Acharya Prashant Bangla

Acharya Prashant Bangla Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Acharya Prashant Bangla, Non-Governmental Organization (NGO), Kolkata, west bengal, KOLKATA.

দর্শন | অধ্যাত্ম | মনোবিজ্ঞান | ধর্ম ও সংস্কৃতি | জলবায়ু পরিবর্তন | প্রাণী অধিকার
প্রোফাইলটি প্রশান্ত অদ্বৈত ফাউন্ডেশন দ্বারা পরিচালিত
https://acharyaprashant.org/hi/live-sessions?t=enq&cmId=m00259

19/09/2026

পুজোর মুখে ঘূর্ণিঝড় অর্ণব! || আচার্য প্রশান্ত

​ change ​

19/09/2026

রূপের শেকল || আচার্য প্রশান্ত




আমরা চিড়িয়াখানায় যাই পশু দেখতে…কিন্তু কখনও কি ভেবে দেখেছি—পশুরা সেখানে কেন? 🐅🦁একটা প্রাণীকে তার স্বাভাবিক পরিবেশ থেকে...
19/09/2026

আমরা চিড়িয়াখানায় যাই পশু দেখতে…
কিন্তু কখনও কি ভেবে দেখেছি—পশুরা সেখানে কেন? 🐅🦁

একটা প্রাণীকে তার স্বাভাবিক পরিবেশ থেকে সরিয়ে এনে খাঁচায় রাখা—এটা কি সত্যিই তার প্রতি ভালোবাসা? নাকি শুধু আমাদের বিনোদনের জন্য তার স্বাধীনতা কেড়ে নেওয়া? 🤔

🌿 বন্যপ্রাণীকে দেখতে চাইলে Wildlife Sanctuary আছে। সেখানে প্রাণীকে খুঁজতে হয়, অপেক্ষা করতে হয়। দেখা গেলে দেখা গেল। কারণ সেখানে প্রাণী আমাদের বিনোদনের জন্য বন্দী নয়।
কিন্তু চিড়িয়াখানায়?
একটা প্রাণীকে আমরা দেখতে পাব—এই নিশ্চয়তার জন্য কি তার স্বাধীনতা কেড়ে নেওয়া ঠিক? 🔒

❓ আমরা কি কখনও ভেবেছি, খাঁচার ওপাশে আসলে বন্দী কে?

❓ পশুদের দেখার আমাদের ইচ্ছা কি তাদের স্বাধীনতার চেয়ে বড়?

❓ চিড়িয়াখানা কি সত্যিই সংরক্ষণ, নাকি মানুষের বিনোদনের আরেক রূপ?

❓ আপনাকে যদি সারাজীবন একটি খাঁচায় রাখা হয়, শুধু অন্যরা আপনাকে দেখতে আসবে বলে—আপনি কি সেটাকে ভালোবাসা বলবেন? 🧐

প্রশ্নটা শুধু চিড়িয়াখানা নিয়ে নয়।

প্রশ্নটা হলো—আমরা অন্য প্রাণীর স্বাধীনতাকে কতটা মূল্য দিই?

পোস্টটি দেখুন। ভাবুন। তারপর নিজের উত্তরটা নিজেই দিন। 🐅🌿


🌍 Climate Change কি শুধু গরম বেড়ে যাওয়া আর বৃষ্টি কম-বেশি হওয়ার নাম?নাকি এর পেছনে এমন কিছু Feedback Cycle শুরু হয়ে গ...
19/09/2026

🌍 Climate Change কি শুধু গরম বেড়ে যাওয়া আর বৃষ্টি কম-বেশি হওয়ার নাম?

নাকি এর পেছনে এমন কিছু Feedback Cycle শুরু হয়ে গেছে, যা পরিস্থিতিকে আরও দ্রুত বদলে দিতে পারে? ⚠️

বরফ গলছে → বরফের নিচের পাথর বেরিয়ে আসছে → সূর্যের আলো আরও শোষিত হচ্ছে → তাপমাত্রা বাড়ছে → আবার আরও বরফ গলছে…

অর্থাৎ, একবার প্রক্রিয়াটা শুরু হলে তা নিজেকেই আরও বাড়িয়ে দিতে পারে। 🔥🧊

কিন্তু প্রশ্ন হলো—

❓ Climate Change-এর আসল অর্থ কি আমরা সত্যিই বুঝতে পারছি?

❓ বরফ গললে শুধু সমুদ্রের জলই বাড়ে, নাকি আরও বড় পরিবর্তন শুরু হয়?

❓ প্রকৃতির এই Feedback Cycle কোথায় গিয়ে থামবে?

❓ আর আমরা কি এখনও ভাবছি—“এটা তো ভবিষ্যতের সমস্যা”? 🌍

আচার্য প্রশান্ত আমাদের শুধু সমস্যার খবর জানতে নয়, বরং সমস্যার মূল কারণ, তার পারস্পরিক সম্পর্ক এবং আমাদের ভূমিকা নিয়ে প্রশ্ন করতে শেখায়।

Climate Change-কে শুধু একটি environmental issue হিসেবে দেখবেন, নাকি এর পেছনের পুরো chain of consequences-টা বোঝার চেষ্টা করবেন?

🎥 পোস্টটি দেখুন। ভাবুন। প্রশ্ন করুন।

কমেন্টে লিখুন আপনার মতে Climate Change নিয়ে আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা কোনটি? 👇

18/09/2026

দুর্গাপূজায় মাংস খাওয়া: বাঙালি সংস্কৃতি নাকি শুধুই রসনা তৃপ্তি? || আচার্য প্রশান্ত

🧔🏻‍♂ আচার্য প্রশান্তের সঙ্গে গীতা ও বেদান্তের গভীর অর্থ বোঝার সুযোগ, লাইভ অনলাইন সেশনে যোগ দিন:
https://acharyaprashant.org/hi/live-s...

📚 আচার্য প্রশান্তের বই পড়তে চান?
ফ্রি ডেলিভারি পান: https://acharyaprashant.org/hi/books?...

📝৩টি বিশেষ প্রবন্ধ পড়ুন:
আচার্য প্রশান্তের বাছাই করা ৩টি প্রবন্ধের মাধ্যমে জীবনের গভীর সত্যগুলো উপলব্ধি করুন: https://acharyaprashant.org/en/articles

➖➖➖➖➖➖


ভিডিও তথ্য: 7.10.24, সন্ত সরিতা, গ্রেটার নয়ডা
মূল ভিডিও: • ऐसे नहीं प्रसन्न होंगी देवी || आचार्य प्रश...

প্রসঙ্গ: দুর্গাপূজায় আমিষ আহার কি সত্যিই বাঙালির প্রাচীন ঐতিহ্য, নাকি মাংস-মশলার স্বাদের দাসত্বকে ঢাকতে ধর্মের অপব্যবহার? আসল সত্যটা কী?

বাঙালির আবেগকে কোনো আঞ্চলিক বা রাজনৈতিক সংকীর্ণতায় না ফেলে, স্বয়ং "দুর্গা সপ্তশতী"-র গভীর দর্শনের আলোকে এই জ্বলন্ত প্রশ্নের স্পষ্ট ও সাহসী উত্তর তুলে ধরেছেন আচার্য প্রশান্ত।

দেবী কার প্রতীক? যিনি নিখিল প্রকৃতির রূপ, সর্বভূতে মাতৃরূপে সংস্থিতা—তাঁরই আরাধনার নামে নিরীহ অবলা জীবের গলা কেটে রক্ত ঝরানো কি মাতৃপূজা, নাকি নিজের ভেতরের মহিষাসুরকে নাশ করা? উৎসব কি আমাদের চেতনাকে উন্নত করার জন্য আসে, নাকি পশুবধের মাধ্যমে চূড়ান্ত স্বার্থপরতা উদযাপনের লাইসেন্স দেয়?

এই ভিডিওটি কোনো অন্ধ প্রথা বা মতবাদের পক্ষে নয়; এটি সত্যের এক নির্মোহ অনুসন্ধান।

⏱️ অধ্যায় [Chapters]:
00:00 - Intro
01:15 - "মাছে-ভাতে বাঙালি" কি হিংসার ছাড়পত্র?
03:20 - উৎসবের নামে কেন বাড়ে ভোগবাদ ও রক্তপাত?
06:15 - দুর্গা সপ্তশতী: মেধা ঋষির আশ্রম ও প্রকৃত উপাখ্যান
09:40 - পশুপতি শিব ও মহাশক্তির আসল স্বরূপ
12:30 - সংস্কৃতি বড়, নাকি বাস্তবিক ধর্ম?
15:10 - মাটির মূর্তির সামনে জীবন্ত রূপের বলি?
17:50 - পরিবেশ সংকট ও মাংসাহারের গোপন সত্য
19:40 - আসল মহিষাসুর কে?
21:30 - উৎসব যেন কারও মৃত্যুর কারণ না হয়
24:41 - লাইভ সেশনের প্রভাব
25:33 - সমাপ্তি

🎧 শুনুন -কে Spotify -তেও :
https://open.spotify.com/show/3f0KFwe...

সঙ্গীত: মিলিন্দ দাতে

18/09/2026

মূর্তিপূজা || আচার্য প্রশান্ত

18/09/2026

শুধু টাকা কামাচ্ছো || আচার্য প্রশান্ত

💸 আপনি যতটা ভাবেন, তার চেয়েও বেশি টাকা হয়তো আপনার হাতে থাকে—শুধু ভুল জায়গায় বেরিয়ে যায়!আমরা অনেক সময় বলি, “ আরও ব...
18/09/2026

💸 আপনি যতটা ভাবেন, তার চেয়েও বেশি টাকা হয়তো আপনার হাতে থাকে—শুধু ভুল জায়গায় বেরিয়ে যায়!

আমরা অনেক সময় বলি, “ আরও বেশি টাকা দরকার। ”
কিন্তু প্রশ্নটা কি শুধু কতটা উপার্জন করছি —নাকি কোথায় খরচ করছি সেটাও হওয়া উচিত ?

✨ Jewellery, cosmetics, lifestyle, pleasure—এসব খরচ কি সত্যিই জরুরি?
আর বই, ভালো খাবার, শিক্ষা, নিজের উন্নতি—এসবের জন্য খরচ করতে গেলে কেন আমরা পিছিয়ে যাই?

❓আপনার মাসিক খরচের কতটা সত্যিই প্রয়োজনীয় ?
❓যে জিনিস কিনছেন, সেটা কি আপনার জীবনকে সমৃদ্ধ করছে—নাকি শুধু একমুহূর্তের খুশি দিচ্ছে?
❓খরচ কমালেই কি সঞ্চয় বাড়ে, নাকি খরচের ধরন বদলানো বেশি গুরুত্বপূর্ণ?

👉উপার্জন যেমন সচেতনতার বিষয়, খরচ করাও তেমনই হওয়া উচিত।

কমেন্টে আপনার মতামত জানান।
💭বিশদে জানতে কমেন্টে লিখুন " TRUTH "

UPICharges

18/09/2026

সত্যিই সিগারেট ছাড়া যাবে? || আচার্য প্রশান্ত

🧔🏻‍♂ আচার্য প্রশান্তের সঙ্গে গীতা ও বেদান্তের গভীর অর্থ বোঝার সুযোগ, লাইভ অনলাইন সেশনে যোগ দিন:
https://acharyaprashant.org/hi/live-sessions?t=enq&cmId=m00164

📚 আচার্য প্রশান্তের বই পড়তে চান?
ফ্রি ডেলিভারি পান: https://acharyaprashant.org/hi/books?cmId=m00164

📝৩টি বিশেষ প্রবন্ধ পড়ুন:
আচার্য প্রশান্তের বাছাই করা ৩টি প্রবন্ধের মাধ্যমে জীবনের গভীর সত্যগুলো উপলব্ধি করুন: https://acharyaprashant.org/en/articles

🎧 শুনুন -কে Spotify -তেও :
https://open.spotify.com/show/3f0KFwe...

সঙ্গীত: মিলিন্দ দাতে
➖➖➖➖➖➖

ভিডিও তথ্য:

প্রসঙ্গ:

💔 যেটাকে আমরা ভালোবাসা বলি সেটা কি সত্যিই তোমাকে স্বাধীন করে—নাকি ধীরে ধীরে তোমার স্বাধীনতাটাই কেড়ে নেয় ?একটা সম্পর্ক ...
18/09/2026

💔 যেটাকে আমরা ভালোবাসা বলি সেটা কি সত্যিই তোমাকে স্বাধীন করে—
নাকি ধীরে ধীরে তোমার স্বাধীনতাটাই কেড়ে নেয় ?

একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কতটা সহ্য করা উচিত?
আর কিভাবে বুঝবে—যে এটা ভালোবাসা নয়, নির্ভরতা ও নিয়ন্ত্রণের জাল?

🤔 সম্পর্কের নামে নিজের পরিচয় হারিয়ে ফেলছো না তো?
🤔 ভালোবাসা আর অধিকারবোধের মধ্যে আসল পার্থক্যটা কোথায়?
🤔 “সংসার বাঁচাতে হবে”—এই চিন্তাটাই কি তোমাকে অন্যায় সহ্য করতে বাধ্য করছে না ?
🤔 যে সম্পর্কটা তোমাকে ভেতর থেকে ভেঙে দেয়, সেটাকে কি সত্যিই সম্পর্ক বলা যায়?

নারী মানেই শুধুই কারোর স্ত্রী ,বোন বা মা নয়।
নারী মানেই শুধু সংসার নয়।
সবার আগে—সে একজন মানুষ।

অর্থনৈতিক, সামাজিক কিংবা মানসিক—যেকোনো ধরনের নির্ভরতা যদি নিজের স্বাধীনতাকে হরণ করে , তাহলে সেই নির্ভরতার দিকে প্রশ্ন নিয়ে তাকানো জরুরি।

কারণ নিজের স্বাধীনতা হারিয়ে ফেলা ভালোবাসা নয়।
আর “সম্পর্ক বাঁচানোর” নামে শোষণ সহ্য করে যাওয়াও ভালোবাসা নয়।

কমেন্টে তোমার মতামত জানাও।

বিশদে জানতে কমেন্টে লিখুন " TRUTH "

Address

Kolkata, West Bengal
Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Acharya Prashant Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share