22/08/2026
পথশিশুদের পাতে ইলিশ, ঘুচবে এবার সব নালিশ—
ইলিশের স্বাদ, ছড়াক সবার মাঝে আজ।
প্রতিবার বর্ষা এলেই খবরের কাগজের হেডলাইনে জায়গা করে নেয় ইলিশ! টক্কর চলে গঙ্গার সঙ্গে পদ্মার! বাঙালি মধ্যবিত্ত পকেট সামলে খোঁজ রাখেন সেই মহার্ঘ্য ইলিশের দাম বাড়তির দিকে, না কি কমতির দিকে!
দাম যাই হোক, এক অথবা একাধিক দিন, বাঙালির রান্নাঘরের দখল ইলিশ মাছের থাকেই। তার মোহময়ী স্বাদের কাছে বাঙালির আহ্লাদ চিরকালই আত্মসমর্পণ করে।
আমাদের চোখ আটকে থাকে ইলিশের বিভিন্ন পদের দিকে, শুধু চোখ যায় না ফুটপাথের ওই শিশুদের দিকে। ওরাও হয়তো কখনও স্বপ্ন দেখে, 'ইস্, যদি ইলিশ খেতে পেতাম!'
সেই স্বপ্নের দিকে তাকিয়েই বিগত তিন বছর ধরে মাদার টেরিজার জন্মদিন উপলক্ষ্যে, কফি হাউস স্যোশাল সার্ভিস অ্যাসোসিয়েশন বাংলায় আয়োজন করে আসছে এই অভিনভ প্রয়াস— 'পথ শিশুদের জন্য ইলিশ উৎসব'।
আর সেই ধারাবাহিকতা বজায় রেখে আগামী ২৬ আগস্ট ২০২৬, বুধবার, দুপুর ১২টায়, বিদ্যাসাগর উদ্যানে (কলেজ স্কোয়ার) আয়োজন করতে চলেছি সেই অভিনব উদ্যোগ।
এবছর এই উদ্যোগের সাথে আমরা সংযোজন করেছি পথশিশুদের এবং তার মায়েদের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা।
এই উপলক্ষ্যে আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন, এই সব পথ শিশুদের চোখে রুপোলি স্বপ্ন বুনে দেওয়ার এই প্রচেষ্টায় আপনিও শামিল হন। আপনার সাধ্যমতো সাহায্য নিয়ে এই অনুষ্ঠানটির পাশে থেকে, একদিনের জন্য হলেও পরিপূর্ণ করে তুলুন ওই শিশুদের স্বাদের আহ্লাদ।
নমস্কারান্তে—
অচিন্ত্য লাহা
সম্পাদক
কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন
বিস্তারিত তথ্যের জন্য : 9830424385