Bangladesh Migrant-Community In India

Bangladesh Migrant-Community In India Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Migrant-Community In India, Community Organization, 9B Marquis Street, KOLKATA.

We unite and empower Bangladesh-origin Indian citizens by upholding Indian nationalism and culture while strengthening India–Bangladesh friendship through people-to-people ties, cultural exchange, and cooperation that build trust and shared heritage.

বাংলাদেশ কমিউনিটি ইন ইন্ডিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিতভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে...
27/07/2026

বাংলাদেশ কমিউনিটি ইন ইন্ডিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি ইন ইন্ডিয়া-র উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার বিষয় ছিল— “মাতৃভূমি থেকে বাস্তুচ্যুত বাংলাদেশের হিন্দুদের কাঙ্ক্ষিত বিজয়; সংকট উত্তরণে বিজেপি সরকারের নিকট প্রত্যাশা।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক শ্রী অরিজিৎ বক্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সঞ্জয় শাস্ত্রীজি। তাঁদের বক্তব্যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বর্তমান পরিস্থিতি, নিরাপত্তা, মানবাধিকার এবং মর্যাদা রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

উভয় অতিথিই বাংলাদেশ কমিউনিটি ইন ইন্ডিয়া-র সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন। পাশাপাশি, তাঁরা অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি পূর্ণ সমর্থন ও সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও সম্মান প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বদা পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠিটি অত্যন্ত সুশৃঙ্খল ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত অতিথিবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অংশগ্রহণকারীদের মধ্যে বিষয়ভিত্তিক গঠনমূলক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সভার সফল সমাপ্তি ঘটে।

অমর হুতাত্মা রাম কুমার কোঠারীর পবিত্র জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনা চক্রে Bangladesh Community in India-এর উপস্থিতিঅম...
26/07/2026

অমর হুতাত্মা রাম কুমার কোঠারীর পবিত্র জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনা চক্রে Bangladesh Community in India-এর উপস্থিতি

অমর হুতাত্মা রাম কুমার কোঠারীর পবিত্র জন্মজয়ন্তী উপলক্ষে "শক্তিশালী হিন্দু – সমর্থ পশ্চিমবঙ্গ" শীর্ষক এক বিশেষ আলোচনা চক্রের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শনিবার, ২৫ জুলাই ২০২৬, বিকেল ৫:০০টায়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রথীন্দ্র মঞ্চ, জোড়াসাঁকো, কলকাতা-এ।

এই অনুষ্ঠানে অমর হুতাত্মা রাম কুমার কোঠারীর জীবনাদর্শ, আত্মত্যাগ, নিঃস্বার্থ রাষ্ট্রভক্তি ও জাতির প্রতি তাঁর অবদানের ওপর একটি বিশেষ আলোচনা ও ভাষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করার কথা ছিল বিশিষ্ট উদ্যোগপতি ও সমাজসেবী শিশির বাজোরিয়া-র। বিশেষ কারণে তিনি উপস্থিত থাকতে না পারলেও, অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবাদী সাংবাদিক ও বিশিষ্ট বক্তা পুষ্পেন্দ্র কুলশ্রেষ্ঠ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট উদ্যোগপতি ও সমাজসেবী অংশুল চামড়িয়া।

অনুষ্ঠানটির আয়োজক ছিল রাম শরদ কোঠারী স্মৃতি সঙ্ঘ, কলকাতা। সংগঠনের সভাপতি রাজেশ আগরওয়াল (লালা) এবং সম্পাদক রজত চতুর্বেদী।

এই বিশেষ অনুষ্ঠানে Bangladesh Community in India-এর পক্ষ থেকে আমাদের সাধারণ সম্পাদক সুশান্ত দাস, প্রচার সম্পাদক হিসেবে আমি, অশোক দে সরকার, এবং রূপম কুমার গুহ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার সৌভাগ্য অর্জন করি।

প্রচার সম্পাদক হিসেবে আমার দায়িত্বের অংশ হিসেবে অনুষ্ঠানের ফাঁকে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে Bangladesh Community in India-এর উদ্দেশ্য, কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাঁদের অবহিত করার সুযোগ হয়। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—

১. লকেট চট্টোপাধ্যায় — বিশিষ্ট অভিনেত্রী, রাজনীতিবিদ, প্রাক্তন সাংসদ (হুগলি লোকসভা কেন্দ্র), শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য নেত্রী।

২. কৌশিক চৌধুরী — পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী এবং ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক।

Bangladesh Community in India প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করে চলেছে। একই সঙ্গে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছে আমাদের সংগঠনের লক্ষ্য, আদর্শ, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নিচে এই সৌজন্য সাক্ষাৎ ও অনুষ্ঠানের কিছু স্মরণীয় মুহূর্তের আলোকচিত্র উপস্থাপন করা হলো।

25/07/2026
বাংলাদেশ কমিউনিটি ইন ইন্ডিয়া-এর উদ্যোগে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ১১ জুলাই ২০২৬ (শনিবার) সন্ধ...
12/07/2026

বাংলাদেশ কমিউনিটি ইন ইন্ডিয়া-এর উদ্যোগে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ১১ জুলাই ২০২৬ (শনিবার) সন্ধ্যা ৬:০০টায় মধ্যমগ্রামের Spotlight Rainbow Housing Complex Community Hall-এ এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবৃন্দ ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবন, দর্শন, দেশপ্রেম, জাতীয়তাবাদ এবং ভারত গঠনে তাঁর অসামান্য অবদান নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন। বক্তারা তাঁর আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উপস্থিত সদস্য ও অতিথিদের সক্রিয় অংশগ্রহণে আলোচনা সভাটি অত্যন্ত প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষে বাংলাদেশ কমিউনিটি ইন ইন্ডিয়া-এর পক্ষ থেকে সকল অতিথি ও অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

Address

9B Marquis Street
Kolkata
700016

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Migrant-Community In India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share