Muktakash Foundation

Muktakash Foundation 'MUKTAKASH' emon ekti SWAPNER JAYGA jekhane ei bachara amader kache "POTHOSISU"NOY.AMADER APON BHAI-

26/05/2024

আপনারা অনেকেই জানেন, ইয়াসের সময় নামাখানা সংলগ্ন এবং অন্যান্য নদী উপকূলীয় এলাকায় কী বিশাল ক্ষয়ক্ষতির, জীবনহানির সম্মুখীন মানুষকে হতে হয়েছিলো।

ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, এবার যেন তার সিকি আনাও না হয়।
নামখানার এক প্রত্যন্ত গ্রামে আমাদের টেলরিং সেন্টারের এক দিদি এই ভয়াবহ বৃষ্টির ভিডিও করে পাঠিয়েছেন জানলার ফাঁক দিয়ে।
সকলে যেন ভালো থাকুক, এই প্রার্থনা করি। আমরা প্রতিনিয়ত ওনাদের সাথে যোগাযোগ রেখে চলেছি, পাকা বাডির নীচে যেতে বলা হয়েছে। সামান্য কিছু ব্যবস্থা করেছি৷

আগামীদিনে আপনাদের সকল-কে পাশে প্রয়োজন হতে পারে।

রাস্তায় যত মানুষ জন, বাচ্চা/ বৃদ্ধ আছেন, সকলে যেন নিরাপদ থাকেন।

সকলে ভালো থাকবেন 🙏

|| প্রজেক্ট খাতায় -কলমে ||১৫ই ফেব্রুয়ারী,২০২৪নামখানার এক প্রত্যন্ত গ্রামের ২৫০ জন পড়ুয়াদের কথা দিয়েছিলাম তাদের হাতে তুলে...
15/02/2024

|| প্রজেক্ট খাতায় -কলমে ||
১৫ই ফেব্রুয়ারী,২০২৪
নামখানার এক প্রত্যন্ত গ্রামের ২৫০ জন পড়ুয়াদের কথা দিয়েছিলাম তাদের হাতে তুলে দেবো পড়াশোনার সামগ্রী। সেই মতো শুরু হয় কুপন বিলি। আমাদের টিম সিদ্ধান্ত নেয়, এমন বাচ্চাদের হাতে সামগ্রী গুলো তুলে দেবে যে বাচ্চাদের সত্যিই প্রয়োজন এই জিনিস গুলোর।

আমরাও সেই মতো আমাদের এই মুক্তাকাশ ফাউন্ডেশন -এর পেজে জানাই। মুক্তাকাশ পরিবারের শুভাকাঙ্ক্ষী মানুষেরা ভীষণ ভাবে এগিয়ে আসেন এই প্রজেক্টটি সুসম্পন্ন হতে।

আজকে ঠিক বিকেল ৩টায় এক ধানমণ্ডি মাঠের সামনে ২৫১ জন খুদে তাদের মা / বাবা কে নিয়ে হাজির হয়। জমায়েত থেকে খুদেদের আনন্দের, খুনসুটির মুহুর্ত গুলো উঁকিঝুঁকি দিচ্ছিলো। ধীরে ধীরে তাদের হাতে তুলে দেওয়া হয় এককেজি করে প্রয়োজনীয় খাতা, ১টি ড্রইং খাতা, একটা কাপড়ের ব্যাগে পেন-পেন্সিল-রবার-ইরেসার এবং একটি করে মিষ্টি। এমন সুন্দর একটি মুহূর্ত তৈরী হয়েছিল, তা না দেখলে বিশ্বাস হয় না। ভীষণ সুন্দর, অর্গানাইস্ড ভাবে সবটা সুসম্পন্ন হয়। ২৫১ জন পড়ুয়া তাদের দরকারী জিনিস গুলো হাতে পেয়ে যারপরনাই খুশি। যদিও জানি, তাদের দরকারের কাছে এই গুলো হয়তো সামান্য। প্রতিশ্রুতি দিয়েছি, আবারও খুব তাড়াতাড়ি তাদের পাশে দাঁড়াবো।

যাঁরা না থাকলে আমাদের এই প্রজেক্ট অসম্পূর্ণ থেকে যেতো তাঁদের কাছে আমরা বিশেষ ভাবে কৃতজ্ঞ🙏🙏

Rikta Dana
Saoni Banerjee
Gargi Sanyal
Raja Bhattacharya
Soma Dey
Piyali Kar, Amit kar (Onader ager bar pathano amount ei projet -a include kora hoyeche)
Jaya chakraborty
Sweta banerjee

অসংখ্য ধন্যবাদ সকলকে।
সকলে ভালো থাকবেন ❤️, পাশে থাকবেন ❤️

বিকেল ৩টের সময় আজ এনাদের গ্রামের ২৫১ জন পড়ুয়াদের খাতা-পেন-পেন্সিল দেওয়া হবে। আমাদের শহরে বা অন্যান্য জায়গায় পড়ুয়াদের এমন...
15/02/2024

বিকেল ৩টের সময় আজ এনাদের গ্রামের ২৫১ জন পড়ুয়াদের খাতা-পেন-পেন্সিল দেওয়া হবে। আমাদের শহরে বা অন্যান্য জায়গায় পড়ুয়াদের এমন সামগ্রী দেওয়া হলেও এমন ব্যাপার খুব একটা এনাদের গ্রামে হয়না। তাই একটা আনন্দের মহল তৈরী হয়েছে সকলের মধ্যে।
সবাই এই আনন্দ-কে উৎসবে রুপান্তরিত করতে সকলে মিলে মিশে নিজের গাছের সব্জি-মাছ,চাল, জ্বালানী দিয়ে ফিস্টির আয়োজন করেছে।
নির্ভেজাল এই মানুষ গুলো নির্ভেজাল এক আনন্দে সকলে মিলে মেতে উঠেছে নিজেদের থেকেই ।
এমন এক আনন্দ দিতে পেরে মুক্তাকাশ পরিবার আপনাদের সকলের কাছে ভীষণ ভাবে কৃতজ্ঞ কারণ আপনারা এগিয়ে না এলে এই আনন্দযজ্ঞের আয়োজন করা সম্ভব হতো না।
ধন্যবাদ 🙏🙏

।। প্রজেক্ট খাতায়-কলমে ।।আজ হয়ে গেল ২৫১ জন বাচ্চাদের মধ্যে কুপন বিলিনামখানা, ১৫/০২/২৪আমাদের পাশে থাকার আহবান জানাই সকল-ক...
13/02/2024

।। প্রজেক্ট খাতায়-কলমে ।।
আজ হয়ে গেল ২৫১ জন বাচ্চাদের মধ্যে কুপন বিলি

নামখানা, ১৫/০২/২৪
আমাদের পাশে থাকার আহবান জানাই সকল-কে❤️

|| প্রজেক্ট খাতায়-কলমে ||প্রজেক্ট তারিখ- ১৫/০২/২৪( বৃহষ্পতি বার)নামখানার এক প্রত্যন্ত গ্রামএবার শুধু নামখানায় পৌঁছনোর অপ...
13/02/2024

|| প্রজেক্ট খাতায়-কলমে ||
প্রজেক্ট তারিখ- ১৫/০২/২৪( বৃহষ্পতি বার)
নামখানার এক প্রত্যন্ত গ্রাম

এবার শুধু নামখানায় পৌঁছনোর অপেক্ষা.... ❤️

অসংখ্য ধন্যবাদ সকলকে, আমাদের এই প্রজেক্টে সহযোগিতা করার জন্য 🙏🙏।
যাঁরা এগিয়ে না আসলে আমাদের এই ২৫১ জন খুদের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব ছিলো, তাঁদের নাম পেজে প্রজেক্ট শেষে প্রকাশ করা হবে।
অসংখ্য ধন্যবাদ 🙏🙏

আজকের প্রস্তুতি ❤️❤️।।প্রজেক্ট খাতায়-কলমে।।  পড়ুয়া সংখ্যা - ২৫১ জনবিগত ১০ বছরের সরস্বতী বন্দনা মূর্তি পূজার মাধ্যমে করলে...
13/02/2024

আজকের প্রস্তুতি ❤️❤️
।।প্রজেক্ট খাতায়-কলমে।।
পড়ুয়া সংখ্যা - ২৫১ জন
বিগত ১০ বছরের সরস্বতী বন্দনা মূর্তি পূজার মাধ্যমে করলেও এই বছর ❝মুক্তাকাশ❞ এর দেবী বন্দনা কিছুটা ভিন্ন রকম হলে ক্ষতি কি!!!!
তাই এই লাভ ক্ষতির খতিয়ান কে সরিয়ে রেখে আমরা এবার নামখানার প্রত্যন্ত গ্রাম গণেশনগর নিবাসী, ভীষণ ভাবে প্রয়োজন এমন ২৫১ জন শিশুর জন্য শিক্ষার প্রয়োজনীয় কিছু সামগ্রী(১কেজি করে অংক খাতা, পেন/ পেন্সিল, ড্রয়িং খাতা, মিষ্টি) নিয়ে সরস্বতী পূজার ঠিক পরের দিন ১৫-ই ফেব্রুয়ারিতে হাজির হতে চলেছি তাদের কাছে। প্রয়োজন আপনাদের সাহায্যের। একজন শিশু থেকে শুরু করে নির্দিষ্ট সংখ্যক শিশুর দায়িত্ব নিতে পারেন কিংবা নির্দিষ্ট পরিমাণ সামগ্রী আমাদের পাঠাতে পারেন। প্রতি শিশু বাবদ ১৫০/- ধার্য করা হয়েছে🙏🙏।
যে কোনো উপায়েই আপনি/আপনারা এই সহায়তা করতে পারেন।

যোগাযোগ : +918585895025( Sayanti Debnath)

Our a/c details :
❝MUKTAKASH FOUNDATION❞
STATE BANK OF INDIA
a/c - 38194269752 (CA)
IFS - SBIN0001957
BEADON STREET.
( 80G FACILITY AVAILABLE)

Pls try to share this post as much as possible 🙏

Thanks in advance🙏

বিগত ১০ বছরের সরস্বতী বন্দনা মূর্তি পূজার মাধ্যমে করলেও এই বছর ❝মুক্তাকাশ❞ এর দেবী বন্দনা কিছুটা ভিন্ন রকম হলে ক্ষতি কি!...
10/02/2024

বিগত ১০ বছরের সরস্বতী বন্দনা মূর্তি পূজার মাধ্যমে করলেও এই বছর ❝মুক্তাকাশ❞ এর দেবী বন্দনা কিছুটা ভিন্ন রকম হলে ক্ষতি কি!!!!
তাই এই লাভ ক্ষতির খতিয়ান কে সরিয়ে রেখে আমরা এবার নামখানার প্রত্যন্ত গ্রাম গণেশনগর নিবাসী, ভীষণ ভাবে প্রয়োজন এমন ২৫১ জন শিশুর জন্য শিক্ষার প্রয়োজনীয় কিছু সামগ্রী(১কেজি করে অংক খাতা, পেন/ পেন্সিল, ড্রয়িং খাতা, মিষ্টি) নিয়ে সরস্বতী পূজার ঠিক পরের দিন ১৫-ই ফেব্রুয়ারিতে হাজির হতে চলেছি তাদের কাছে। প্রয়োজন আপনাদের সাহায্যের। একজন শিশু থেকে শুরু করে নির্দিষ্ট সংখ্যক শিশুর দায়িত্ব নিতে পারেন কিংবা নির্দিষ্ট পরিমাণ সামগ্রী আমাদের পাঠাতে পারেন। প্রতি শিশু বাবদ ১৫০/- ধার্য করা হয়েছে🙏🙏।
যে কোনো উপায়েই আপনি/আপনারা এই সহায়তা করতে পারেন।

যোগাযোগ : +918585895025( Sayanti Debnath)

Our a/c details :
❝MUKTAKASH FOUNDATION❞
STATE BANK OF INDIA
a/c - 38194269752 (CA)
IFS - SBIN0001957
BEADON STREET.

Pls try to share this post as much as possible 🙏

Thanks in advance🙏

08/02/2024

পুজোর নতুন জামা-কাপড়ের আনন্দে আমাদের পরিবারের দুই খুদে...  😍😍😍😍😍ওদের মুখে এত্তো মিষ্টি হাসি ফোটানোর জন্য আপনাদের সকলকে জ...
20/10/2023

পুজোর নতুন জামা-কাপড়ের আনন্দে আমাদের পরিবারের দুই খুদে... 😍😍😍😍😍
ওদের মুখে এত্তো মিষ্টি হাসি ফোটানোর জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।

সকলে পুজো খুব ভালো করে কাটাবেন🙏🙏

আজ মহাপঞ্চমী🪷🪷নামখানার এই প্রত্যন্ত গ্রামে আমাদের ❝সুই-ধাগা❞ নামক একটা টেলরিং প্রজেক্ট চলে, একটি স্বনির্ভর প্রকল্প-ও বলা...
19/10/2023

আজ মহাপঞ্চমী🪷🪷
নামখানার এই প্রত্যন্ত গ্রামে আমাদের ❝সুই-ধাগা❞ নামক একটা টেলরিং প্রজেক্ট চলে, একটি স্বনির্ভর প্রকল্প-ও বলা যেতে পারে। নাইটি, পেটিকোট, ব্লাউজ বিভিন্ন ধরনের টেলরিং কাজ শেখানো হয় এই প্রজেক্টে।

নামখানার এই দিদিভাইরাও এখন মুক্তাকাশ পরিবারের সদস্য...
আজকে দিদিভাইদের দেওয়া হলো পুজোর শাড়ি।
ওনারা যারপরনাই খুশি প্রতিটি ছবি তা বুঝিয়ে দিচ্ছে... ❤️❤️
আমরাও এই উপহার তাঁদের হাতে তুলে দিতে পেরে ভীষণ খুশী।
সকলে ভালো থাকবেন, আনন্দে পুজো কাটাবেন।।
ধন্যবাদ

❝পুজোর সাজে সাজুক ❞ আমাদের পরিবারের খুদেদের আনন্দ -উৎসাহের সীমা থাকে না যখন ওরা এমন সুন্দর সুন্দর উপহার পায়❤️😍। এমন সুন্...
18/10/2023

❝পুজোর সাজে সাজুক ❞
আমাদের পরিবারের খুদেদের আনন্দ -উৎসাহের সীমা থাকে না যখন ওরা এমন সুন্দর সুন্দর উপহার পায়❤️😍। এমন সুন্দর সুন্দর জামা-কাপড় পেয়ে তারা ভীষণ খুশী।

খুদেদের মুখে হাসি ফোটানোর জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের উত্তর কলকাতার বিখ্যাত পুজো কমিটি ❝ #কাশীবোস_লেন❞ এবং ❝The Calcutta Bong❞টিম কে।

আগামীকাল আমাদের আরেকটি প্রজেক্ট ❝সুই-ধাগা ❞, নামখানার ১১ জন দিদি সুন্দর শাড়ির সম্ভারে সেজে উঠবে।
সেই দিদিদের ❝পুজোর শাড়ি❞ উপহারের সমগ্র দ্বায়িত্ব নিয়েছেন শ্রীযুক্ত রুদ্রদীপ আশ মহাশয়।
অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, আমাদের পরিবারের পাশে থাকার জন্য 🙏🙏🌻🌻

উত্তর কোলকাতার বিশিষ্ট পুজো কমিটি কাশীবোসলেন-এর পক্ষ থেকে আমাদের খুদেদের পুজোর পোশাক দেওয়ার নিমন্ত্রণ পেয়ে আমাদের পরিবার...
17/10/2023

উত্তর কোলকাতার বিশিষ্ট পুজো কমিটি কাশীবোসলেন-এর পক্ষ থেকে আমাদের খুদেদের পুজোর পোশাক দেওয়ার নিমন্ত্রণ পেয়ে আমাদের পরিবারের সকলেই ভীষণ আনন্দিত।
আজ সন্ধ্যা বেলায় আয়োজিত হবে এই বিশেষ অনুষ্ঠান।

মায়ের কাছে প্রার্থনা করি, সকলের পুজো ভীষণ ভালো কাটুক 🙏🙏❤️❤️

Address

Vivekananda Road( Near Hatibagan)
Kolkata

Opening Hours

Monday 5pm - 7:30pm
Tuesday 5pm - 7:30pm
Wednesday 5pm - 7:30pm
Thursday 5pm - 7:30pm
Friday 5pm - 7:30pm
Saturday 5pm - 7:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muktakash Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Muktakash Foundation:

Share