26/09/2026
পূর্ব কলিকাতা সর্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা
চিত্রকূট ক্লাব
২১-বি, বিশ্বাস নার্সারি লেন (বেলেঘাটা), কলকাতা - ৭০০ ০৮৫
-ঃ বিজ্ঞপ্তি ঃ-
বিষয় ঃ ৬৫তম বর্ষ – শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা – ২০২৬
জগদ্ধাত্রী পুজোর ৬৫তম বর্ষে সকল ক্লাব সদস্য ও পল্লীর সকল অধিবাসীবৃন্দকে চিত্রকূট ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আগামী ৪ঠা অক্টোবর, ২০২৬ রবিবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে চিত্রকূট ক্লাবে সভা আহ্বান করা হইয়াছে। উক্ত সভায় সকল পল্লীবাসীবৃন্দ এবং ক্লাব সদস্যদের উপস্থিত থাকিতে অনুরোধ করা হইতেছে।
আশা রাখি, ৬৫তম বর্ষে বিশ্বাস নার্সারি লেনের পুজোর ঐতিহ্য বজায় রাখতে যত্নবান অধিবাসী হিসাবে অবশ্যই সভায় উপস্থিত থাকিবেন।
-ঃ আলোচ্য সূচী ঃ-
শোক জ্ঞাপন
সভাপতির ভাষণ
যুগ্ম-সম্পাদকের ভাষণ
২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব পেশ
২০২৬ সালের কার্যনির্বাহী সমিতি গঠন
বিবিধ
১৮ই সেপ্টেম্বর, ২০২৬
কলকাতা
অসিতবরণ দাস
সভাপতি (পূজা)