25/12/2025
*স্ক্রল করবেন, নাকি একটা জীবন বাঁচাবেন?*
ইসলামপুর, মুর্শিদাবাদ চকের এক মেয়ের স্বামী *অমলেন্দু ভদ্র* আজ এক নিঃশব্দ অথচ ভয়ংকর জীবনের লড়াই লড়ছেন।
বিরল রোগে আক্রান্ত হয়ে তাঁর দুটি কিডনিই সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। প্রতিদিনের জীবন এখন হাসপাতাল, যন্ত্রণা আর অনিশ্চয়তার মাঝে আটকে আছে।
“বাঁচার একমাত্র পথ—কিডনি প্রতিস্থাপন”
এই কঠিন সময়ে আশার আলো হয়ে দাঁড়িয়েছেন তাঁর সহধর্মিণী Suparna Bhadra
নিঃস্বার্থ ভালোবাসা আর অদম্য সাহস নিয়ে তিনি নিজের একটি কিডনি দান করতে সম্মত হয়েছেন, যেন তাঁর স্বামী আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
কিন্তু এই অস্ত্রোপচার ও চিকিৎসা প্রক্রিয়ার জন্য প্রয়োজন প্রায় ১৫ লক্ষ টাকা—যা তাঁদের পরিবারের পক্ষে একা বহন করা প্রায় অসম্ভব।
🎄🎅আজ এই বড়দিনের মানবিক মুহূর্তে, SISHUKALYAN-NGO র পক্ষ থেকে আমরা আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী অমলেন্দু বাবু ও পরিবারের হাতে সামান্য আর্থিক সহায়তা তুলে দিতে পেরেছি।
সহায়তাটি হয়তো পরিমাণে খুবই ছোট, কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছে আমাদের ভালোবাসা, সহানুভূতি ও আন্তরিক প্রার্থনা।
তবে এই লড়াই এখনও শেষ হয়নি।
একটি জীবন আজও আপনাদের সহযোগিতার অপেক্ষায়।
আপনার একটু সাহায্য, একটু সহানুভূতি, একটু মানবিকতাই পারে—
👉 একটি পরিবারকে ভেঙে পড়া থেকে বাঁচাতে
👉 একটি মানুষকে নতুন জীবন দিতে
আসুন না,মানবিকতার জন্যেই আজ যদি আমরা সবাই একসাথে এগিয়ে আসি, তবে হয়তো কাল অমলেন্দু বাবু আবার নতুন করে বাঁচতে শিখবেন।
মানুষই তো মানুষের ভরসা।
এই বিশ্বাস নিয়েই SISHUKALYAN-NGO সবসময় মানবতার পাশে।
📞যোগাযোগ স্থাপন-8918558200
💰অর্থপ্রদান পদ্ধতি-
Online Payments-
PhonePe No- 8918558200
🏦 ব্যাংক বিবরণ-
Bank Name-State Bank of India
A/c No. - 31030288730
IFSC Code - SBIN0000034
Branch - Berhampore ( W.B )
A/c Holder Name - Amalendu Bhadra
সর্বোপরি শিশুকল্যাণ এনজিওর কর্ণধার কল্যাণ সাহা এবং প্রতিটি সদস্যের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই Mr. Tirtha Dey কে, তাঁর এই অসামান্য মানবিকতার জন্যেই আজ আমরা এই পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি।
কুর্নিশ জানাই তার এই উদ্যোগ ও মানবিক চিন্তা কে। 🫡