AHEAD Initiatives

AHEAD Initiatives From grassroots to governance — building resilient rural futures through knowledge and action.

বিষ্ণুপুর এবং হিঙ্গলগঞ্জের সৃজাঙ্গনগুলিতে রাখিবন্ধন উৎসব হৈ হৈ করে পালন করা হয়।  ছোট ছোট হাত থেকে রাখি পৌঁছে গিয়েছিল বন্...
03/09/2026

বিষ্ণুপুর এবং হিঙ্গলগঞ্জের সৃজাঙ্গনগুলিতে রাখিবন্ধন উৎসব হৈ হৈ করে পালন করা হয়। ছোট ছোট হাত থেকে রাখি পৌঁছে গিয়েছিল বন্ধু, বড়দের, গ্রামবাসী, পথের মানুষ, এমনকি গাছের হাতেও।
মানুষের সঙ্গে মানুষের, মানুষের সঙ্গে প্রকৃতির—ভালোবাসার এই বন্ধনই রাখি বন্ধনের আসল অর্থ।

একজন বয়স্ক মানুষ জীবনের প্রান্তে এসে খুশি হয়ে বলেছিলেন—
“রাখি তো জীবন থেকে মুছে গেছে, তোদের কাছে পেয়ে যেন হারানো কিছু খুঁজে পেলাম।”

হয়তো একটি ছোট্ট রাখি, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকে অনেক বড় এক অনুভূতি—আপন করে নেওয়ার অনুভূতি।

সৃজাঙ্গনের রাখি তাই শুধু উৎসব নয়,
এ একসঙ্গে থাকার, ভালোবাসার এবং সমস্ত পরিবেশকে এক বন্ধনে বাঁধার ছোট্ট এক সুন্দর প্রয়াস।

আজকের চিন্তা, আগামীর দিশা। পাশে থাকুন।
27/08/2026

আজকের চিন্তা, আগামীর দিশা। পাশে থাকুন।

বীরভূমের তাঁতিপাড়ায় প্রাকৃতিক তসর কেন্দ্রের কর্মকাণ্ডকে আরও বড় করে আরও বেশি মহিলার কাছে এই শিল্প ও দক্ষতাকে পৌঁছে দিতে...
25/08/2026

বীরভূমের তাঁতিপাড়ায় প্রাকৃতিক তসর কেন্দ্রের কর্মকাণ্ডকে আরও বড় করে আরও বেশি মহিলার কাছে এই শিল্প ও দক্ষতাকে পৌঁছে দিতে AHEAD Initiatives শুরু করেছে এক নতুন উদ্যোগ।
রাজনগর ব্লকের আদমপুর, গুলালগাছি, তেঁতুলবাঁধ, কুন্দিরা, মুক্তিপুর, লাউজোড়, কুমরোবাঁধ—এই সাতটি গ্রামের মহিলাদের নিয়ে শুরু হয়েছে কাঁথাস্টিচ প্রশিক্ষণ। সূঁচ, সুতো ও তসরকে ঘিরে তাঁরা শিখছেন নতুন নতুন নকশা ও সেলাইয়ের কৌশল। অল্প সময়ের মধ্যেই তাঁদের শেখার আগ্রহ ও দক্ষতা চোখে পড়ার মতো।
শুধু কাঁথাস্টিচ নয়, তাঁতিপাড়ার প্রাকৃতিক তসর কেন্দ্রে প্রাকৃতিক উপায়ে রং তৈরি করা এবং সেই রং দিয়ে কাপড় রাঙানোর প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। এর মাধ্যমে একদিকে যেমন মহিলাদের হাতে তৈরি হচ্ছে নতুন দক্ষতা, তেমনই তৈরি হচ্ছে ভবিষ্যতে নিজেদের আয় ও জীবিকার নতুন সুযোগ।
আমাদের লক্ষ্য শুধু মহিলাদের স্বনির্ভর করে তোলা নয়—তাঁদের সঙ্গে নিয়ে বীরভূমের প্রাচীন তসর ও হস্তশিল্পের ঐতিহ্যকে সংরক্ষণ, সমৃদ্ধ এবং আরও দূরে পৌঁছে দেওয়া।
নতুন শেখার আনন্দ, নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন এবং ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার—এই সাত গ্রামের মহিলাদের হাত ধরেই তৈরি হচ্ছে এক নতুন সম্ভাবনার গল্প। 🌿🧵
ঐতিহ্য থাকুক, দক্ষতা বাড়ুক, স্বনির্ভরতার পথ আরও প্রশস্ত হোক।

গান্ধী এবং রবির আলোয় ভালো সমাজ -  কথক - সুজিত সিনহা আগামীকাল ২৫ অগস্ট, ২০২৬ - দুপুর ৩-৪ টের সময়।উৎসাহী বন্ধুদের অংশ নি...
24/08/2026

গান্ধী এবং রবির আলোয় ভালো সমাজ -
কথক - সুজিত সিনহা
আগামীকাল ২৫ অগস্ট, ২০২৬ - দুপুর ৩-৪ টের সময়।
উৎসাহী বন্ধুদের অংশ নিতে অনুরোধ জানাই। আসুন ভালো লাগবে।মানুষের সার্বিক মঙ্গলের স্বার্থে, আলোচনা করুন। আপনার মতামত জানান
আয়োজক - অ্যাহেড ইনিশিয়েটিভস

https://us06web.zoom.us/j/87684837712?pwd=x8ptZchkcActn9zBGWfSvfYVuuFiG1.1

ওডিশার ময়ূরভঞ্জ জেলার কুসুমি ব্লকের কুমরাশোল গ্রামের তিন নারী—গীতা মাহাতো, দেবযানী মাহাতো ও অপর্ণা মাহাতো—ছোট্ট এক উদ্য...
20/08/2026

ওডিশার ময়ূরভঞ্জ জেলার কুসুমি ব্লকের কুমরাশোল গ্রামের তিন নারী—গীতা মাহাতো, দেবযানী মাহাতো ও অপর্ণা মাহাতো—ছোট্ট এক উদ্যোগের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন, নিজের মাটি ও স্থানীয় সম্পদের উপর ভরসা করেও তৈরি করা যায় নতুন জীবিকার পথ।

২০২৪ সালে প্রশিক্ষণের পর তাঁরা শুরু করেন স্থানীয় দেশি ধানের জাত ‘জাপিত’ থেকে মুড়ি তৈরির কাজ। শুরুটা ছিল খুবই ছোট—মাসে মাত্র ১০ কেজি। কিন্তু চেষ্টা, ধৈর্য আর নিজেদের উপর বিশ্বাসের জোরে আজ তাঁদের উৎপাদন দাঁড়িয়েছে মাসে অন্তত ৫০ কেজি, আর চাষের মরসুমে তা ১০০ কেজিরও বেশি হয়।

এই উদ্যোগের সবচেয়ে সুন্দর দিক হলো—এটি শুধু আয় বাড়ানোর গল্প নয়।

১. সংরক্ষণ হচ্ছে স্থানীয় ধানের ঐতিহ্যবাহী জাত
২. তৈরি হচ্ছে নারীদের জন্য নতুন জীবিকার সুযোগ
৩. গ্রামের অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে
৪. স্থানীয় দোকান ও ক্রেতারা পাচ্ছেন স্থানীয়ভাবে তৈরি মুড়ি
৫. স্থানীয় উৎপাদন ও বিক্রির ফলে কমছে দীর্ঘ দূরত্বের পরিবহনের প্রয়োজন

একসময় যে মুড়ি বাইরের বাজার থেকে গ্রামে আসত, আজ সেই চাহিদার একটি অংশ মেটাচ্ছেন গ্রামেরই তিন নারী। তাঁদের তৈরি মুড়ি এখন আশপাশের গ্রামেও পৌঁছচ্ছে।

আর তাঁদের স্বপ্নও এখন আরও বড়—আরও বেশি নারীকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করা, উৎপাদন বাড়ানো, ভালো প্যাকেজিং ও ব্র্যান্ডিং তৈরি করা এবং স্থানীয় পণ্যকে আরও বড় বাজারে পৌঁছে দেওয়া।

From 29–31 July 2026, a three-day leadership workshop organised by Ahead Initiatives on “Strengthening Civil Society Eng...
14/08/2026

From 29–31 July 2026, a three-day leadership workshop organised by Ahead Initiatives on “Strengthening Civil Society Engagement in Local Governance” brought together civil society actors at Hotel Niharika, Kolkata.

The workshop was a space for learning, reflection, collaboration and peer exchange, with a strong focus on how civil society organisations can contribute more meaningfully to inclusive, participatory and sustainable local development.

Across three days, participants explored Localised SDGs, Gram Panchayat Development Plans (GPDP), VB-G RAM G, Natural Resource and Livelihood Development Planning, organisational governance, FCRA and CSR funding, and institutional sustainability. Through group exercises, village-level planning, gallery walks and organisational SWOT analysis, participants connected knowledge with practical action.

The workshop reinforced a powerful message: effective local governance requires strong institutions, informed citizens and meaningful civil society engagement.

The journey ahead is about moving from participation to partnership, from planning to action, and from isolated interventions to locally owned development.

আজকের চিন্তা, আগামীর দিশা। পাশে থাকুন।
12/08/2026

আজকের চিন্তা, আগামীর দিশা। পাশে থাকুন।

06/08/2026

From words to wonderful performances!

Our Srijangan children are not just reciting poems—they're living every line through expressive acting, laughter, and boundless enthusiasm. These joyful moments nurture confidence, creativity, and a lifelong love for learning.

Here's to celebrating every child's unique voice and imagination! ❤️

আজকের চিন্তা, আগামীর দিশা। পাশে থাকুন।
23/07/2026

আজকের চিন্তা, আগামীর দিশা। পাশে থাকুন।

বিষ্ণুপুর ও হিঙ্গলগঞ্জের সৃজাঙ্গনের ছোট্ট বন্ধুদের কাছে এবারের রথযাত্রা মানেই ছিল আনন্দ, কল্পনা আর একসঙ্গে উদযাপন।কেউ রঙ...
17/07/2026

বিষ্ণুপুর ও হিঙ্গলগঞ্জের সৃজাঙ্গনের ছোট্ট বন্ধুদের কাছে এবারের রথযাত্রা মানেই ছিল আনন্দ, কল্পনা আর একসঙ্গে উদযাপন।

কেউ রঙ-তুলিতে এঁকেছে সুন্দর সুন্দর রথের ছবি, কেউ আবার নিজের হাতে বানিয়েছে ছোট্ট রথ। শেষে সবাই মিলে পাপড় ভাজা খেয়ে উদযাপন করেছে রথের উৎসব।

সৃজাঙ্গনে শেখা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়—এখানে শিশুদের হাত ধরে এগিয়ে চলে শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য আর একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার শিক্ষা।

রথের আনন্দে, সৃজনের ছোঁয়ায়—হাসিমুখে ভরে উঠুক প্রতিটি শৈশব।

Address

32/6 Gariahat Road (S)
Kolkata
700031

Alerts

Be the first to know and let us send you an email when AHEAD Initiatives posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share