31/08/2025
“ আগামী ” স্বেচ্ছাসেবী সংগঠন যা পথশিশু ও দুঃস্থ ছাত্রছাত্রীদের শিক্ষাগ্রহণে, স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য- বস্ত্র প্রদানে সহযোগিতা করে, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বিভিন্ন প্রকার সহায়তা প্রদান এবং পরিবেশ রক্ষা ও জনসচেতনতামূলক কাজের উদ্যোগ গ্ৰহণ করে থাকে। এই সংস্থার উদ্যোগে গত ৩১/০৮/২০২৫ তারিখে (রবিবার) সোদপুর, পানশিলা কালিতলায়, আর. জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগীতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ডঃ শঙ্কর নাথ (ক্যান্সার বিশেষজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানী)। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার লালকমল ভৌমিক , সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায় , কবি অলোক দত্ত , শিক্ষক ডঃ পশুপতি মন্ডল এবং এলাকার বিশিষ্ট সমাজসেবীগণ। রক্তদান শিবিরে ৫০ জন রক্তদাতা রক্তদান করেন। এই রক্তদান শিবিরে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত। উক্ত রক্তদান শিবিরে সকল অতিথি ও রক্তদাতাদের একটি করে চারাগাছ দিয়ে পরিবেশ সচেতনতা ও রক্ষার বার্তা প্রদান করা হয়েছে। যে সকল ব্যাক্তিরা রক্তদান করে এই অনুষ্ঠানটিকে সফল ও সার্থক করলেন এবং যারা বিভিন্নভাবে পাশে থেকে এই অনুষ্ঠানকে সফল করতে সহযোগিতা করলেন তাদের সকলকে আগামীর পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। "আগামী" মানুষের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ,, আপনারাও আগামী দিনে এইভাবেই মানুষের সেবায় আগামী-এর পাশে থাকবেন এই আশা রাখি।🙏🏻