14/01/2026
❗❗ প্রতিবাদ জানাই ❗❗
NRLM যা আমাদের পশ্চিমবঙ্গে "আনন্দধারা" প্রকল্প নামে বিশেষ ভাবে পরিচিত। এতো সুন্দর ও বড়ো একটা প্রকল্প অথচ এখানে যারা কাজ করে তাদেরকে সঠিক সময়ে সঠিক পারিশ্রমিক প্রদান করা হয় না। তারওপর তো ক্যাডারগত সমস্যা তো রয়েইছে।
একজন Data Entry Operator হিসেবে টানা কাজ করার পরেও দীর্ঘদিন ধরে বেতন না পাওয়া অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।
সবচেয়ে কষ্টের বিষয় হলো—বেতন না পেলেও সেই কর্মীকে প্রতিদিন নিয়মিত কাজ করতে বাধ্য করা হচ্ছে।
আজকের দিনে দাঁড়িয়ে একজন পরিশ্রমী কর্মীর প্রাপ্য মজুরি আটকে রাখা মানে তার জীবন-জীবিকা নিয়ে খেলা করা।
পরিশ্রমের মূল্য না দিলে, কাজ চালিয়ে যাওয়ার নৈতিক অধিকার কারোরই নেই।
আমরা দাবি জানাচ্ছি—
👉 অবিলম্বে বকেয়া মাসের বেতন দিতে হবে। ও প্রত্যেক মাসের বেতন প্রতি মাসে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
👉 কর্মীর শ্রম ও সময়ের প্রতি সম্মান দেখাতে হবে ।
প্লিজ যারা যারা এই প্রকল্পের কাজ করে থাকেন তারা নীচে কমেন্টে জেলার নাম উল্লেখ করে মতামত জানাবেন।