অঙ্গীকার যাত্রা । Angikar Yatra

  • Home
  • India
  • KOLKATA
  • অঙ্গীকার যাত্রা । Angikar Yatra

অঙ্গীকার যাত্রা । Angikar Yatra নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকারে পশ্চিমবঙ্গ জুড়ে মহিলাদের আহ্বানে অঙ্গীকার যাত্রা

উত্তর দিনাজপুর ও মালদায় উদ্যোগে ই আন্তর্জাতিক নারী দিবস পালন।
11/03/2026

উত্তর দিনাজপুর ও মালদায় উদ্যোগে ই আন্তর্জাতিক নারী দিবস পালন।

৮ই মার্চ জাগো নারী জাগো বহ্নিশিখা দক্ষিণ দিনাজপুর জেলা অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবসে নারীর সম্ভ্রম, ...
10/03/2026

৮ই মার্চ জাগো নারী জাগো বহ্নিশিখা দক্ষিণ দিনাজপুর জেলা অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবসে নারীর সম্ভ্রম, নারী শ্রমের মর্যাদা রক্ষার অঙ্গীকারে বালুরঘাটের প্রেস ক্লাব সভাগৃহে একটি সাংস্কৃতিক কর্মসূচি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এই আলোচনা সভায় বক্তব্য রাখেন জাগো নারী জাগো বহ্নিশিখা রাজ্য কমিটির পক্ষে মৌমিতা সাঁতরা মহাশয়া এবং সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষিকা নমিতা মহন্ত মহাশয়া।

আন্তর্জাতিক নারী দিবসে জাগো নারী জাগো বহ্নিশিখা হাওড়া সদর জেলার উদ্যোগে হাওড়া ময়দান এলাকায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অ...
09/03/2026

আন্তর্জাতিক নারী দিবসে জাগো নারী জাগো বহ্নিশিখা হাওড়া সদর জেলার উদ্যোগে হাওড়া ময়দান এলাকায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচি গ্রহণ করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জাগো নারী জাগো বহ্নিশিখা আহ্বায়ক ভাস্বতী ঘোষ মহাশয়া।
এলাকার বহু বিশিষ্ট মানুষজন সহ প্রায় দেড় শতাধিক মানুষজনের উপস্থিতিতে এই কর্মসূচি সম্পন্ন হয় আগামী দিনে নারীর সম্ভম ও নারী শ্রমের মর্যাদা রক্ষার অঙ্গীকারে।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি, এগরা, ভগবানপুরে  জাগো নারী জাগো বহ্নিশিখার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন, সাংস্কৃতিক...
09/03/2026

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি, এগরা, ভগবানপুরে জাগো নারী জাগো বহ্নিশিখার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন, সাংস্কৃতিক কর্মসূচী ও আলোচনা সভা।

জাগো নারী জাগো বহ্নিশিখা রাজ্য আহ্বায়কদের আহ্বানে অঙ্গীকার যাত্রা কলকাতা অভ্যর্থনা সমিতির ব্যবস্থাপনায় আজ কলকাতার সুজা...
09/03/2026

জাগো নারী জাগো বহ্নিশিখা রাজ্য আহ্বায়কদের আহ্বানে অঙ্গীকার যাত্রা কলকাতা অভ্যর্থনা সমিতির ব্যবস্থাপনায় আজ কলকাতার সুজাতা দেবী সদনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়। সমাজের বিভিন্ন পেশায় নিযুক্ত নারীদের আলোচনায় জীবন্ত হয়ে ওঠে এই কর্মসূচি। আলোচনা করেন আশা কর্মী তাপসী মন্ডল, চা বাগান কর্মী মাঞ্চালী ওঁরাও , ক্যাব চালক শ্যামলী হাজরা, দর্জি শ্রমিক হাসনু তারা শেখ, অধ্যাপিকা শরিফা খাতুন, শ্মশান কর্মী টুম্পা দাস, ক্রীড়াবিদ ও ফিফা রেফারি অনামিকা সেন এবং ভয়েস অফ আভয়া ভয়েস অফ ওম্যানখ নেরসদস্য। এছাড়াও বলেন আহ্বায়ক অধ্যাপিকা শাশ্বতী ঘোষ , আইনজীবী দেবযানী সেনগুপ্ত, সমাজকর্মী কল্পনা দত্ত। ছিলেন অন্যতম আহ্বায়ক ফুটবলার কুন্তলা ঘোষ দস্তিদার, অনিতা রায়, ডাঃ নুপুর ব্যানার্জি, অর্জুন খেতাব প্রাপ্ত শান্তি মল্লিক। সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষা মৈত্রেয়ী বর্ধন রায়। তিন শতাধিক জমায়েতের সামনে আলোচকরা তাঁদের পেশায় বঞ্চনা সংগ্রামের কথা তুলে ধরেন। আহ্বায়করা বলেন, নারীরা ঘরে বাইরে কর্মক্ষেত্রে নিপীড়িত, নির্যাতিত, অরক্ষিত। অভয়ার ন্যায় বিচার এখনো অধরা। তাই মর্যাদা রক্ষা ও সমানাধিকারের এই লড়াই চলবে। আজ এত পেশার নারীর ভেতর যে স্ফুলিঙ্গের প্রকাশ দেখা গেল, তাতে প্রত্যয় আরও দৃঢ় হল। আমরা লড়ব, আমরা জিতবো।

শিলিগুড়িতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সভা
09/03/2026

শিলিগুড়িতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সভা

আন্তর্জাতিক নারী দিবসে "জাগো নারী জাগো বহ্নিশিখা" মঞ্চের উদ্যোগে মেদিনীপুর শহরে ও বেলদায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভ...
09/03/2026

আন্তর্জাতিক নারী দিবসে "জাগো নারী জাগো বহ্নিশিখা" মঞ্চের উদ্যোগে মেদিনীপুর শহরে ও বেলদায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

07/03/2026

৭ই মার্চ, নৈহাটি সমরেশ বসু কক্ষে, জাগো নারী জাগো বহ্নিশিখা, ব্যারাকপুর মহাকুমা অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। এই সভায় বক্তব্য রাখছেন এই সভার মুখ্য বক্তা এবং জাগো নারী জাগো বহ্নিশিখা অন্যতম রাজ্য আহবায়ক শাশ্বতী ঘোষ মহাশয়া।

07/03/2026
নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলায় বাজকুল ও এগরায় শিশু কিশোর শিবির, আলোচনা সভা।
24/02/2026

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলায় বাজকুল ও এগরায় শিশু কিশোর শিবির, আলোচনা সভা।

নারীর সম্ভ্রম, নারী শ্রমের মর্যাদা রক্ষার অঙ্গীকারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করুন।
23/02/2026

নারীর সম্ভ্রম, নারী শ্রমের মর্যাদা রক্ষার অঙ্গীকারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করুন।

Address

8A, Creek Lane
Kolkata
700010

Website

Alerts

Be the first to know and let us send you an email when অঙ্গীকার যাত্রা । Angikar Yatra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share