The Institute of Exploration

The Institute of Exploration Oldest mountaineering & Adventure Institute in India.

Operating from 41 Creek Row , Kolkata West Bengal 700014.Every year we organize rock climbing cource, trekking, peak climbing, car rally, medical camp, nature study and many more. Through out the year we organize different adventurous activities like Peak expedition, trekking , rock climbing etc.

With your good wishes The Institute of Exploration is going to organise a Study materials distribution camp at Kakrajhor...
14/08/2026

With your good wishes The Institute of Exploration is going to organise a Study materials distribution camp at Kakrajhor, Jhargram on 16th August, 2026 during the Jungle Trek.

The Institute of Exploration organised a get together & meet with  our previous Berhampore regional unit members on 9th ...
13/08/2026

The Institute of Exploration organised a get together & meet with our previous Berhampore regional unit members on 9th August, 2026 at 'Sangbadik Sangha Auditorium', Berhampore under the supervision of Shri Debasish Bhattacharyya, in presence of our EC members Anupam Mallick, Ardhendu Sekhar Naskar, Avijit Basu & M. Nabi Tarafdar.

যেকোনো অভিযানে রেশন বড়ো ভূমিকা রাখে।কেদারনাথ চত্বর থেকে তাই আরো খানিক রেশন কিনে শুরু হলো  বাসুকি তালের পথে যাত্রা। ভৈরব...
13/08/2026

যেকোনো অভিযানে রেশন বড়ো ভূমিকা রাখে।
কেদারনাথ চত্বর থেকে তাই আরো খানিক রেশন কিনে শুরু হলো বাসুকি তালের পথে যাত্রা।
ভৈরব ও কেদারনাথ মন্দির চত্বরের উপচে পড়া ভিড় বড়ই দৃষ্টিকটু। তবে রডোডেনড্রনময় প্রকৃতি চলার পথে দেয় প্রশান্তি, ঘোচায় চড়াই পথে চলার ক্লান্তি।
তারপর ছোট্ট ঘাস জমিতে ছাউনি তৈরি করে চলল দৃষ্টিনন্দনের পালা।

একসময় শেষ হয় বরফ - গ্লেসিয়ার,ধূসর পাথর - সবুজ ঘাস। সরস্বতী নদী কে লক্ষ্য করে নেমে আসি কেদারনাথ অঞ্চলে। ২০১৩ সালের ক্ষ...
10/08/2026

একসময় শেষ হয় বরফ - গ্লেসিয়ার,
ধূসর পাথর - সবুজ ঘাস। সরস্বতী নদী কে লক্ষ্য করে নেমে আসি কেদারনাথ অঞ্চলে। ২০১৩ সালের ক্ষতির চিহ্ন আজো অক্ষত। মন্দির থেকে একটু উপরে উত্তর - পূবের সবুজ ফুল ওঠা নক্সার বুগিয়ালে শুরু হলো টেন্ট পিচ করা।

তারপর আর কাউকেই আর 'সেই বোরা'কে' অনুকরণ করে নামতে হয়নি। তবে  ঢাল অনুযায়ী গতি কমেছে। বরফ স্তর অনুযায়ী পা - হাঁটু- কোমর...
06/08/2026

তারপর আর কাউকেই আর 'সেই বোরা'কে' অনুকরণ করে নামতে হয়নি। তবে ঢাল অনুযায়ী গতি কমেছে। বরফ স্তর অনুযায়ী পা - হাঁটু- কোমর ডুবেছে বরফে। বরফ জমে কত রকম আকৃতি যে হয় ,সে সব চোখে না দেখলে বোঝাই যেত না!
পিছনে ফেলে আসা পথ পানে দেখে নেয় সবাই, সামনে এগোতে এগোতে।

তারপর .... নামার পালা। লক্ষ্য - নীচে থাকা কেদারনাথ মন্দির। কল থেকে একটু এগোতেই বিস্তর বরফের ঢাল। ডান দিকের পাথুরে দেওয়া...
03/08/2026

তারপর ....
নামার পালা। লক্ষ্য - নীচে থাকা কেদারনাথ মন্দির। কল থেকে একটু এগোতেই বিস্তর বরফের ঢাল। ডান দিকের পাথুরে দেওয়ালের উপর ভরসা করা যাচ্ছে না। আলগা পাথর খসে পড়তে পারে। বাম দিকের জেগে থাকা পাথর থেকেও নিজেদের পায়ে পায়ে ছোটো ছোটো পাথর গড়িয়ে যাচ্ছে। তাই দুজন করে ধীরে ধীরে নামছে সবাই।

এর‌ই মধ্যে তীব্র ঢাল বেয়ে সবার আগে নেমে গেল রেশনের একটা বোরা । দোষের মধ্যে বোরা বাহক তাকে একটু পিঠ থেকে নামাতে চেয়েছিল। সুযোগ পেয়ে সাঁআআআআআ করে এক্কেবারে ঢাল শেষে প্রায় সমতলে পৌঁছে দুচক্কর গোলগোল করে ঘুরে তবেই থিতু হলো।

তার অধঃপতনের গতির সাথে মিল রেখে , দলে তখন খোঁজ চলছে বোরায় কি কি আছে বা বোরা না পাওয়া গেলে সম্ভাব্য কি কি সমস্যা হতে পারে তা নিয়ে।

Nirmal ''NIMS DAI'' Purja,  Your courage and spirit will continue to inspire all the Adventurer....in future also...REST...
01/08/2026

Nirmal ''NIMS DAI'' Purja,

Your courage and spirit will continue to inspire all the Adventurer....in future also...

REST IN PEAKS🏔️⛰️🗻

আজ কল পেরোনোর দিন।সকাল সকাল আস্তানা গুটিয়ে র‌ওনা দিল সবাই। একটা রিজের পর খানিক সমতল বরফ জমি। সব ঠিক থাকলে গতকাল রিজের ব...
31/07/2026

আজ কল পেরোনোর দিন।
সকাল সকাল আস্তানা গুটিয়ে র‌ওনা দিল সবাই। একটা রিজের পর খানিক সমতল বরফ জমি। সব ঠিক থাকলে গতকাল রিজের বদলে এখানেই টেন্ট পিচ করা হতো। যা হয়নি তা ভেবে লাভ নেই।

উত্তরমুখী পথ এবার পশ্চিমে বাঁক নেয়। নানা মাপের হাম্প। কোনোটা তীব্র চড়াই কোনোটা আবার কম ঢালের। একসময় সবাই পৌঁছোয় কলের উপর।

আনকোরা এক কল।

নাম রাখা হলো, ইনস্টিটিউটের সদস্যা এভারেষ্টার ছন্দা গায়েনের নামে - ছন্দা কল। একরাশ আনন্দ নিয়ে সারা হলো পূজো দেওয়া - ছবি তোলা পর্ব।
তারপর....

পাসের পথে যতটা সম্ভব এগোতে দল বেরিয়ে  পড়ে সকাল - সকাল। আনকোরা এ পথে জলের উৎস - টেন্ট বসানোর জায়গা সব‌ই খুঁজতে হবে। সব...
28/07/2026

পাসের পথে যতটা সম্ভব এগোতে দল বেরিয়ে পড়ে সকাল - সকাল। আনকোরা এ পথে জলের উৎস - টেন্ট বসানোর জায়গা সব‌ই খুঁজতে হবে। সবার মনে আলাদা উত্তেজনা। পশ্চিমে খালনি ধার ও পূবে মান্দানির পথ, তার‌ই মাঝে একফালি রিজ। ঐ রিজ‌ই লক্ষ্য পথ।
আজকাল আগে থেকে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া কোনো ব্যাপার নয়। সে হিসেবে দুশ্চিন্তা মেঘ‌ও উঠে বেড়াচ্ছে।
একসময় তুষারপাতকে অগ্রাহ্য করে আর এগোনো সম্ভব হলোনা। বরফ গলিয়ে জল আর বরফের ঢালে টেন্ট বসিয়ে পার হলো দুঃশ্চিন্তায় মোড়া ঝোড়ো রাত।।

সময় হতেই বলজোতিয়ার পথে বেরিয়ে পড়ে সবাই। এ জায়গায়  কালীগঙ্গা বেশ প্রশস্ত। নদীর জল আপাত ক্ষীন হলেও , সময়ে সে যে পরি...
23/07/2026

সময় হতেই বলজোতিয়ার পথে বেরিয়ে পড়ে সবাই। এ জায়গায় কালীগঙ্গা বেশ প্রশস্ত। নদীর জল আপাত ক্ষীন হলেও , সময়ে সে যে পরিসর বৃদ্ধি করে তা বেশ বোঝা যাচ্ছে। শুরুতে চড়াই তেমন না হলেও , নদীবক্ষ ছেড়ে দু -চারটে রিজ পার করতেই, চড়াইয়ের পারা চড়ল।
একসময় তার‌ই উপর দিয়ে থাকা এক অস্থায়ী সাঁকো নজরে পড়ে। কালীমঠ - চৌমসী হয়ে মান্দানি উপত্যকা - মদমহেশ্বর পথের একমাত্র সংযোগকারী। ফুলেল পথ ধরে , ছোটো গ্লেসিয়ার পার করে অবশেষে বলজোতিয়া অংশে পৌঁছোয় টিম আই-ও-ই।।

Address

Kolkata
700014

Opening Hours

Wednesday 6pm - 8pm
Saturday 6pm - 8pm

Telephone

+919836593737

Alerts

Be the first to know and let us send you an email when The Institute of Exploration posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to The Institute of Exploration:

Shortcuts

Share