স্বপ্নের ইচ্ছেপূরণ - SIP

স্বপ্নের ইচ্ছেপূরণ - SIP Upcoming: Tailoring & clay craft-based livelihood. Empowering hands, enriching lives.

> NSIP Society (ESTD. 2018) is a nonprofit working on tree plantation, specially able support, blood donation, food & dress distribution, and community welfare. *"স্বপ্নের ইচ্ছেপূরণ"*
|| এটি একটি সেচ্ছাসেবী সংস্থা ||
আমাদের উদ্দেশ্য সমাজে অর্থের দিক থেকে পিছিয়ে পড়া পরিবারদের সাহায্য করা, সাহায্য করা সেই সমস্ত শিশুদের যারা আমাদের সমাজের ভবিষ্যৎ, সাহায্য করা সেই সমস্ত মানুষদের যারা অর্থের জন্য সাম

ান্য স্বপ্ন টুকুও পূরণ করতে পারে না।

আপনারাও এগিয়ে আসুন।
আমরা একসাথে মিলে তাদের এই সামান্য স্বপ্ন টুকু পূরণ করার চেষ্টা করি।
আমাদের সংস্থায় সকলেই সেচ্ছায় সদস্যপদ গ্রহন করতে পারে।
সদস্যপদ গ্রহন করার জন্য যা যা করণীয় :-
১) "Membership Form" Fill Up করে জমা দিতে হবে।
২) "Membership Form" এর মূল্য মাত্র ৫০ টাকা।
৩) "Membership Form" এর সাথে আধার কার্ডের Xerox, দুই কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে।
৪) সদস্যপদ গ্রহন করার পর Monthly Donation" হিসেবে Minimum ৩০ টাকা অনুদান দিতে হবে।

এছাড়াও ইচ্ছুক বন্ধুরা নিজের সামর্থ্য অনুযায়ী আমাদের শুধুমাত্র অনুদান দিতে পারেন। আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমরা আরও ভালো কাজ করতে সফল হব।

আপনারা Paytm, Tej এবং Phonepe এর মাধ্যমেও অনুদান দিতে পারেন।
Paytm/Tej/Phonepe :- 9038888267

বিষদ জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।

🌸 NSIP Society-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা 🌸প্রিয় স্বেচ্ছাসেবকবৃন্দ ও শ্রদ্ধেয় নার্সগণ,প্রজেক্ট গৌরী – দিন ৩ সফলভাবে...
19/02/2026

🌸 NSIP Society-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা 🌸

প্রিয় স্বেচ্ছাসেবকবৃন্দ ও শ্রদ্ধেয় নার্সগণ,

প্রজেক্ট গৌরী – দিন ৩ সফলভাবে সম্পন্ন করতে আপনাদের সময়, পরিশ্রম ও আন্তরিক সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। কৃষ্ণনগর চিলড্রেন হোমে আজকের মাসিক সচেতনতা ও স্বাস্থ্যবিধি কর্মসূচি আপনাদের সক্রিয় অংশগ্রহণের কারণেই এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

আপনাদের সহানুভূতিশীল আচরণ, ধৈর্য এবং দায়িত্বশীল উপস্থাপনা কিশোরীদের সামনে একটি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরি করেছে, যেখানে তারা খোলামেলা ভাবে শিখতে ও প্রশ্ন করতে পেরেছে।

বিশেষ ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় নার্সদের, যাঁরা পেশাদারিত্ব ও যত্নসহকারে স্বাস্থ্যসংক্রান্ত সঠিক তথ্য প্রদান করেছেন।

আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টাই এই উদ্যোগকে সফল করেছে। ভবিষ্যতেও আপনাদের এমনই পাশে পাব বলে আমরা আশা রাখি।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা সহ,
NSIP Society

-7

🌼 জন্মদিন হোক বা বিবাহবার্ষিকী—আনন্দ ভাগ করে নিন দাদু-দিদাদের সঙ্গে 🌼পিয়ালি ও প্রসেনজিৎ-এর বিবাহবার্ষিকী উপলক্ষে আজ আমর...
18/02/2026

🌼 জন্মদিন হোক বা বিবাহবার্ষিকী—আনন্দ ভাগ করে নিন দাদু-দিদাদের সঙ্গে 🌼

পিয়ালি ও প্রসেনজিৎ-এর বিবাহবার্ষিকী উপলক্ষে আজ আমরা সুখনিরে প্রয়োজনীয় কিছু জিনিসের সঙ্গে টিফিনের ব্যবস্থা করেছি।
এই ছোট উদ্যোগের উদ্দেশ্য একটাই—আনন্দ ভাগ করে নেওয়া এবং মানুষের পাশে দাঁড়ানো।

তাঁদের এই মানবিক ভাবনা আরও অনেককে অনুপ্রাণিত করুক—এই আমাদের আন্তরিক কামনা। 🤍
আমরা চাই এই ভাবনাটা সবার কাছে ছড়িয়ে পড়ুক,
যাতে মানুষ তাঁদের বিশেষ দিনগুলো শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সঙ্গে ভাগ করে নিতে পারেন।

অল্প আয়োজন, অল্প খরচেও যে বড় আনন্দ দেওয়া যায়—এই বিশ্বাসটাই আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই।

|| শহীদদের স্মরণে ||১৪ই ফেব্রুয়ারি, ২০১৯দেশের জন্য আত্মবলিদানকারী বীর শহীদদের প্রতিবিনম্র শ্রদ্ধা ও নীরবতা পালনের মুহূর...
14/02/2026

|| শহীদদের স্মরণে ||
১৪ই ফেব্রুয়ারি, ২০১৯
দেশের জন্য আত্মবলিদানকারী বীর শহীদদের প্রতি
বিনম্র শ্রদ্ধা ও নীরবতা পালনের মুহূর্ত।
জয় হিন্দ 🇮🇳
স্থান: নগেন্দ্রনগর নেতাজী সুভাষ ক্লাবের মোড়

🌼 একটি ছোট উদ্যোগ, বড় ভাবনা 🌼গতকাল আমরা সুখনিরে আমাদের NGO-র পক্ষ থেকে টিফিনের ব্যবস্থা করেছিলাম।এই উদ্যোগের মূল উদ্দেশ...
12/02/2026

🌼 একটি ছোট উদ্যোগ, বড় ভাবনা 🌼
গতকাল আমরা সুখনিরে আমাদের NGO-র পক্ষ থেকে টিফিনের ব্যবস্থা করেছিলাম।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল আনন্দ ভাগ করে নেওয়া এবং সমাজের পাশে দাঁড়ানো।

আমরা চাই এই ভাবনাটা সবার কাছে ছড়িয়ে দিতে—
যাতে মানুষ তাঁদের জন্মদিন, বিবাহবার্ষিকী বা স্মরণীয় দিনগুলো এভাবেই উদ্‌যাপন করতে পারেন।
অল্প খরচে, অল্প আয়োজনেও যে বড় আনন্দ দেওয়া যায়—এই বিশ্বাসটাই আমরা পৌঁছে দিতে চাই।

💰 সর্বনিম্ন খরচ মাত্র ১০০০ টাকা
এই সামান্য সহযোগিতাতেই কারও মুখে হাসি ফোটানো সম্ভব।

আসুন, আপনার বিশেষ দিনগুলোকে অর্থবহ করে তুলুন—
আনন্দ ভাগ করে নিয়ে, ভালোবাসা ছড়িয়ে দিয়ে। 🤍

🌼 স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি…শ্রদ্ধেয় শুভ্রাংশু বন্দ্যোপাধ্যায়-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ...
12/02/2026

🌼 স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি…
শ্রদ্ধেয় শুভ্রাংশু বন্দ্যোপাধ্যায়-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে টিফিনের ব্যবস্থা করা হয়েছিল।
এই ছোট্ট উদ্যোগের মাধ্যমে ভালোবাসা ও স্মরণকে বাস্তব রূপ দেওয়ার এক আন্তরিক প্রয়াস ছিল এটি।
স্মৃতি কখনও মুছে যায় না—মানুষের হৃদয়ে তা নীরবে বেঁচে থাকে।
ওঁনার আত্মা শান্তিতে থাকুক। 🙏

🌸 Project Gouri | Day 3 Announcement 🌸🗓️ তারিখ: ১৯শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার📍 স্থান: নগেন্দ্রনগর হোম, কৃষ্ণনগর👧 অংশগ্রহ...
12/02/2026

🌸 Project Gouri | Day 3 Announcement 🌸

🗓️ তারিখ: ১৯শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার
📍 স্থান: নগেন্দ্রনগর হোম, কৃষ্ণনগর
👧 অংশগ্রহণকারী: প্রায় ৬০ জন কিশোরী

---

🩷 "চুপ নয়, আলোচনাই সমাধান – পিরিয়ড কোনো লজ্জা নয়, এটি প্রকৃতির উপহার।" 🩷

NSIP-এর নতুন উদ্যোগ Project Gouri চায়, প্রতিটি মেয়েই যেন আত্মবিশ্বাসের সঙ্গে নিজের শরীরকে জানে, বোঝে, ভালোবাসে।

---

🔻 আমরা যা করব:
✔️ ছোট্ট ওয়ার্কশপ – পিরিয়ড কী, কেন হয়, কী করতে হয়
✔️ সচেতনতা তৈরি – ভয় নয়, বোঝা ও সম্মান
✔️ Sanitary Kit প্রদান – প্রত্যেক মেয়েকে
✔️ ছোট গল্প, খেলা ও আলোচনার মাধ্যমে শেখা

---

❤️ Project Gouri এর পথচলা শুরু হয়েছে ১৩ জুলাই, ২০২৫…
একটা গল্প, একটা কিট, একটা ভরসা… বদলে দিতে পারে একটা জীবন।

📣 আমাদের সঙ্গে যুক্ত হতে, সাহায্য করতে অথবা ভালোবাসা জানাতে –
৭০২৯১৩৫৮৮০
📩 ইনবক্স করুন।

-6

গত শনিবার আমরা ভুতপাড়া দক্ষিণ পাড়া এলাকায় পুরোনো জামাকাপড় বিতরণ করতে গিয়েছিলাম।সেখানে স্থানীয় মানুষের হাতে প্রয়োজন অনু...
08/12/2025

গত শনিবার আমরা ভুতপাড়া দক্ষিণ পাড়া এলাকায় পুরোনো জামাকাপড় বিতরণ করতে গিয়েছিলাম।
সেখানে স্থানীয় মানুষের হাতে প্রয়োজন অনুযায়ী পোশাক তুলে দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত।

আবার আগামী 28 তারিখ আমরা সেই এলাকায় ফিরে যাব, যাতে আরও বেশি মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে পারি।

07/11/2025

প্রতি বছরের মতো, এবছরও শুরু হয়েছে পুরোনো জামা-কাপড় সংগ্রহ অভিযান।
আপনার অপ্রয়োজনীয় কিন্তু ব্যবহারযোগ্য পোশাক দিন, কারও শীতের উষ্ণতার কারণ হোক তা।
সংগ্রহ চলবে ২৫শে ডিসেম্বর পর্যন্ত।

🌸 আন্তরিক কৃতজ্ঞতা 🌸নগেন্দ্রনগর স্বপ্নের ইচ্ছে পূরণ সোসাইটিআগমনী’র ছোঁয়া – ২০২৫🙏 দুর্গোৎসব মানেই নতুন পোশাক, আনন্দ আর হ...
25/09/2025

🌸 আন্তরিক কৃতজ্ঞতা 🌸
নগেন্দ্রনগর স্বপ্নের ইচ্ছে পূরণ সোসাইটি
আগমনী’র ছোঁয়া – ২০২৫
🙏 দুর্গোৎসব মানেই নতুন পোশাক, আনন্দ আর হাসি। কিন্তু সমাজের প্রান্তিক অনেক শিশু সেই আনন্দ থেকে বঞ্চিত থাকে। এই বাস্তবতাকে পরিবর্তন করার স্বপ্ন নিয়েই আমরা “আগমনী’র ছোঁয়া – ২০২৫” কর্মসূচি শুরু করি।
আপনাদের অমূল্য দান, সহযোগিতা ও শুভকামনা ছাড়া এটি সম্ভব হতো না।
এই বছর আপনাদের সহায়তায় –
✨ ৭০ জন শিশু নতুন পোশাক পেয়েছে।
✨ তাদের চোখের আনন্দ, মুখের হাসি ও হৃদয়ের উচ্ছ্বাস আমাদের প্রমাণ করেছে – ভালোবাসা ও সহমর্মিতা ভাগ করলে উৎসব আরও অর্থবহ হয়।
✨ অনেক অভিভাবক কৃতজ্ঞতায় চোখ ভিজিয়ে বলেছেন – “আমাদের সন্তানরাও এখন উৎসবের আনন্দে সমানভাবে অংশ নিতে পারছে।”
🌼 আপনাদের দান কেবল পোশাক নয়, একেকটি শিশুর মনে উৎসবের আলো, আত্মবিশ্বাস ও সম্মিলিত সমাজের উষ্ণতা পৌঁছে দিয়েছে।
আমাদের প্রতিশ্রুতি
আমরা, নগেন্দ্রনগর স্বপ্নের ইচ্ছে পূরণ সোসাইটি, অঙ্গীকার করছি –
আগামী বছরগুলোতেও “আগমনী’র ছোঁয়া” আরও বড় পরিসরে আয়োজন করব।
আরও বেশি শিশু ও পরিবারকে উৎসবের আনন্দে অংশীদার করব।
সমাজের প্রতিটি মানুষকে এই সুন্দর যাত্রায় যুক্ত করতে সচেষ্ট হব।
ধন্যবাদ 💐
👉 সকল দাতা, শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবক ও সদস্যদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।
আপনারা পাশে ছিলেন বলেই আমাদের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে।
আপনারা দান করেছেন শুধু পোশাক নয়, দিয়েছেন আনন্দ, আশা আর আত্মবিশ্বাস।
এবং সেই আলো সমাজে ছড়িয়ে পড়েছে উৎসবের প্রদীপের মতো।
– নগেন্দ্রনগর স্বপ্নের ইচ্ছে পূরণ সোসাইটি

🙏 ধন্যবাদ বার্তা 🙏আগমনীর ছোঁয়া ২০২৫ – NSIP-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রত্যেককে, যাঁরা আমাদের এই পুজো...
18/09/2025

🙏 ধন্যবাদ বার্তা 🙏

আগমনীর ছোঁয়া ২০২৫ – NSIP-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রত্যেককে, যাঁরা আমাদের এই পুজোয় বাচ্চাদের জামা-কাপড় বিতরণের উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে পাশে দাঁড়িয়েছেন।

আপনাদের দান করা প্রতিটি টাকা-ই এক একটি হাসি উপহার দেবে।
আপনাদের সহযোগিতা ছাড়া এই কাজ সম্ভব হতো না।

একসাথে চললেই পরিবর্তন সম্ভব 🌸
ধন্যবাদ,
NSIP Society

#আগমনীর_ছোঁয়া

১৫ আগস্ট আয়োজিত NSIP Drawing Competition 2025-এর বিজয়ীদের নাম প্রকাশ করা হলো।👏 অভিনন্দন সকল অংশগ্রহণকারীকে — প্রত্যেকেই ...
18/09/2025

১৫ আগস্ট আয়োজিত NSIP Drawing Competition 2025-এর বিজয়ীদের নাম প্রকাশ করা হলো।
👏 অভিনন্দন সকল অংশগ্রহণকারীকে — প্রত্যেকেই আমাদের কাছে বিশেষ 🌟

Group SC

Address

Krishnagar
741101

Telephone

+917029135880

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নের ইচ্ছেপূরণ - SIP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to স্বপ্নের ইচ্ছেপূরণ - SIP:

Share

Our Story

*"স্বপ্নের ইচ্ছেপূরণ"* || এটি একটি সেচ্ছাসেবী সংস্থা || আমাদের উদ্দেশ্য সমাজে অর্থের দিক থেকে পিছিয়ে পড়া পরিবারদের সাহায্য করা, সাহায্য করা সেই সমস্ত শিশুদের যারা আমাদের সমাজের ভবিষ্যৎ, সাহায্য করা সেই সমস্ত মানুষদের যারা অর্থের জন্য সামান্য স্বপ্ন টুকুও পূরণ করতে পারে না। আপনারাও এগিয়ে আসুন। আমরা একসাথে মিলে তাদের এই সামান্য স্বপ্ন টুকু পূরণ করার চেষ্টা করি। আমাদের সংস্থায় সকলেই সেচ্ছায় সদস্যপদ গ্রহন করতে পারে। সদস্যপদ গ্রহন করার জন্য যা যা করণীয় :- ১) "Membership Form" Fill Up করে জমা দিতে হবে। ২) "Membership Form" এর মূল্য মাত্র ২০ টাকা। ৩) "Membership Form" এর সাথে আধার কার্ডের Xerox, এক কপি পাসপোর্ট সাইজ এবং এক কপি স্ট্যাম্প সাইজ ছবি জমা দিতে হবে। ৪) সদস্যপদ গ্রহন করার পর Monthly Donation" হিসেবে Minimum ৩০ টাকা অনুদান দিতে হবে। এছাড়াও ইচ্ছুক বন্ধুরা নিজের সামর্থ্য অনুযায়ী আমাদের শুধুমাত্র অনুদান দিতে পারেন। আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমরা আরও ভালো কাজ করতে সফল হব। আপনারা Paytm, Tej এবং Phonepe এর মাধ্যমেও অনুদান দিতে পারেন। Paytm/Tej/Phonepe :- 9038888267 বিষদ জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।