Anuvuti By Invesmate Foundation

Anuvuti By Invesmate Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anuvuti By Invesmate Foundation, Non-Governmental Organization (NGO), 3RD FLOOR, Nanaksar Tower, 137/1, Dunlop, Barrackpore Trunk Road, above Bandhan Bank P. S, Baranagar, KOLKATA.

Anuvuti, powered by the INVESMATE Foundation, empowers visually impaired individuals through inclusive education, skill development, and community support—helping them build independence, dignity, and a self-reliant future.

19/08/2026

👩‍🎓 জন্মের পর থেকেই মেয়ের পৃথিবীটা অন্যরকম। কিন্তু মায়ের কাছে এটা কোনো সীমাবদ্ধতা নয়। 🌐

❤️ তার স্বপ্ন, মেয়ে Professor হবে, নিজের জ্ঞান আর যোগ্যতা দিয়ে অন্যদের পথ দেখাবে। 📚

🌱 INVESMATE FOUNDATION-এর উদ্যোগ — “অনুভূতি” শুধু এই স্বপ্নগুলোই বাস্তবায়িত করার জন্য ওদের Empower করছে প্রতিনিয়ত। 💪

✨ কারণ সুযোগই তৈরি করবে সম্ভাবনা। আর সম্ভাবনাই আলোকিত করবে ভবিষ্যৎ। 🌟

#অনুভূতি

🌟 সীমাবদ্ধতা কখনও মানুষের যোগ্যতাকে থামিয়ে রাখতে পারে না। 💙📚 সঠিক শিক্ষা, দক্ষতা আর সুযোগ থাকলে কর্মজীবনেও তৈরি হয় সাফল্...
04/08/2026

🌟 সীমাবদ্ধতা কখনও মানুষের যোগ্যতাকে থামিয়ে রাখতে পারে না। 💙

📚 সঠিক শিক্ষা, দক্ষতা আর সুযোগ থাকলে কর্মজীবনেও তৈরি হয় সাফল্যের নতুন নতুন গল্প। 🌱

👩‍🏫 শিক্ষকতা থেকে শুরু করে Banking, সরকারি দপ্তর, Civil Services, IT ও Digital Sector—আজ বিভিন্ন ক্ষেত্রেই Visually Impaired স্টুডেন্টদের জন্য রয়েছে কাজ করার সুযোগ। 💼

💪 প্রয়োজন শুধু নিজের ওপর বিশ্বাস আর এগিয়ে যাওয়ার ইচ্ছা। ✨

🤝 INVESMATE FOUNDATION-এর উদ্যোগ “অনুভূতি” বিশ্বাস করে, Empowerment শুরু হয় সুযোগ তৈরি করার মধ্য দিয়েই। 🌍

❤️ কারণ, সহানুভূতি সাময়িক; কিন্তু শিক্ষা, দক্ষতা আর কর্মসংস্থানের সুযোগ একজন মানুষকে স্বনির্ভর করে তোলে। 🚀

24/07/2026

🌟 খুঁদে প্রতিভার অনবদ্য আত্মপ্রকাশ “অনুভূতি”-র চোখে। ওর অন্ধকার রাজ্যে ও নিজেই যেন আলোর ঝর্ণাধারা। ✨

💖 এরকম কত শত প্রতিভারা ছড়িয়ে রয়েছে দেশ ও রাজ্যের বিভিন্ন প্রান্তে। তাদেরই Empower করতে তাদের পাশে আছে — “অনুভূতি”। 🤝

🌈 INVESMATE FOUNDATION-এর উদ্যোগে সঠিক সুযোগের সাথে ওরা এগিয়ে চলুক উজ্জ্বল আগামীর পথে। 🌱

10/07/2026

💡 প্রযুক্তি এই মুহূর্তে মানুষের সবচেয়ে বড় সহায়ক। সঠিকভাবে ব্যবহার করতে পারলে, এটি শুধু জীবনকে সহজ করে না। Learning, Knowledge, Efficiency তৈরির সাথে Self Sufficient হয়ে ওঠার পথও তৈরি করে। 🚀

📱 আজকের Digital World-এ এমন অনেক Smart Tools রয়েছে, যা ওদের প্রতিদিনের কাজকে আরও সহজ, দ্রুত এবং কার্যকর করে তুলছে। সব ক্ষেত্রেই এই Tools হয়ে উঠছে ওদের নির্ভরযোগ্য সঙ্গী। 🤝

❤️ INVESMATE FOUNDATION-এর উদ্যোগ "অনুভূতি", এভাবেই ওদের সামর্থ্যকে আরও বিকশিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিদিন। লক্ষ্য একটাই। দু’চোখের অন্ধকার যেন ওদের স্বনির্ভর হয়ে ওঠার পথ আগলে না দাঁড়ায়। 🌈

07/07/2026

💙 প্রতিদিন হাজারো বাধা আর সংগ্রামের আড়ালেই লুকিয়ে থাকে অদম্য লড়াইয়ের গল্প। এই গল্পও তেমনই এক মায়ের, যিনি প্রতিকূলতার মাঝেও সন্তানের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা ছাড়েননি। Audio Recorder বা Smartphone-এর মতো Technology ছেলের সংগ্রামকে আরও সহজ করে দিতে পারে বলেই তার বিশ্বাস। ❤️

🤝 সেই বিশ্বাস আমাদেরও। INVESMATE FOUNDATION-এর Initiative “অনুভূতি”, ওদের এগিয়ে চলার পথে প্রযুক্তির সঠিক ব্যাবহারকে নিশ্চিত করতে বদ্ধপরিকর। কারণ শুধুমাত্র দু’চোখের ‘অন্ধকার’ কোনো উজ্জ্বল প্রতিভাকে থামিয়ে দিতে পারে না। 🌈

📚 সঠিক শিক্ষা, সুযোগ আর Technology Support পেলে প্রত্যেকেই চিনতে শিখবে নিজের সম্ভাবনাকে। আর সেই সম্ভাবনাই একদিন হয়ে উঠবে ওদের সবচেয়ে বড় পরিচয়। এই ভিডিওতে শুনুন সেই পথচলার গল্প। এক মায়ের চোখে দেখা সাহস, সংগ্রাম আর আশার গল্প। ✨

🌟 আজকের শিক্ষার্থী, কালকের সম্ভবনা। আর অন্ধকার ছেলেবেলা মানেই অন্ধকার ভবিষ্যৎ নয়। প্রতিটি শিশুর মধ্যেই লুকিয়ে থাকে কিছ...
30/06/2026

🌟 আজকের শিক্ষার্থী, কালকের সম্ভবনা। আর অন্ধকার ছেলেবেলা মানেই অন্ধকার ভবিষ্যৎ নয়। প্রতিটি শিশুর মধ্যেই লুকিয়ে থাকে কিছু না কিছু বিশেষ সম্ভাবনা। প্রয়োজন শুধু সঠিক সুযোগ, শিক্ষা আর নিজের ওপর বিশ্বাস গড়ে তোলার পরিবেশ। 💛

🤝 আর ওদের জন্য স্বাবলম্বী হয়ে ওঠার উপযুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়েই INVESMATE FOUNDATION -এর Initiative "অনুভূতি "। 🌱

💙 আমাদের লক্ষ্য এই প্রতিটি শিশুকেই empower করা, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে স্বাবলম্বী হতে পারে। কারণ সত্যিকারের পরিবর্তন শুরু হয় তখনই, যখন একজন মানুষ নিজের সামর্থ্যকে চিনতে শেখে। “অনুভূতি” বিশ্বাস করে, Empower a Child. Transform a Future. ✨

18/06/2026

🌼 একই মানুষ, একই স্কুল, একই ক্লাসরুম। বদলেছে শুধু সময় আর তাঁর পরিচয়।

🏫 নবদ্বীপের APC Blind School। একসময় এই স্কুলেরই ছাত্রী ছিলেন জেসমিনা খাতুন। আজ তিনি এই স্কুলেরই একজন শিক্ষিকা।

✨ জেসমিনা খাতুনের গল্পটা কোনো সাধারণ গল্প নয়। এটা এমন একজন মানুষের গল্প, যিনি নিজের যোগ্যতা, শিক্ষা আর অদম্য ইচ্ছাশক্তির জোরে নিজের জায়গা নিজেই তৈরি করে নিয়েছেন।

📚 আজ তিনি নতুন প্রজন্মের হাতে তুলে দিচ্ছেন জ্ঞান, আত্মবিশ্বাস আর এগিয়ে চলার সাহস। তাঁর উপস্থিতিই যেন বলে দেয়, সুযোগ আর সামর্থ্য একসঙ্গে মিলে গেলে অসম্ভব বলে খুব বেশি কিছু থাকে না।

🤝 ‘অনুভূতি’ সবসময় বিশ্বাস করে, মানুষের পাশে দাঁড়ানোর সবচেয়ে সুন্দর উপায় হলো তাকে আরও শক্তিশালী করে তোলা।

🌱 এমনভাবে পাশে থাকা, যাতে সে নিজের পথ নিজেই তৈরি করতে পারে, নিজের পরিচয় নিজেই গড়ে নিতে পারে।

💫 জেসমিনা খাতুন সেইসব মানুষদেরই একজন, যাঁরা প্রমাণ করে দেন – সীমাবদ্ধতা নয়, মানুষের পরিচয় তার সাফল্যে, সামর্থ্যে।

❤️ আর সব প্রতিকূলতাকে হারিয়ে ওদের সেই সামর্থ্যকেই আরও দূর পর্যন্ত পৌঁছে দেওয়ার স্বপ্ন নিয়েই “অনুভূতি”-র পথচলা।

#অনুভূতি

✨ সুযোগ যখন সবার জন্য সমান হয়, তখন সম্ভাবনার কোনো সীমা থাকে না – এটাই “অনুভূতি”-র বিশ্বাস। 💙 একটা Smartphone আজ শুধু যোগ...
09/06/2026

✨ সুযোগ যখন সবার জন্য সমান হয়, তখন সম্ভাবনার কোনো সীমা থাকে না – এটাই “অনুভূতি”-র বিশ্বাস। 💙 একটা Smartphone আজ শুধু যোগাযোগের মাধ্যম নয়। 📱 Education থেকে Information, Opportunity থেকে Empowerment, সবমিলিয়ে ওদের স্বনির্ভর হয়ে ওঠার অন্যতম শক্তি। 🌟

🔹 আর সেই Smartphone-কেই আরও Easily Accessible করে তুলছে এমন কিছু Effective Tools, যা ওদের অন্ধকার পৃথিবীকেও আলোকিত করে তুলবে Digital World-কে সঠিক ব্যাবহারের মাধ্যমে। 💡🌐

🌈 হোক না আলোর বদলে শব্দ, হোক না রঙের বদলে অনুভূতি – ওদের চোখের স্বপ্নগুলোও আকাশ ছুঁক সময়ের হাত ধরে। ☁️✨

🤝 সেই দিকে এগিয়ে যেতে ওদের Empower করার প্রচেষ্টাতেই - “অনুভূতি”। 💙

#অনুভূতি

27/05/2026

🌟 ইচ্ছাশক্তিই বদলে দিতে পারে একটা জীবন, যদি হাত ধরে থাকে একটা ভরসার হাত। দিল আফরোজ খাতুন তারই এক প্রকৃত উদাহরণ। 🤝

👩‍🏫 তিনি একজন শিক্ষিকা, এক অনুপ্রেরণা। যে APC Blind School-এর বেঞ্চে বসে তিনি নিজে একদিন স্বপ্ন দেখতেন, আজ সেই স্কুলেই দাঁড়িয়েই তিনি নতুন প্রজন্মকে শেখাচ্ছেন সব বাধা পেরিয়ে জীবনের লড়াই কিভাবে জিততে হয়। 💫

🌍 জন্ম থেকেই দেখেছেন পৃথিবীজুড়ে শুধু অন্ধকার। একের পর এক বাধা পেরিয়ে অর্জন করেছেন মাস্টার ডিগ্রী। আর আজ তিনি হয়ে উঠেছেন আরও অনেক ছাত্র-ছাত্রীর পথচলার সাহস। 🎓

🙏 “অনুভূতি”-র পক্ষ থেকে ম্যাডাম দিল আফরোজ খাতুনকে আমাদের কুর্নিশ। যারা এরকম অদম্য সাহস আর ইচ্ছাশক্তিকে পাথেয় করে এগিয়ে যেতে চাইছে, “অনুভূতি” সবসময় তাদের পাশে আছে। ❤️

🚀 তাদের চলার পথকে একটু সহজ করাই “অনুভূতি”-র লক্ষ্য। ✨

#অনুভূতি

✨ আবারও একঝাঁক কচিকাঁচাদের চোখে একরাশ আলো ফুটিয়ে তোলার প্রচেষ্টায় - “অনুভূতি”। 🌈📚 সম্প্রতি নবদ্বীপের APC Blind School-...
16/05/2026

✨ আবারও একঝাঁক কচিকাঁচাদের চোখে একরাশ আলো ফুটিয়ে তোলার প্রচেষ্টায় - “অনুভূতি”। 🌈

📚 সম্প্রতি নবদ্বীপের APC Blind School-এর পড়ুয়াদের হাতে “অনুভূতি”-র পক্ষ থেকে তুলে দেওয়া হল Smartphones, Braille keyboards সহ পড়াশুনোর আরও বিভিন্ন সামগ্রী। 📱⌨️

💡 আর তার সাথেই ছাত্র-ছাত্রীদের শিখিয়ে দেওয়া হল কিছু বিশেষ Softwares-এর ব্যবহারিক প্রয়োগ। 🖥️

🌟 INVESMATE FOUNDATION-এর উদ্যোগে “অনুভূতি”-র প্রয়াস একটাই। আধুনিক সময়ে প্রযুক্তির সঠিক ব্যবহার ওদের এগিয়ে চলার পথকে আরও মসৃণ করে তুলুক। 💫

Address

3RD FLOOR, Nanaksar Tower, 137/1, Dunlop, Barrackpore Trunk Road, Above Bandhan Bank P. S, Baranagar
Kolkata
700108

Opening Hours

Monday 10am - 7pm
Tuesday 10am - 7pm
Wednesday 10am - 7pm
Thursday 10am - 7pm
Friday 10am - 7pm
Saturday 10am - 7pm

Alerts

Be the first to know and let us send you an email when Anuvuti By Invesmate Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share