Centre for Inclusive Development Charitable Trust

Centre for Inclusive Development Charitable Trust Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Centre for Inclusive Development Charitable Trust, Non-Governmental Organization (NGO), Judge Court Para, Krishnagar City.

Centre for Inclusive Development Charitable Trust came into existence to address the social issues, e.g., Child Rights, Gender Rights, Environment, Education, Health and other such issues with pro-active initiatives.

“সংস্কৃতি শুধু অতীতের স্মৃতি নয়, এটি ভবিষ্যতের পথপ্রদর্শক।”আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস।জাদুঘর শুধু কিছু নিদর্শনের সংগ্রহ ...
18/05/2026

“সংস্কৃতি শুধু অতীতের স্মৃতি নয়, এটি ভবিষ্যতের পথপ্রদর্শক।”

আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস।
জাদুঘর শুধু কিছু নিদর্শনের সংগ্রহ নয়— এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য এবং পরিচয়ের জীবন্ত পাঠশালা।

একটি সমাজ তখনই এগিয়ে যায়, যখন তার নতুন প্রজন্ম নিজেদের শিকড়কে জানতে শেখে, অতীতকে সম্মান করতে শেখে এবং সেই শিক্ষা নিয়ে ভবিষ্যৎ নির্মাণ করে।

CIDC Trust বিশ্বাস করে— শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; শিক্ষা লুকিয়ে আছে আমাদের সংস্কৃতিতে, ইতিহাসে এবং সমাজের প্রতিটি অভিজ্ঞতায়।

আসুন, আমরা শিশুদের এমন এক শিক্ষা দিই—
যা তাদের শুধু জ্ঞানী নয়, সচেতন, সংবেদনশীল এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে।

ঐতিহ্যকে জানি, সংস্কৃতিকে ভালোবাসি, ভবিষ্যৎকে সমৃদ্ধ করি।

“Culture is not merely a memory of the past; it is a guide for the future.”

Today, on International Museum Day, we celebrate museums as more than collections of artifacts—they are living classrooms of our history, culture, heritage, and identity.

A society truly progresses when its younger generation learns to understand its roots, respect its past, and build a better future from those lessons.

CIDC Trust believes that education goes beyond textbooks; it lives in our culture, our history, and every shared social experience.

Let us empower children with an education that shapes them not only into skilled individuals, but into aware, compassionate, and responsible citizens.

Know your heritage. Embrace your culture. Enrich the future.





“শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; শিক্ষা মানে আত্মবিশ্বাস, সংস্কৃতি, আর নিজের পরিচয়কে গর্বের সঙ্গে তুলে ধরার শক্তি।”...
17/05/2026

“শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; শিক্ষা মানে আত্মবিশ্বাস, সংস্কৃতি, আর নিজের পরিচয়কে গর্বের সঙ্গে তুলে ধরার শক্তি।”

গতকাল CIDC Trust পরিচালিত 'বর্ণপরিচয় প্রাথমিক বিদ্যালয়'-এর আমাদের ছোট্ট first generation learnersরা কৃষ্ণনগর নেতাজি মেলায় অংশগ্রহণ করে নৃত্য পরিবেশনের মাধ্যমে তাদের প্রতিভা, আত্মবিশ্বাস এবং সাংস্কৃতিক চেতনার এক অপূর্ব পরিচয় তুলে ধরেছে।

এই শিশুরা এমন পরিবার থেকে উঠে এসেছে, যেখানে অনেকের জীবনেই প্রথমবার শিক্ষার আলো পৌঁছেছে। তাদের জন্য এই বিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়—এটি তাদের স্বপ্ন দেখার জায়গা, নিজেকে খুঁজে পাওয়ার জায়গা, এবং নিজের কণ্ঠস্বরকে সমাজের সামনে তুলে ধরার জায়গা।

CIDC Trust বিশ্বাস করে— প্রতিটি শিশুর ভেতরে লুকিয়ে আছে এক একটি সম্ভাবনার আলো। সেই আলোকে উজ্জ্বল করে তুলতে আমরা শুধু পাঠ্যবই নয়, তাদের সাংস্কৃতিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি, এবং মানবিক মূল্যবোধ গঠনে সমানভাবে কাজ করে চলেছি।

আপনাদের ভালোবাসা, সহযোগিতা এবং পাশে থাকা—এই শিশুদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলতে পারে।
আসুন, একসাথে বদলাই সমাজের আগামী।

“Education is not confined to textbooks; it is about building confidence, nurturing culture, and empowering children to express their true identity with pride.”

Yesterday, the first-generation learners of 'Barnaporichoy Primary School', run by CIDC Trust, participated in the Krishnanagar Netaji Mela, where they beautifully showcased their talent and cultural spirit through a dance performance.

These children come from families where, for many, this is the very first opportunity to experience the light of education. For them, this school is not just a place to study—it is a place to dream, to discover themselves, and to find their voice in society.

At CIDC Trust, we believe every child carries a spark of limitless potential. Our mission is not only to educate them academically but also to nurture their cultural awareness, self-confidence, and human values, helping them grow into empowered individuals.

Your love, support, and encouragement can help us create a brighter future for these children.
Together, let us build a better tomorrow.

For Donation:
Axis Bank, Krishnanagar Branch
Account No.: 923020070304994
IFSC: UTIB0000237
Contact No.: (+91) 8250132366





এক প্লেট পুষ্টিকর খাবার—একটি শিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারে।গতকাল CIDC Trust পরিচালিত ‘বর্ণপরিচয় প্রাথমিক বিদ্যালয়’-এর শ...
14/05/2026

এক প্লেট পুষ্টিকর খাবার—একটি শিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারে।

গতকাল CIDC Trust পরিচালিত ‘বর্ণপরিচয় প্রাথমিক বিদ্যালয়’-এর শিশুদের জন্য একটি পুষ্টিকর মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল।

এই বিদ্যালয়ের প্রতিটি শিশু First Generation Learner—অর্থাৎ, তারাই তাদের পরিবারের প্রথম সদস্য, যারা বিদ্যালয়ের বেঞ্চে বসার সুযোগ পেয়েছে।
তাদের এই পথচলা সহজ নয়; প্রতিদিন দারিদ্র্য, সামাজিক বৈষম্য এবং অনিশ্চয়তার সঙ্গে লড়াই করেই তারা স্বপ্ন দেখতে শেখে।

CIDC Trust শুধু তাদের শিক্ষার আলো পৌঁছে দেয় না—
আমরা চেষ্টা করি তাদের সার্বিক বিকাশের জন্য—
✨ মানসম্মত শিক্ষা
✨ পুষ্টিকর খাদ্য
✨ সাংস্কৃতিক বিকাশ
✨ আচরণগত শিক্ষা
✨ এবং সময়োপযোগী দক্ষতা উন্নয়নের সুযোগ

কারণ আমরা বিশ্বাস করি—
একটি শিশুকে শুধু পড়াশোনা শেখালেই হয় না, তাকে মানুষ হিসেবে গড়ে তুলতে হয়।

কিন্তু সত্যিটা হলো—আমাদের সম্পদ ও তহবিল সীমিত।
আপনার সামান্য সহায়তাও একটি শিশুর জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
আপনার একটি অবদান হয়তো কোনো শিশুর ক্ষুধা মেটাবে,
কিংবা তাকে দেবে তার স্বপ্ন পূরণের সাহস।

আসুন, আমরা একসাথে আরও অনেক শিশুকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনি।
কারণ প্রতিটি শিশুর অধিকার—শিক্ষা, পুষ্টি এবং মর্যাদার জীবন।

For Donation:
Axis Bank, Krishnanagar Branch
Account No.: 923020070304994
IFSC: UTIB0000237

📞 Contact: (+91) 8250132366

One nutritious meal can change a child’s future.

Yesterday, CIDC Trust provided a nutritious lunch to the children of “Barnaporichoy Primary School,” a school run by our organization.

Every child at Barnaporichoy is a first-generation learner—the first in their family to sit on a school bench and dream of a different future.
Their journey is not easy; they fight poverty, inequality, and uncertainty every single day.

At CIDC Trust, we believe education alone is not enough.
We work to ensure their holistic development through:

✨ Quality education
✨ Nutritious meals
✨ Cultural development
✨ Behavioral learning
✨ Essential life and future skills

Because building a child’s future means more than teaching lessons— it means nurturing dignity, confidence, and hope.

But our resources are limited.

Your small contribution can create a life-changing impact.
It can feed a hungry child.
It can keep a child in school.
It can help build a future that every child deserves.

Join us in bringing more children into the mainstream of society—through education, nutrition, and compassion.

For Donation:
Axis Bank, Krishnanagar Branch
Account No.: 923020070304994
IFSC: UTIB0000237

📞 Contact: (+91) 8250132366







“ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়”— এই এক পংক্তিতেই যেন ধরা আছে এক বিপ্লবী কবির সমগ্র জীবনদর্শন।আজ কবি সুকান্ত ভট্টাচার্য-এর...
13/05/2026

“ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়”— এই এক পংক্তিতেই যেন ধরা আছে এক বিপ্লবী কবির সমগ্র জীবনদর্শন।

আজ কবি সুকান্ত ভট্টাচার্য-এর মৃত্যুবার্ষিকীতে CIDC Trust গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সেই তরুণ কবিকে, যিনি মাত্র ২০ বছর বয়সে পৃথিবী ছেড়ে গেলেও বাংলা সাহিত্য ও সমাজচেতনায় রেখে গেছেন অনির্বাণ আলোর রেখা।

অনেকের অজানা— সুকান্ত শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন এক যুব সমাজকর্মী ও সংগ্রামী কণ্ঠস্বর। দুর্ভিক্ষ, বৈষম্য, শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে তাঁর কলম ছিল প্রতিবাদের অস্ত্র। মাত্র কিশোর বয়সেই তিনি যুক্ত হয়েছিলেন গণআন্দোলনের সঙ্গে— কারণ তিনি বিশ্বাস করতেন, সাহিত্য তখনই সার্থক, যখন তা মানুষের পাশে দাঁড়ায়।

আজ, যখন আমরা শিশু অধিকার, শিক্ষা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করি, তখন সুকান্তর স্বপ্ন আমাদের নতুন করে পথ দেখায়—
“এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি” — শুধু কবিতার পংক্তি নয়, এ আমাদের সামাজিক দায়বদ্ধতারও অঙ্গীকার।

সুকান্তকে স্মরণ মানে শুধু একজন কবিকে স্মরণ নয়—
একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ার শপথকে পুনরুজ্জীবিত করা।

শ্রদ্ধাঞ্জলি, কবি সুকান্ত ভট্টাচার্য। 🌿


#সুকান্তভট্টাচার্য



প্রতিটি দিনই সমাজ গড়ার দিন।প্রতিটি ছোট উদ্যোগ, প্রতিটি সহানুভূতির হাত, প্রতিটি শিশুর মুখের হাসি—একটি সুন্দর আগামী গড়ার ভ...
13/05/2026

প্রতিটি দিনই সমাজ গড়ার দিন।
প্রতিটি ছোট উদ্যোগ, প্রতিটি সহানুভূতির হাত, প্রতিটি শিশুর মুখের হাসি—একটি সুন্দর আগামী গড়ার ভিত্তি।

CIDC Trust বিশ্বাস করে, শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়—এটি একটি শিশুর স্বপ্ন দেখার সাহস, নিজের পায়ে দাঁড়ানোর শক্তি, এবং একটি পরিবারের ভবিষ্যৎ বদলে দেওয়ার সম্ভাবনা।

আজ আমরা আবারও আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি—
শিক্ষা, শিশু সুরক্ষা এবং কমিউনিটি উন্নয়নের মাধ্যমে একটি আরও ন্যায়ভিত্তিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার।

আপনার ছোট্ট সহযোগিতাও একটি শিশুর জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
এসে দাঁড়ান আমাদের পাশে—কারণ সমাজ পরিবর্তনের দায়িত্ব আমাদের সকলের।

Every day is an opportunity to build a better society.
Every small act of kindness, every helping hand, and every child’s smile lays the foundation for a brighter tomorrow.

At CIDC Trust, we believe education is more than access to books—it is the courage to dream, the power to rise, and the opportunity to transform lives.

Today, we renew our commitment to building a more just, compassionate, and inclusive society through education, child protection, and community empowerment.

Your small contribution can create a lifetime of opportunity for a child.
Stand with us—because building a better society is a shared responsibility.









আজকের পৃথিবীতে প্রযুক্তি শুধু আধুনিকতার প্রতীক নয়—এটি শিক্ষার নতুন দরজা খুলে দেওয়ার চাবিকাঠি।কিন্তু আমাদের সমাজের বহু ...
11/05/2026

আজকের পৃথিবীতে প্রযুক্তি শুধু আধুনিকতার প্রতীক নয়—এটি শিক্ষার নতুন দরজা খুলে দেওয়ার চাবিকাঠি।
কিন্তু আমাদের সমাজের বহু first generation learner—যাদের পরিবারে তারাই প্রথম স্কুলের গণ্ডি পেরোচ্ছে—তাদের কাছে প্রযুক্তির এই সুযোগ এখনও অধরা।

CIDC Trust
-এর স্বপ্ন—এই শিশুদের শিক্ষার সঙ্গে প্রযুক্তিকে যুক্ত করা;
যাতে তারা শুধু বইয়ের পাঠেই সীমাবদ্ধ না থাকে, বরং ডিজিটাল শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে।

কিন্তু সত্যিটা হলো—
আমাদের ইচ্ছা আছে, স্বপ্ন আছে; কিন্তু পর্যাপ্ত resource নেই, fund নেই।

আপনাদের সামান্য আর্থিক সহায়তা, আপনাদের একটি ছোট উদ্যোগ—
একটি শিশুর হাতে পৌঁছে দিতে পারে ডিজিটাল শিক্ষার আলো।
আপনাদের সহযোগিতায় আমরা গড়ে তুলতে পারি এমন একটি শিক্ষার পরিবেশ, যেখানে প্রযুক্তি হবে সমতার সেতুবন্ধন।

আসুন, National Technology Day-তে আমরা প্রযুক্তিকে শুধু উদ্ভাবনের মধ্যে সীমাবদ্ধ না রেখে—একটি শিশুর ভবিষ্যৎ গড়ার হাতিয়ার করে তুলি।

For Donation:
Axis Bank, Krishnanagar Branch
Account No. 923020070304994
IFSC: UTIB0000237
Contact No.: (+91) 8250132366

আপনার সামান্য সহায়তা, একটি শিশুর বড় স্বপ্নের ভিত্তি।

In today’s world, technology is not merely a symbol of progress—it is a gateway to quality education and a brighter future.

Yet for many first-generation learners, who are the first in their families to step into a classroom, access to technology remains a distant dream.

CIDC Trust envisions a future where these children are not left behind—where education is strengthened by technology, enabling them to learn, grow, and compete in a digital world.

But the truth is—
we have the vision, we have the commitment, but we lack sufficient resources and funding.

Your support can change that.

Your contribution can help place digital learning tools and technological opportunities into the hands of children who need them the most.

This National Technology Day, let us ensure that technology becomes not just a privilege—but a bridge to equality and hope.

For Donation:
Axis Bank, Krishnanagar Branch
Account No.: 923020070304994
IFSC: UTIB0000237
Contact No.: (+91) 8250132366

A small contribution from you can create a lifetime of opportunity for a child.







গতকাল CIDC Trust পরিচালিত ‘বর্ণপরিচয় প্রাইমারি বিদ্যালয়’-এ রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হলো এক হৃদয়স্পর্শী ছোট্ট স...
10/05/2026

গতকাল CIDC Trust পরিচালিত ‘বর্ণপরিচয় প্রাইমারি বিদ্যালয়’-এ রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হলো এক হৃদয়স্পর্শী ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই অনুষ্ঠানের মূল অংশগ্রহণকারী ছিল আমাদের সেই সব ছোট্ট শিক্ষার্থীরা—যারা প্রত্যেকেই first generation learner, অর্থাৎ যাদের পরিবারে তারাই প্রথম শিক্ষার আলো নিয়ে এগিয়ে চলেছে।

গান, কবিতা, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে তারা শ্রদ্ধাভরে স্মরণ করেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-কে।
তাদের নিষ্পাপ উচ্ছ্বাস, আত্মবিশ্বাস এবং সৃজনশীল প্রকাশ যেন আমাদের আরও একবার মনে করিয়ে দিল— সুযোগ পেলে প্রতিটি শিশুই পারে নিজের সম্ভাবনাকে বিকশিত করতে।

CIDC Trust-এর বিশ্বাস—শুধু বইয়ের শিক্ষা নয়, সঠিক সাংস্কৃতিক ও মানবিক বিকাশ প্রতিটি শিশুর অধিকার।
সেই লক্ষ্যেই আমরা প্রতিনিয়ত এই শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষার পাশাপাশি গড়ে তুলছি আত্মবিশ্বাসী, সচেতন ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ আগামী প্রজন্ম।

🌱 আপনার ছোট্ট সহযোগিতাও বদলে দিতে পারে একটি শিশুর ভবিষ্যৎ।
আজ আপনার সমর্থন, ভালোবাসা ও অনুদান পৌঁছে দিতে পারে আরও অনেক first generation learner-এর কাছে শিক্ষার আলো, স্বপ্ন দেখার সাহস এবং সুন্দর আগামী।

এসে দাঁড়ান আমাদের পাশে।
কারণ, প্রতিটি শিশুর স্বপ্ন পূরণের দায়িত্ব আমাদের সকলের।

Yesterday, at Barnaporichoy Primary School, run by CIDC Trust, a heartwarming cultural programme was organized to celebrate Rabindra Jayanti.
The participants were our wonderful children—each of them a first-generation learner, meaning they are the first in their families to receive the light of education.

Through songs, poetry recitations, and dance performances, these young learners paid heartfelt tribute to the great poet Rabindranath Tagore. Their innocent enthusiasm, growing confidence, and creative expression reminded us once again that every child can flourish when given the right opportunity and encouragement.

At CIDC Trust, we strongly believe that education is not limited to textbooks alone—holistic growth through cultural and moral development is equally important for every child.
With this vision, we continuously stand beside these children, nurturing not only their academic journey but also helping them grow into confident, aware, and culturally enriched individuals.

🌱 Your small contribution can transform a child’s future.
Your support and generosity can help many more first-generation learners gain access to education, discover their potential, and dream of a brighter tomorrow.

Stand with us.
Because every child deserves the opportunity to learn, grow, and dream.







“চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির” — রবীন্দ্রনাথ ঠাকুর-এর এই চেতনা আজও আমাদের পথ দেখায়।কবি, সাহিত্যিক, দার্শনিক ও মান...
09/05/2026

“চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির” — রবীন্দ্রনাথ ঠাকুর-এর এই চেতনা আজও আমাদের পথ দেখায়।

কবি, সাহিত্যিক, দার্শনিক ও মানবতাবাদী রবীন্দ্রনাথ শুধু বাংলা ভাষা ও সংস্কৃতির অহংকার নন, তিনি মানবমুক্তির এক চিরন্তন কণ্ঠস্বর। তাঁর সৃষ্টি আমাদের শেখায়— মানবতা, স্বাধীনতা ও আত্মমর্যাদার মূল্য।

CIDC Trust-এর পক্ষ থেকে বিশ্বকবি - রবীন্দ্রনাথ ঠাকুর- এর জন্মজয়ন্তীতে জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। তাঁর আদর্শ ও চিন্তাধারা আমাদের সমাজগঠনের পথে অনুপ্রেরণা জোগাক।

“নব আনন্দে জাগো, নব রবিকিরণে…”
সকলকে রবীন্দ্র জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা। 🌸




#শ্রদ্ধাঞ্জলি

Freedom of expression is the cornerstone of a just, inclusive, and democratic society. On this World Press Freedom Day, ...
03/05/2026

Freedom of expression is the cornerstone of a just, inclusive, and democratic society. On this World Press Freedom Day, CIDC Trust reaffirms its commitment to uphold the values of truth, transparency, and accountability.

A free and independent press is not just a pillar of democracy—it is the voice of the voiceless, the defender of rights, and a powerful force for social change. In a world where misinformation and silence can harm communities, especially children and vulnerable groups, ethical journalism plays a crucial role in safeguarding dignity and justice.

Let us stand together to protect press freedom, respect diverse voices, and promote responsible communication that empowers individuals and strengthens society.

সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে—CIDC Trust সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।





On this National Panchayati Raj Day, CIDC Trust celebrates the spirit of grassroots democracy that empowers every voice ...
24/04/2026

On this National Panchayati Raj Day, CIDC Trust celebrates the spirit of grassroots democracy that empowers every voice at the village level. Strong local governance is the foundation of inclusive development, transparency, and social justice.

Today also marks the International Day of Multilateralism and Diplomacy for Peace — reminding us that cooperation, dialogue, and unity are essential for building a peaceful and equitable world.

Let us work together to create informed, empowered communities where rights are protected, voices are heard, and development reaches every corner of society.

🤝 Stronger communities build a stronger nation.






Address

Judge Court Para
Krishnagar City
741101

Alerts

Be the first to know and let us send you an email when Centre for Inclusive Development Charitable Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share