Madhyamgram Nagorikbrindo Trust

Madhyamgram Nagorikbrindo Trust Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Madhyamgram Nagorikbrindo Trust, Non-Governmental Organization (NGO), Bankimpally Madhyamgram, KOLKATA.

মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ ট্রাস্ট একটি উৎসাহী NGO যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য নিবেদিতপ্রাণ। শিক্ষা, স্বাস্থ্যসেবা, টেকসহায়তা এবং সম্প্রদায় কল্যাণ কর্মসূচির মাধ্যমে, আমরা সকলের জীবনকে উন্নত করা এবং একটি উজ্জ্বল ভবিষ্যত তৈরি করার লক্ষ্য রাখি।

Post-1অনেকেরই মনে হতে পারে হয়তো আমরা শহরে থাকি। সেখানে অভাব, অনটন নিয়ে চলতে থাকা মানুষজনের সংখ্যা হয়তো অনেক ই কম। সেই জন...
22/10/2025

Post-1

অনেকেরই মনে হতে পারে হয়তো আমরা শহরে থাকি। সেখানে অভাব, অনটন নিয়ে চলতে থাকা মানুষজনের সংখ্যা হয়তো অনেক ই কম। সেই জন্য ঐ অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়ানোর বোধহয় দরকার নেই। কিন্তু আমরা মানে আমি আর বুলগানিন বিভিন্ন জায়গায় কাজের সূত্রে যেতে গিয়ে দেখেছি যে ভাবনাটি কত ভুল আছে। মধ্যমগ্রাম এর ২৮ টি ওয়ার্ডে এখনো প্রায় ১৫% মানুষ ঠিকঠাক ভাবে খাবার জোগাড় করতে পারেন না পয়সার অভাবে। খাবারদাবার তো অনেক দূরের ব্যাপার তারা ঠিকঠাকভাবে চিকিৎসাও করাতে পারেন না। আমাদের পর্যবেক্ষণে আমরা দেখেছি অনেক সময় বিনা চিকিৎসাতে এরা পড়ে থাকেন। এদের বাচ্চারা সামান্য বই খাতার অভাবে পড়াশোনা অব্দি করতে পারে না। এই ভাবনার থেকেই আমরা ২০১৮ সালে আমি রূপক দে আর বুলগানিন আইচ সমাজের জন্য কিছু কাজ করার ইচ্ছা নিয়ে মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ নামে একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করি। আমাদের উদ্দেশ্য ছিল খুব পরিষ্কার। মধ্যমগ্রামে যত ব্যবসাদার বন্ধুরা আছেন এবং তার সাথে যত কাস্টমার আছেন তাদের মধ্যে একটা সমন্বয় ঘটাতে এই ফেসবুক গ্রুপটি চালু করি। অল্প কয়েক দিনের মধ্যে এই গ্রুপটি বিপুল জনপ্রিয়তা লাভ করে। শুধু আমাদের নয় আপনাদেরও খুব কাছের গ্রুপ হয়ে ওঠে এই মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ। ২০১৯ সালে ভয়াবহ আমফান ঝড় ও সাথে কোভিদ এর লকডাউন শুরু হয়। ওই সময় মানুষ দিশাহারা হয়ে যায়। প্রায় সবাই ঘরবন্দি হলেও মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ ফেসবুক গ্রুপ কিন্তু বসে ছিল না। ওই সময় আদা জল খেয়ে মধ্যমগ্রাম নাগরিকবৃন্দের এডমিনরা বিভিন্ন কমিউনিটি কিচেনে খাওয়ানোর থেকে শুরু করে এবং স্বাস্থ্য পরিষেবার যোগাযোগের ক্ষেত্রে দারুন ভূমিকা গ্রহণ করে।এবং সাথে আমাদের সাথে যোগ দিয়েছিলো মধ্যমগ্রামের পরিচিত মুখ । কোথায় কার বাড়িতে ডাক্তার দরকার, কোথায় কার রক্ত দরকার, কোথায় কার অক্সিজেন দরকার এই সমস্ত কাজ মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ ফেসবুক গ্রুপের মাধ্যম দিয়ে হয়। মধ্যমগ্রাম স্টেশনে আয়োজিত কমিউনিটি কিচেন সেন্টারে আমরা অসহায় মানুষদের পাশে সব সময় ছিলাম এবং এখনো আছি। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কে নিয়েও মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ কাজ করে যাচ্ছে। ওরা যাতে সমাজে মাথা উঁচু করে বাঁচে সেই ভাবনা নিয়ে মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ সেইসব মিষ্টি বাচ্চাদের পাশে সবসময়ের জন্য আছে।তারপর আমরা ঠিক করি কিছু ভালো কাজ করতে হলো রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে তারপর আমরা ২০২৪ সালের এপ্রিল মাসে একটা টীম বানাই এবং পরে সেটাকে একটা ট্রাস্টে রূপান্তরিত করি,আগামী দিনে আপনাদের সাথে নিয়ে এই ট্রাস্ট এগিয়ে চলবে। যেরকম ভাবে আপনারা মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ ফেইসবুক গ্রুপ এ ভালোবাসা দিয়েছেন ২০১৮ সাল থেকে আশা রাখবো আমাদের সকল প্রিয় এই ট্রাস্ট কেও ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন। তাই আসুন আমরা এক সাথে কাজ করে এই ট্রাস্ট কে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাই এবং ভগবানের কাছে এই ট্রাস্টের জন্য শ্রীবৃদ্ধি কামনা করবেন ,পেজ কে ফলো করে রাখবেন যাতে সঠিক সময় আপনারা সঠিক খবর আপডেট পেয়ে যান।

ধন্যবাদান্তে - মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ

😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

Address

Bankimpally Madhyamgram
Kolkata
700129

Alerts

Be the first to know and let us send you an email when Madhyamgram Nagorikbrindo Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share