবল একটি শিশু কন্যা নয় সে সকল খুদের প্রতিনিধি সমাজের চাপে যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত। রাই হলো সেই অনুপ্রেরণা যেখানে থেকে একটি সামগ্রিক চিন্তা আসে সেখানে থেকে 2017 সালে প্রাথমিক ভাবে রাই ফাউন্ডেশনের পরিকল্পনা মাথায় আ
সে।
কেবল অর্থ সাহায্য বা বড় বড় কথা দিয়ে সমাজের উন্নয়ন সম্ভব নয়। রাই ফাউন্ডেশন বিশ্বাস করে সামগ্রিক উন্নয়নের উপর। একটি পরিবারের উন্নয়ন হলেই এমন অসংখ্য রাই এর বিকাশের পথ খোলা সম্ভব। অভুক্তের হাতে অন্ন, বস্ত্র হীনের বস্ত্র দান, সঠিক প্রয়োজনে রক্তের যোগান, আশাবাদ ইত্যাদি র মধ্য দিয়ে মানুষের মনে আশা জাগানো যে তারা নিতান্তই মূলহীন নয়। রাই বিশ্বাস করে খালি পেটে নিজের ঘরের উন্নয়ন হয় না, মানসিক বিকাশের হয় না। তাই কর্মসংস্থান ও শিক্ষা একটি আদর্শ পরিবেশ তৈরি করে যেখানেই রাই দের বিকাশের পথ শুরু হয়। এইভাবেই একটি স্হানের উন্নয়ন সম্ভব।
এই আদর্শ নিয়ে রাই এর প্রতিষ্ঠা যেখানে স্বপ্ন কর্মযজ্ঞ এর মাধ্যমে পূরন সম্ভব। তার যন্য একটি সহযোগিতা একটা হাত এর উপস্থিতি হল রাই ফাউন্ডেশন,, যেখানে নিরাশা কে আশায় রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।