বাগধারা

বাগধারা Bagdhara, Registered under Trust Act of India, Regd. no 7986/18, is engaged into education for needy

26/03/2026

বাগধারা যেমন ছিল তেমনই আছে, বাগধারা যেমন কাজ করছিল তেমনই কাজ করছে, কারোর কোন প্ররোচনায় কান দেবেন না। বাগধারা সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের নির্দ্বিধায় জিগাসা করুন

09/03/2026

বাগধারা কে আমরা কোনোদিন ই সমাজসেবী সংস্থার তকমা দিতে চাই নি.. আমরা সব সময় ই মনে করেছি বাগধারা একটা পরিবার..
আমাদের সকলের জয়েন্ট ফ্যামিলি..
যেখানে আপনারা সকলেই আমাদের সুখ - দুঃখের সাথী।
আমাদের বিপদে বা প্রয়োজনে আপনারা যেমন আমাদের সঙ্গে কাধে কাধ রেখে লড়াই করেছেন, তেমন ই আমাদের আনন্দ উদযাপনে আমরা পেয়েছি আপনাদের সকলকে..
সেই পরিবার কে আরো বড় করার চেষ্টায় আছি আমর এবার..
যদি আপনি নিজের ব্যস্ত সময়ের মধ্যে থেকেও কিছু সময় বের করে আমাদের কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত হতে চান, আমাদের ভবিষ্যত পরিকল্পনা তে নিজের মূল্যবান চিন্তা-ভাবনা ও মতামত প্রদান করে আমাদের সমৃদ্ধ করতে চান, আমরা অপেক্ষায় রইলাম আপনার...

যদি আপনারা বাগধারা তে এক গুরুত্বপূর্ণ সদস্য / সদস্যা হিসেবে যোগদান করতে চান বা আপনার পরিচিত কেউ যোগদান করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে..
7980184722, 7278717797 ( Call/ WhatsApp)

বেশ কিছু নতুন চিন্তাভাবনা ও পরিকল্পনা নিয়ে আমরা আমাদের ভবিষ্যতের স্বপ্ন বুনছি, সঙ্গে চাই আপনাদের..

কিছু গুরুত্বপূর্ণ তথ্য :

Regd no- 7986/18
12A regd no- AADTB7532RE2021901
Darpan Reg. No- IV190307986
CSR Reg. No- CSR00035425
80G regd no- AADTB7532RF2022501

Account Details :-
Punjab National Bank
Account Name- Bagdhara
Account No- 1445011211223
IFSC Code- PUNB0144520 (both Zero)
Branch- Madhyamgram-Sodepur Road
MICR- 700024388

গত ডিসেম্বর মাসের মাঝামাঝি যখন সবাই শীতের কামড়ে জড়োসড়ো, পুরো বঙ্গদেশ যখন যবুথবু ঠিক তখনই বাগধারা র কর্মসূচি...কম্বল ব...
02/02/2026

গত ডিসেম্বর মাসের মাঝামাঝি যখন সবাই শীতের কামড়ে জড়োসড়ো, পুরো বঙ্গদেশ যখন যবুথবু ঠিক তখনই বাগধারা র কর্মসূচি...কম্বল বিতরণ। চলে গেছিলাম দক্ষিনেশ্বরের কাছে একজন শুভানুধ্যায়ী তনয়া দির কথা মতো। দেখলাম ওখানের মানুষের সংখ্যা অনেক যাদের সত্যিই দরকার অন্ততঃ একটা কম্বলের, ওনাদের কথা শুনে চোখ ভিজলেও মন শান্ত হয়না তাই কম্বল তুলে দেওয়ার পাশাপাশি আমরা আবার আসবো অঙ্গীকার করে এলাম ওনাদের কাছে।

গরীব হলেও যে লোভ নেই তার প্রমাণ এক দিদা যার বয়স আনুমানিক ৭০, কম্বল টা যখন ওনাকে দিতে গেলাম উনি বললেন "আমার কাছে আছে, আমার লাগবে না, পাশের ওই দাদা কে দিন", আমরা অভিভূত ওনার কথায়। ওনারা সবাই কিন্তু ফুটপাতে থাকেন, মাথার উপরে ছাদ নেই কিন্তু আছে মনে আছে একরাশ আশার আলো যে উপরওয়ালা নিশ্চয়ই একদিন ওনাদের সাথে ভালো করবেন।

তাই ভাবি এই যে বড়ো গলা করে বলি আমরা নাকি পৃথিবীর চতুর্থ বড়ো ইকোনমি...দুনিয়ার ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি....আদৌ এই কথাগুলো কি সত্যি? ভারতবর্ষের কতো মানুষ যে রাতে ফুটপাতে শুয়ে থাকে তার খবর কি আদৌ ওই ঠান্ডা ঘরে বসা হিসেব রক্ষক জানে?

পেজের কিছু সমস্যার জন্য পোস্ট টা করতে একটু দেরী গেল আমাদের, আমরা এই কাজটা সম্পূর্ণ করেছি অনেকদিন আগেই, ডিসেম্বর এর মাঝামাঝি।

ধন্যবাদ Orchids The International School Madhyamgram Branch কে আমাদের সন্মান জানানোর জন্য, আমরা সমাজের পাশে ছিলাম, আছি ও...
17/01/2026

ধন্যবাদ Orchids The International School Madhyamgram Branch কে আমাদের সন্মান জানানোর জন্য, আমরা সমাজের পাশে ছিলাম, আছি ও থাকবো। অসংখ্য ধন্যবাদ স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম রুবাইয়া রেহমান, Business Head Mr. Derick Sharon এবং ট্রাস্টি Mr. Md Abdul Halim কে বাগধারা কে এই সন্মান দেওয়ার জন্য, আশা রাখবো ভবিষ্যতেও আমরা একসাথে কাজ করবো সমাজের জন্য।

যে গল্পটা গত রবিবারের ছিল...মহালয়া - দেবীপক্ষের শুরু - আর আমাদের দেব-দেবীরা কি নববস্ত্রে সেজে উঠবেনা? তা কি করে হয়..এই...
24/09/2025

যে গল্পটা গত রবিবারের ছিল...
মহালয়া - দেবীপক্ষের শুরু - আর আমাদের দেব-দেবীরা কি নববস্ত্রে সেজে উঠবেনা?
তা কি করে হয়..
এই দেব - দেবী দের কারুর এবারের পুজোর প্রথম জামা, কারুর বা দ্বিতীয়..
আসলে ওদের গল্প গুলো সব সময় আমর শুনতে পাই না, কি বিষম পরিস্থিতির মধ্যে দিয়ে লড়াই করে এই ছোট্ট ছোট্ট ফুল গুলো কুড়ি থেকে বেড়ে উঠছে শুধু আমরা জানি.. আমাদের তো দেখনদারি নেই, লোক- দেখানো জাঁকজমক তাও নেই, সমাজসেবক বা সংস্কারক তাও আমরা নই,
আমরা ওদের এই লড়াই এর ক্ষুদ্র এক সঙ্গী..তাই হয়তো ওদের ভালোবাসার দাদা-দিদি হয়ে উঠতে পেরেছি, যে সম্পর্ক টা রক্তের নয়, আত্মার..
আর আমাদের পুরস্কার বা স্বার্থকতা ?
নতুন জামা হাতে পাওয়ার পর ওদের মুখের একশত জোনাকির আলোর মিছিল..
আমরা ধন্যবাদ ও ভালোবাসা জানাই প্রতিটা মানুষ কে যারা আমাদের এই অভিযানের সঙ্গী হলেন.. জানি ভবিষ্যতেও আমরা পাশে পাবো আপনাদের..
এভাবেই, গল্প - মজা - নতুন জামা - বিরিয়ানি - নতুন আঁকার সামগ্রী....আমাদের পুজোর উদ্বোধন হলো মহালয়ায়..

15/08/2025

#বাগধারা কোনরকম দরকারে আপনাদের সাহায্য চাইলে সবসময় বাগধারার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর বিবরণ দেয়, কারন একটাই, স্বচ্ছতা। আমাদের নাম করে অন্য কেউ টাকা চাইলে আগে আমাদের প্রেসিডেন্ট Risita Chaudhuury বা সেক্রেটারি Abhijit Mallick অথবা ট্রেজারার Bose Mallick বা কালচারাল সেক্রেটারি Arighna Goswami এর সাথে যোগাযোগ করবেন

আমাদের ব্যাঙ্ক ডিটেলস-
Punjab National Bank
Account Name- Bagdhara
Account No- 1445011211223
IFSC Code- PUNB0144520 (both Zero)
Branch- Madhyamgram-Sodepur Road
MICR- 700024388
ক no- 7278717797

এটা ছাড়া আমাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। এই পোস্টের পরেও কেউ #পার্সোনাল লেভেলে কাউকে (বাগধারার নাম নিয়ে যে বা যারা পোস্ট দিচ্ছে বা দেবে) টাকা দিলে তার আগে ও পরের সাথে #বাগধারার কোন সম্পর্ক নেই। এরকম কেউ করছে বা করেছে জানতে পারলে সত্বর আমাদের জানান, আমরা মধ্যমগ্রাম থানা তে এই বিষয়ে ইতিমধ্যেই জানিয়েছি এবং এন্টিসিপেটরি ফ্রড কেস করার রাস্তা খোলা রেখেছি বারাসাত ও লালবাজার সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এর সাথে

🧡💛💙💜❤💚🤎

09/07/2025

পুজোর সময় নতুন জামা কাপড় পেতে কার না ভালো লাগে!! তাই অন্যান্য বারের মতো এবছরেও আমাদের স্কুলের বাচ্চাদের নতুন জামাকাপড় দিতে চাই আমরা, যদি তুমিও চাও বাগধারার পাশে থাকতে তবে অবশ্যই যোগাযোগ করতে পারো। আপাতত যা ঠিক আছে তাতে আগামী ২১এ সেপ্টেম্বর আমরা এই কাজ করতে পারি, সাথে বাচ্চাদের জন্য থাকবে সেই দিন দুপুরের আহার।

যে কোন রকম সাহায্য আমাদের ব্যাঙ্ক দ্বারা সম্পন্ন হলে আমরা 80G সার্টিফিকেট দেবো আগামী অর্থবর্ষে অর্থাৎ আগামী এপ্রিল মাসে।

যদি একজন বাচ্চার জামা কাপড় এর দ্বায়িত্ব নিতে পারো তাও আমাদের কাছে অনেক টা।

আমাদের ব্যাঙ্ক ডিটেলস-
Punjab National Bank
Account Name- *Bagdhara*
Account No- 1445011211223
IFSC Code- PUNB0144520 (both Zero)
Branch- Madhyamgram-Sodepur Road
MICR- 700024388
Con no- 7278717797

🧡💛💙💜❤💚🤎

আমাদের বাচ্চাদের হাতের কাজ😍😍😍
27/04/2025

আমাদের বাচ্চাদের হাতের কাজ😍😍😍

Address

Kolkata
700130

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাগধারা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাগধারা:

Share