18/07/2026
# # # *প্রেস বিজ্ঞপ্তি*
*বিষয়: ৬ বছর পূর্তি - জলঙ্গী নদী সমাজের জনআন্দোলন: নদী বাঁচাও, জীবিকা বাঁচাও*
*তারিখ: ১৭ই জুলাই, ২০২৬*
*স্থান: কৃষ্ণনগর, নদীয়া*
*জলঙ্গী নদী সমাজের ৬ বছরের লড়াই - প্রান্তিক মানুষকে সাথে নিয়ে নদী ও পরিবেশ রক্ষার আন্দোলন*
জলঙ্গী নদী সমাজ গঠিত হয় ২০২০ সালে। Funded NGO-দের গতানুগতিক পথকে উপেক্ষা করে আমরা সরকার ও প্রশাসনের পক্ষ না নিয়ে নদী ও পরিবেশের উপর নির্ভরশীল প্রান্তিক মানুষদের অভাব-অভিযোগকে মান্যতা দিয়েছি। তাদের অভিজ্ঞতাকে হাতিয়ার করে অধিকারকে দাবীর আকারে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।
*আমাদের মূল ভাবনা:*
_“নদী ও পরিবেশ আপাদমস্তক রাজনৈতিক বিষয় এবং নদী-পরিবেশ আন্দোলন এক শ্রেণী আন্দোলন।”_
আমরা অদলীয় কিন্তু রাজনৈতিকভাবে সচেতন। গ্রাম থেকে শহর - সর্বত্র মানুষকে সচেতন করার কাজ করছি।
*গত ৬ বছরের উল্লেখযোগ্য কর্মসূচী ও সাফল্য:*
1. *বাঁধাল সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন*: করোনাকালেও Fact-Finding করে _বাঁধাল_ এর দুর্নীতি জনসমক্ষে আনা হয়। প্রশাসন বাধ্য হয় কৃষ্ণনগর Sub-division থেকে বাঁধাল তুলে দিতে।
2. *পরিচ্ছন্ন বিসর্জন*: পশ্চিমবঙ্গ দূষণ পর্ষদের চেয়ারম্যানের সাথে বৈঠক ও ডেপুটেশনের পর কৃষ্ণনগর পৌরসভা বিসর্জনের সাথে সাথেই ক্রেন দিয়ে কাঠামো তোলা শুরু করে।
3. *অবৈধ পার্ক রদ*: বিসর্জন ঘাটের পাশে অবৈধ পার্কের টেন্ডারের বিরুদ্ধে গণস্বাক্ষর ও ডেপুটেশনের ফলে জেলা প্রশাসন টেন্ডার বাতিলের নির্দেশ দেয়।
4. *NHAI-কে দিয়ে নদী পরিষ্কার*: NH-12 সম্প্রসারণের পর ৪-৫ বছর ধরে নদীতে পড়ে থাকা কংক্রিট, মাটি, ডেব্রীজ সরাতে NHAI ও KCC Buildcon-কে বাধ্য করা হয়।
5. *মানিকপাড়া বাঁধ পুনর্নির্মাণ*: ঠিকাদারের কেটে দেওয়া বাঁধটি পুনর্নির্মাণ করতে সেচ দপ্তরকে বাধ্য করা হয়। এই বাঁধ কৃষ্ণনগরকে বন্যার হাত থেকে রক্ষা করে।
6. *কালভার্ট সংস্কার*: কাতলামারি খালের ভাঙা কালভার্টটি ৪টি গ্রামের সংযোগ রক্ষা করে। JNS-এর হস্তক্ষেপে সেচ ও পঞ্চায়েত দপ্তর এটি আপৎকালীন ভাবে সারায়।
7. *হরিজন পাড়ায় পানীয় জল*: জনসংখ্যার অনুপাতে কলের অভাবে JNS-এর ডেপুটেশনের পর পৌরসভা একটি নতুন কল বসায় ও একটি কল সারায়। তাদের স্বাস্থ্য পরীক্ষারও ব্যবস্থা করা হয়।
8. *দূষণ রিপোর্টিং অ্যাপ*: জলাভূমি ও পরিবেশ দূষণ রোধে ছবি সহ অভিযোগ জানানোর অ্যাপ চালুর দাবী - যা বর্তমানে সরকার চালু করেছে।
*অন্যান্য কাজ:*
_“এবার অনশন”_, _“মাছ ছাড়া একদিন”_, _“আজ হরতাল”_, _“নদীর জন্য চাইছি ভোট”_ এর মতো কর্মসূচী।
স্কুল ছাত্র-ছাত্রীদের স্বাক্ষর সহ আবেদন রাজ্যপাল ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে জমা।
পর ২ বছর _নৌকা বাইচ_ আয়োজন করে নদী সংস্কৃতিকে ফিরিয়ে আনা।
দেশের একাধিক রাজনৈতিক দলের কাছে _নদী ইস্তেহার_ পৌঁছে দেওয়া এবং মিটিং করে নদী ও পরিবেশ আন্দোলনের গুরুত্ব অনুধাবন করা।
*GIZ, KPMG-এর সাথে যৌথ উদ্যোগে Indo-German MOU স্বাক্ষরে বিশেষ গুরুত্ব পূর্ণ ভূমিকা গ্রহণ করা।*
নেপাল, দিল্লী, হায়দ্রাবাদ সহ বিভিন্ন রাজ্যে সংগঠনের বার্তা পৌঁছে দেওয়া।
জলঙ্গী নদী সমাজ মনে করে আসল পরিবেশকর্মী হলেন হরিজন সম্প্রদায়ের মানুষ। এই লড়াই চলবে।
*কৌশিক সরকার*
সদস্য,
পক্ষে,
জলঙ্গী নদী সমাজ
কৃষ্ণনগর,নদীয়া।।