Nilima Welfare Trust

Nilima Welfare Trust We are fighting against malnutrition. Join with us... ���

অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং।তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ॥অজ্ঞানতিমিবান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া।চক্ষুরু...
05/09/2026

অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং।
তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ॥
অজ্ঞানতিমিবান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া।
চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ॥🙏

আজ শিক্ষক দিবস। কিন্তু শিক্ষকতার প্রকৃত অর্থ তো শুধু চার দেয়ালের শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়, তা লুকিয়ে থাকে আলোর দিশা দেখানোয়। ☀️

তাই অন্য দিনগুলোর মতোই আজও আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের সেই চেনা আদিবাসী গ্রামে—ছোট্ট দেব শিশু ও দেবকন্যা দের মাঝে, তাদের হাতে গরম গরম দুধ ও বিস্কুট তুলে দিতে। আজকের সমস্ত দায়িত্ব ও ব্যবস্থাপনায় একনিষ্ঠভাবে এগিয়ে এসেছিল আমাদের মানবিক ভাই শুভঙ্কর। শিশুদের মুখের সেই অনাবিল হাসি আর আনন্দই যেন আমাদের আজকের দিনের সেরা উপহার।💐

শিক্ষক দিবসের এই শুভ তিথিতে পৃথিবীর সমস্ত শিক্ষক ও গুরুজনদের 'নীলিমা ওয়েলফেয়ার ট্রাস্ট'-এর পক্ষ থেকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম।
আপনারাও যদি এই ছোট্ট সোনাদের মুখে একটুখানি পুষ্টি ও হাসি ফুটিয়ে তুলতে চান, তবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন:
* ফোন নম্বর: 9831350314 / 9831350309☎️

#মানবিকতা #আদিবাসী #লাভ_ইউ_জিন্দেগী #নীলিমাওয়েলফেয়ারট্রাস্ট

আজকের দিনটি আমাদের কাছে এক গভীর শ্রদ্ধা ও অনুভূতির দিন। আজকের এই স্মরণীয় তিথিতে জন্মেছিলেন প্রয়াত লক্ষ্মী ব্যানার্জী ম...
03/09/2026

আজকের দিনটি আমাদের কাছে এক গভীর শ্রদ্ধা ও অনুভূতির দিন। আজকের এই স্মরণীয় তিথিতে জন্মেছিলেন প্রয়াত লক্ষ্মী ব্যানার্জী মহাশয়া—যিনি চিত্তশালী গার্লস স্কুলের শিক্ষকতা থেকে অবসর নিয়েছিলেন এবং সারাজীবন শিক্ষার আলো ছড়িয়ে গেছেন।
🙏
তাঁর আদর্শকে বাঁচিয়ে রাখতে আজ আমাদের ছোট্ট শিশুদের মাঝে এসেছিলেন তাঁর স্বামী, কন্যা ও দৌহিত্র। তাঁরা কোমলমতি শিশুদের হাতে তুলে দেন শিক্ষা সামগ্রী ও টিফিন। শুধু অন্ন সংস্থান নয়, শিক্ষার মশাল জ্বেলে শিশুদের আলোর পথে চালিত করাই যে আসল উদ্দেশ্য, তা আজ আরও একবার প্রমাণিত হলো।🌼

নীলিমা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ব্যানার্জী পরিবারকে জানাই আন্তরিক সমবেদনা ও কৃতজ্ঞতা।
বাচ্চাদের ভবিষ্যতের সঙ্গী হতে আমাদের সাথে যোগাযোগ করুন: ৯৮৩১৩৫০৩১৪ / ৯৮৩১৩৫০৩০৯।

#মানবতা #আদিবাসী #নির্মলওয়েলফেয়ারট্রাস্ট #লাভজিন্দেগী

সুখনীড়ে ডিনার!!“সাগরের মতো গভীর হোক, তোমার মনের ভালোবাসা,ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ুক, মানবতার আশ্বাস।” 🌊💓💓আজ আমাদের প্রিয়...
30/08/2026

সুখনীড়ে ডিনার!!

“সাগরের মতো গভীর হোক,
তোমার মনের ভালোবাসা,
ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ুক,
মানবতার আশ্বাস।” 🌊💓💓

আজ আমাদের প্রিয় সাগর ভাইয়ের শুভ জন্মদিন উপলক্ষে এক অন্যরকম আনন্দের সন্ধ্যা কাটল আমাদের ভবঘুরেদের আশ্রয় সুখনীড়-এ। জন্মদিনের এই বিশেষ দিনে আবাসিকদের জন্য রাতে আয়োজন করা হয়েছিল গরম ভাত আর সুস্বাদু মাছের ঝোল। 🍚🐟

পেট ভরে খাবার পেয়ে আমাদের আবাসিকরাও ভালোবাসায় ভরা হৃদয় থেকে সাগর ভাইকে জানিয়েছে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ। 🎂❤️

নীলিমা ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্যদের পক্ষ থেকে সাগর ভাইকে জানাই শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তুমি জীবনে অনেক বড় হও, আর আমাদের শিশু ও বয়স্ক মানুষদের পাশে এভাবেই থেকো। 🙏

মানবিক কাজে পাশে থাকতে যোগাযোগ করুন:
📞 098313 50314 / 9831350309

#মানবিকতা #ভবঘুরে

4 Year's & 261 Day's at   আজ ছোট্ট আরশী সোনামার শুভ জন্মদিন উপলক্ষে এক অন্যরকম আনন্দের মুহূর্তের সাক্ষী থাকল আমাদের প্রি...
30/08/2026

4 Year's & 261 Day's at

আজ ছোট্ট আরশী সোনামার শুভ জন্মদিন উপলক্ষে এক অন্যরকম আনন্দের মুহূর্তের সাক্ষী থাকল আমাদের প্রিয় কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন। 🎂❤️

জন্মদিন মানেই শুধু কেক কাটা বা নিজের আনন্দ নয়—জন্মদিনের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সেই আনন্দ ভাগ করে নেওয়া যায় সমাজের অবহেলিত মানুষের সঙ্গে। তাই আজ আরশী সোনামার জন্মদিন উপলক্ষে কৃষ্ণনগর স্টেশনে থাকা আমাদের সন্তানদের হাতে তুলে দেওয়া হলো রাতের খাবার। 🍛🙏

ওদের মুখের একটুখানি হাসি, তৃপ্তির সেই সুন্দর অনুভূতিই আমাদের কাছে সবচেয়ে বড় উপহার। আজকের এই মানবিক উদ্যোগে ছোট্ট আরশীর জন্য রইল অনেক ভালোবাসা, আশীর্বাদ এবং উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা। 💖

নীলিমা ওয়েলফেয়ার ট্রাস্ট-এর সকল সদস্যদের পক্ষ থেকে আরশী সোনামাকে জানাই আন্তরিক শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। 🎉🎂

যোগাযোগ: 098313 50314 / 9831350309

#শুভজন্মদিন #মানবিকতা #কৃষ্ণনগর

🌼 শুভ রবিবার 🌼আজ ছোট্ট সোনামা আরশি তার পরিবারকে সঙ্গে নিয়ে চলে এসেছিল আমাদের আদিবাসী গ্রামের প্রিয় দেবশিশু ও দেবকন্যাদ...
30/08/2026

🌼 শুভ রবিবার 🌼

আজ ছোট্ট সোনামা আরশি তার পরিবারকে সঙ্গে নিয়ে চলে এসেছিল আমাদের আদিবাসী গ্রামের প্রিয় দেবশিশু ও দেবকন্যাদের কাছে। সকালে গরম গরম দুধ আর বিস্কুট পেয়ে হাসিমুখে ওরা মিটিয়ে নিল সকালের খিদে। 💖

সবচেয়ে ভালো লাগে, এত ছোট্ট হয়েও আরশি আমাদের এই শিশুদের কথা কতটা ভাবে, কতটা ভালোবাসে। এই সুন্দর মানবিকতার জন্য নীলিমা ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্যদের পক্ষ থেকে সোনামাকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তুমি ভালো থেকো সোনামা। 🌹

আপনারাও চাইলে আমাদের দেবশিশুদের পাশে দাঁড়িয়ে দুধ-বিস্কুটের ব্যবস্থা করতে পারেন।

📞 9831350503 / 9831350509

#আদিবাসী #आदिवासी #মানবিকতা

4 Year's & 259 Day's at   আজ শুভ রাখি বন্ধন, আর আজই আমাদের ভাতৃপ্রতিম অরূপের শুভ জন্মদিন। ❤️ তাই প্রতিদিনের মতো আজ রাতেও...
28/08/2026

4 Year's & 259 Day's at

আজ শুভ রাখি বন্ধন, আর আজই আমাদের ভাতৃপ্রতিম অরূপের শুভ জন্মদিন। ❤️

তাই প্রতিদিনের মতো আজ রাতেও আমরা উপস্থিত হয়েছিলাম আমার-আপনার প্রিয় কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনে, আমাদের প্রিয় অভিভাবকহীন সন্তানদের রাতের ডিনার দিতে।🥰

আজ রথি পূর্ণিমার পবিত্র দিনে সমস্ত সবজি দিয়ে রান্না করা হয়েছিল পুষ্টিকর খিচুড়ি। উৎসবের আবহে আমাদের সন্তানদের মুখের হাসি যেন আজ আরও একটু বেশি উজ্জ্বল হয়ে উঠেছিল।💐💐💐

নীলিমা ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্যের পক্ষ থেকে অরূপের জন্য রইল শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তুমি সুস্থ থেকো, ভালো থেকো, তোমার পরিবার সুখে থাকুক—মহাদেবের কাছে এই প্রার্থনাই করি। 🙏

আপনিও চাইলে আমাদের সন্তানদের রাতের ক্ষুধা মেটানোর এই মানবিক কাজে পাশে দাঁড়াতে পারেন।
📞 9831350314 / 9831350309 ☎️

#কৃষ্ণনগররেলওয়েস্টেশন #মানবিকতা #ভালোবাসা #লাভইউজিন্দেগি #লাভ

শুভ রাখীবন্ধন💖আয়রে রাখি বন্ধনের পুণ্য প্রভাতে ☀️☀️☀️রাখি বন্ধন আজকের উৎসব নয়, আমাদের সনাতন সমাজে, এই উৎসব প্রাচীন কাল থ...
28/08/2026

শুভ রাখীবন্ধন💖

আয়রে রাখি বন্ধনের পুণ্য প্রভাতে ☀️☀️☀️

রাখি বন্ধন আজকের উৎসব নয়, আমাদের সনাতন সমাজে, এই উৎসব প্রাচীন কাল থেকে হয়ে আসছে। আর রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ রুদ্ধ করার জন্য, এই উৎসবটিকে সামনে নিয়ে এসেছিলেন।🧡🧡🧡

আজ রাখি পূর্ণিমার আবহে, আমরা শাশ্বত দাদাভাইয়ের শুভ জন্মদিন কে মনে করে, গরম গরম খিচুড়ি এবং লাবড়া নিয়ে চলে এসেছিলাম আজ দুপুরে আমাদের প্রিয় আদিবাসী গ্রামের দেব শিশু এবং দেবকন্যাদের সকাশে।⭐

নীলিমা ওয়েলফেয়ার ট্রাস্ট এর সকল সদস্য দের তরফ থেকে জানাই একরাশ শুভেচ্ছা ও ভালোবাসা দাদাকে।আপনি সুস্থ থাকুন ভালো থাকুন, মহাদেবের কাছে এই প্রার্থনা করি। 💐💐💐

যোগাযোগ __
NWT----- 9831350314 / 9831350309 ☎️

#রাখীবন্ধন

🙏 জয় সন্তোষী মায়ের জয় 🙏আজ পবিত্র সন্তোষী মায়ের পূজো উপলক্ষে, সকালবেলায় আমরা চলে এসেছিলাম আমাদের প্রিয় আদিবাসী গ্রা...
28/08/2026

🙏 জয় সন্তোষী মায়ের জয় 🙏

আজ পবিত্র সন্তোষী মায়ের পূজো উপলক্ষে, সকালবেলায় আমরা চলে এসেছিলাম আমাদের প্রিয় আদিবাসী গ্রামের দেবশিশু ও দেবকন্যাদের কাছে। সঙ্গে ছিল মায়ের প্রসাদস্বরূপ গরম গরম দুধ, বিস্কুট ও লাড্ডু। আমাদের ছোট্ট সোনামণিরা পরম আনন্দে সেই খাবার গ্রহণ করেছে। 🍼🍪🍼

মায়ের চরণে আমাদের সবার প্রণাম। মা যেন সকলের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভালোবাসায় ভরিয়ে দেন এবং আমাদের এই মানবিক কাজের শক্তি আরও বাড়িয়ে দেন।

আসুন, সবাই মিলে আবারও বলি—
🙏 জয় সন্তোষী মায়ের জয় 🙏

আপনারাও চাইলে আমাদের বাচ্চাদের মুখে একদিন গরম দুধ ও বিস্কুট তুলে দিতে পারেন।⭐⭐⭐

📞 যোগাযোগ: 983135035014 / 98313503509

#মানবিকতা #লাভইজিন্দেগি #নীলিমাওয়েলফেয়ারট্রাস্ট #সন্তোষীমা #জয়সন্তোষীমায়েরজয়

Address

Krishnagar
741101

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nilima Welfare Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share