09/08/2026
অবিচারের দুই বছরে অভয়ার ন্যায় বিচারের দাবিতে আজ ৯ আগষ্ট "ভয়েস অফ অভয়া ভয়েস অফ উমেনের" আহ্বানে মশাল মিছিলে সামিল "সার্ভিস ডক্টরস ফোরাম"। আবারও অন্যান্যদের সাথে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলনে থাকার শপথ নিলেন সরকারি চিকিৎসকরা।
প্রশ্ন উঠলো সিন্ডিকেটের মাথারা এখনো স্বাস্থ্য দপ্তরের মাথায়, অপরাধ স্থলে যারা উপস্থিত ছিলো তারা এখনো সমহিমায় ঘুরছে কিভাবে? প্রশ্ন উঠছে সরকার পাল্টালেও সিবিআই এর চার্জশীট নিয়ে তাদের কোনো পদক্ষেপ নেই কেন? বিচারের বিজ্ঞান ভিত্তিক পদক্ষেপের দিকে না গিয়ে স্বাস্থ্য ভবন আলাদা তদন্তের কথা বলছে এবং মানুষকে ভগবানের উপর ভরসা রাখার মতো কথা বলছে এবং স্বাস্থ্য ক্ষেত্রে ২ মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে কার্যত আন্দোলনের রাস্তা থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে চাইছে। এত বড় অপরাধের ও বিচার যখন হয় না তখন নিরবতা মানে অভিশাপ। নীরবতার পরিবর্তে তাই আজ মশাল মিছিলে আওয়াজ উঠল ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চলবে।
সার্ভিস ডক্টরস ফোরাম