প্রান্তজন - Praantajan

প্রান্তজন - Praantajan Praantajan is a non-governmental organization (NGO) dedicated to the upliftment of underprivileged

01/05/2026
https://www.facebook.com/share/p/18wYRkQq69/
29/03/2025

https://www.facebook.com/share/p/18wYRkQq69/

আজকে একদম সন্ধ্যায় অন্যতম কার্যনির্বাহী সম্পাদক ইমরোজ রেজার কাছে ফোন আসে "সহজিয়া" প্রেসে রেডি হয়ে গেছে, সম্ভব হলে আজকেই রাত আটটার মধ্যে এসে তুলে নিন। নাহলে কাল থেকে প্রেস বন্ধ থাকবে।

এদিকে সহজিয়া পরিবারের কেউ কেউ সকাল পর্যন্ত সহজিয়া ঈদ সংখ্যা ঈদের আগে হাতে আসবে কি না সেই নিয়ে প্রশ্ন ও উৎকণ্ঠার মধ্যে কোলকাতা থেকে বীরভূম, বর্ধমানের দিকে রওনা দিয়ে ফেলেছেন, কেউ আবার নদীয়া থেকে বর্ধমানের দিকে। কেউ আবার সুদুর দক্ষিন চব্বিশ পরগণায়।

কথা ছিল, যাঁরা অগ্রিম বুকিং করেছেন তাঁদের কপি ঈদের আগেই পোস্ট হবে। সহজিয়ার দুই স্তম্ভ ইমরোজ রেজা ও সাহানাজ রেজা মুশকিল আসান করতে দক্ষিন চব্বিশ পরগনার কলকাতা লাগোয়া অঞ্চল থেকে এক ঘন্টার নোটিসে কলেজ স্ট্রিটে গিয়ে প্রেস থেকে পত্রিকা কালেক্ট করে আমাদের পোস্টাল হেডকোয়ার্টার বালিগঞ্জে পৌছে দিয়েছেন।

যারা অগ্রিম বুকিং করেছিলেন তাদের কপি আগামীকাল পোস্ট হয়ে যাবে ।

যারা সহজিয়া পত্রিকা ডাক মারফত পেতে চান, সহজিয়ার একাউন্টে পোস্টাল চার্জ সহ ১৪২ টাকা পাঠিয়ে আমাদের স্ক্রিনশট ও সম্পূর্ন ঠিকানা ফোন ও পিন নম্বর সহ ইনবক্স করবেন।

সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা।

সহজিয়া পরিবার অনেকের মাথাব্যাথার কারণ হচ্ছে সেটা বুঝতে পারছি। সে হোক। আমাদের তাতে কিছু করার নেই। আমরা ভালোবাসা ছড়াবার ...
07/10/2024

সহজিয়া পরিবার অনেকের মাথাব্যাথার কারণ হচ্ছে সেটা বুঝতে পারছি। সে হোক। আমাদের তাতে কিছু করার নেই। আমরা ভালোবাসা ছড়াবার চেষ্টা করে যাব, করেই যাব। হিংসা ঘৃণা দ্বেষের দুনিয়া কয়েকজন মানুষ ভালোবাসা নিয়ে বেঁচেছিল— এই পরিচয়টাই যেন থেকে যায়। যেমন সাহানাজ আর ইমরোজ। সহজিয়া পরিবারের দুই স্তম্ভ। তাদের দুজনের স্বপ্ন কীভাবে যেন একাকার হয়ে গেছে সহজিয়ার বাকি সকলের স্বপ্নের সঙ্গে। তারা আঁকড়ে ধরেছে সহজিয়াকে, সহজিয়াও আঁকড়ে ধরেছে তাদের। এই যে যৌথ বাঁচা এর অনুভূতি থেকে যারা বঞ্চিত, তারা তাদের মনের ক্ষুদ্রতা দিয়ে মাপতে পারবে না সহজিয়াকে। এ দুর্ভাগ্য তাদের এবং তাদেরই। এই লেখা যখন লেখা হচ্ছে, ইমরোজ দৌড়াচ্ছে খানাকুলের প্রান্ত সীমায়। সেখানে বন্যা বিধ্বস্ত এলাকায় পুজোর আগে ছোট ছোট শিশুদের হাতে নতুন পোষাক তুলে দেবে প্রান্তজন-সহজিয়া-সহজপাঠ পরিবার। আমাদের সহজপাঠ স্কুল, বেলিয়াখালি, উত্তর ২৪ পরগণাতেও এই আয়োজন হবে পুজোর আগে। নীচে ইমরোজ নাওয়াজ রেজা এবারের #সহজিয়া #পুজো_সংখ্যা_২০২৪-এ তাদের দুজনের লেখা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছে। পড়ার অনুরোধ থাকল।

*সহজিয়া ও আমাদের ঘর*
*ইমরোজ নাওয়াজ রেজা*

সাহানাজের সাথে আমার বন্ধুত্ব সম্ভবত ৪০০ বছরের। শুরুর ৩৭৫ বছরের ঘটনাক্রম তেমন মনে না থাকলেও, গত ২৫ বছরের চলায়, এক অন্য জীবন বোধ তৈরী হয়, সম্ভবত দু-জনের ক্ষেত্রেই।

সাহানাজ সম্ভবত নিজের এক ঘর তৈরি করতে চেয়েছেন ক্রমশ— আর দুজন মিলেই ঘরের দরজা জানালাগুলো খুলে দিতে চেয়েছি। আজ দুজনেই আরো অসংখ্য মানুষের সাথে রাস্তায় এসে দাঁড়িয়েছি। আমাদের মাস্টারমশাইরা যেখানে এসে দাঁড়ান, আমাদের বন্ধুরা যেখানে এসে দাঁড়ান, আমাদের সন্তানরা যেখানে তুলি বুলিয়ে শ্লোগান এঁকে দেন— সেই রাস্তায়। সেও আমাদের ঘর।

এই আবহে "সহজিয়া" আমাদের দিয়ে প্রায় অসাধ্য এক কাজ করান। সাহানাজের মনোবিদ্যা বিষয়ক লেখা আর আমার অপটু একটি পলিটিক্যাল স্যাটায়ার এক মলাটে নিয়ে আসেন। ৪০০ বছরে এমন ঘটনা আমাদের এই প্রথম ঘটলো।

"অভিভাবকত্বের সাত-সতেরো" লেখাতে সাহানাজ মিশিয়ে দেন নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে মনোবিদ হিসেবে তাঁর অর্জন। তিনি লেখেন— "ছোট থেকে আমরা সবাই বড় হই যে পরিবেশের মধ্যে; সে পরিবেশে মিশে থাকে কেবল আত্মীয়-স্বজন নয়, মানুষ নয়; পশু-পাখি-ভোরের আলো-রাতের তারা সবাই। প্রত্যেকেই বড় হই এদের সকলের সঙ্গে জড়িয়ে জড়িয়ে। প্রত্যেক সম্পর্কেরই একটা আলাদা নাম আছে। উষ্ণতা আছে, গভীরতা আছে।" তখন এই বড় হওয়াটা আজকের ইঁদুরদৌড়ের বড় হওয়ার বাইরে এক বৃহত্তর বড় হওয়াকে আবাহন করে। "সন্তান-ধারণ করলেই কি অভিভাবক হওয়া যায়"? প্রশ্ন তোলেন তিনি, তারপর নিজেই কাউন্সিলিং-এর ধাঁচে উত্তর খোঁজার চেষ্টা করেন পাঠককে সঙ্গে নিয়ে।

অন্যদিকে, আমার লেখা পলিটিক্যাল স্যাটায়ারটির জন্য সবার আগে ধন্যবাদ প্রাপ্য আমার বন্ধু অভিনেতা দীপায়নের। আমাকে সে ক্রমাগত তাতায়। আমার শুরুর দিকে লেখা দু-একটা গুরুগম্ভীর নাটক প্রায় বাতিল করে সে স্যাটায়ারের দিকে ঘাড় ধরে টেনে নিয়ে যায়। এদিকে স্যাটায়ার আমার স্বভাবজাত নয়। শেষ-মেশ একদিন তবু লেখা হয় "রাজতন্ত্র"! গণতন্ত্র কীভাবে পালটে গিয়ে একসময় রাজতন্ত্র হয়ে যায়, আর সেখান থেকে কীভাবে আবার গণতন্ত্র ফিরে আসতে পারে— তারই কিছু ভাবনা-চিন্তা মাথায় ঘুরছিল লেখার সময়। লিখতে লিখতে নাটকের চরিত্রদের মতো আমিও একসময় আবিষ্কার করি, রাজার চেয়ার বেদম ভারী— অথচ কিছুক্ষণ আগে সে চেয়ারকে আমরাই এনে বসিয়েছিলাম। নাটক একসময় শেষ হয়— কিন্তু দ্রোহকাল নয়।

সেই প্রেক্ষিতেই "সহজিয়া" পুজো সংখ্যার সম্পাদকীয় থেকে লেখা ধার করে বলি—

"আপনাদের সবার মতোই সহজিয়ারও খুব কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে, ঘৃণা হচ্ছে। সকলের সাথে সহজিয়াও রাত জাগছে রাস্তায়। জেগে থাকাটা জরুরি।"

এবারের পুজো সংখ্যাটি তাই নানা কারণে আমাদের কাছে বড় আদরের, বড় ঐশ্বর্যের।

আমার মত দু-একজন অর্বাচীনের লেখা বাদ দিয়ে যদি পড়তে চান তাহলে অনেক মণি-মুক্তো খুঁজে পাবেন।

পড়ুন ও পড়ান। মতামত জানান। সমালোচনা করুন।

মাঠের পর মাঠ, ক্ষেতের পর ক্ষেত জলের তলায় ছিল প্রায় দুই সপ্তাহ। বছরের মূল ফসল ধান পচে গন্ধ বের হচ্ছে। চতুর্দিকে সেই পাট প...
07/10/2024

মাঠের পর মাঠ, ক্ষেতের পর ক্ষেত জলের তলায় ছিল প্রায় দুই সপ্তাহ। বছরের মূল ফসল ধান পচে গন্ধ বের হচ্ছে। চতুর্দিকে সেই পাট পচার মত দুর্গন্ধ। তবু জীবন এগিয়ে চলে। ভাঙাচোরা বেড়ার ঘর ফের জোড়াতাপ্তি দিয়ে উঠে দাঁড়ায়। এক হাঁটু পলি সরিয়ে উঁকি দেয় পুরনো মেঝে। ভাঙ্গা উনুন জোড়া লাগে মানুষের অদম্য জেদে, তাতে ফের আগুন জ্বলে। গরম ভাতের সুবাস মাতোয়ারা করে, বেঁচে থাকার আনন্দকে।

পাঁচ-ঠিকরা বন্যায় প্রায় বিধ্বস্ত। প্রায় ১০ দিন জলের তলায় ছিল গোটা গ্রাম। এখনও কিছু জমি জলের তলায়। কিছু মানুষ পেরেছেন নিজের গৃহস্থালির জিনিসপত্র বাঁচাতে, কেউ কেউ সেটুকুও পারেন নি। তাও খেটে খাওয়া মানুষরা হার মানে না, ফের শূন্য থেকে শুরু করার অভ্যাস তাঁদের প্রজন্ম থেকে প্রজন্মের অভ্যাস। তাঁরা তাই ফের উঠে দাঁড়াচ্ছে। একটু একটু করে গুছিয়ে নিচ্ছে সবকিছু। আগামী দিনের লড়াইয়ের প্রস্তুতি চলছে একই সাথে।

উৎসবের দিনগুলিতে আপনাদের সহায়তায় আমরা চেষ্টা করেছি এই গ্রামের বাচ্চাদের মুখে সামান্য হাসি ফোটাতে। পাঁচ-ঠিকরার ১০৫টি বাচ্চার (১ থেকে ১২ বছর পর্যন্ত) জন্য আপনাদের তরফ থেকে প্রান্তজন নতুন জামাকাপড় তুলে দেবার সঙ্কল্প করেছিল সাথে কিছু মানুষকে শাড়ি ও নতুন গেঞ্জি। গতকাল পাঁচ-ঠিকরায় টিম প্রান্তজন, মানুষের সাথে মানুষের পাশে।

দুর্গাপুজো একেবারে সামনে। আমরা চাইছি এবারের পুজোয় আপনার সঙ্গী হোক সহজিয়া পুজো সংখ্যা। গল্প কবিতা ছাড়াও এই সংখ্যায় আছ...
02/10/2024

দুর্গাপুজো একেবারে সামনে। আমরা চাইছি এবারের পুজোয় আপনার সঙ্গী হোক সহজিয়া পুজো সংখ্যা। গল্প কবিতা ছাড়াও এই সংখ্যায় আছে এমন কিছু প্রবন্ধ যা এই সময়ের গুরুত্বপূর্ণ সমস্যাগুলির বিশ্লেষণে আপনার সহায় হবে, চিন্তাভাবনার খোরাক জোগাবে।

তাই আজ থেকেই সহজিয়া ডাকযোগে পাঠানো শুরু করে দিয়েছি আমরা। প্রিয় পাঠক, আপনারা যাঁরা ঘরে বসে #সহজিয়া #পুজো_সংখ্যা_২০২৪ সংগ্রহ করতে চান, ছবির নম্বরে (৯৭৩৩৭৮৮০৭৭) পোস্টাল চার্জ সহ ১৫০ টাকা পাঠিয়ে স্ক্রিনশট ঠিকানাসহ whatssap করে দিলেই সহজিয়া পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়। এছাড়াও সহজিয়া পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ার ধ্যানবিন্দু ও মান্দাসে। তাহলে দেরি না করে আজই সংগ্রহ করুন আপনার কপিটি। ধন্যবাদ ও একরাশ কৃতজ্ঞতা সবসময় পাশে দাঁড়ানোর জন্য।

[ছবিতে সহজিয়া সম্পাদকমণ্ডলীর অন্যতম দুই স্তম্ভ সওকত ইকবাল বিপ্লব ও ইমরোজ রেজা।]

প্রিয় বন্ধুরা যারা প্রান্তজন -  Praantajan এর মাধ্যমের রাজ্যের বন্যাদুর্গত মানু্ষের প্রতি সংহতি দেখিয়েছেন তাদের আবার ধন্...
29/09/2024

প্রিয় বন্ধুরা যারা প্রান্তজন - Praantajan এর মাধ্যমের রাজ্যের বন্যাদুর্গত মানু্ষের প্রতি সংহতি দেখিয়েছেন তাদের আবার ধন্যবাদ জানাই। যারা অর্থ সাহায্য করেছেন একটু দেখবেন তাদের নাম আছে কিনা। অনেকের নাম আমরা খুঁজে পাইনি। আর আপনাদের মেল অ্যাড্রেস দিয়ে দেবেন। আমরা 80G র রিসিট পাঠাব।
এছাড়া কোনও বক্তব্য থাকলে আমাদের মেসেজ করবেন।
80G রিসিট লাগলে আর লিস্টে নাম না থাকলে ইনবক্সে পেমেন্ট রিসিট আর একবার পাঠানোর অনুরোধ থাকল।

(নামগুলোর পাশে ইমেলের জায়গা আছে গুগুল সিট খুলে নিজেদের ইমেল আইডি টাইপ করে দিলেই হবে। এখানে ২২ তারিখ পর্যন্ত ডোনেশনের লিস্ট আছে)

ভয়াবহ পরিস্থিতি। আমাদের প্রতিনিধিরা বিপর্যয়ের ভয়াবহতায় বাকরূদ্ধ। তবে সংকটকালে যে ভাবে মানু্ষের পাশে মানুষ এগিয়ে এসেছেন ত...
22/09/2024

ভয়াবহ পরিস্থিতি। আমাদের প্রতিনিধিরা বিপর্যয়ের ভয়াবহতায় বাকরূদ্ধ। তবে সংকটকালে যে ভাবে মানু্ষের পাশে মানুষ এগিয়ে এসেছেন তাতে গর্বিত না হয়ে পারা যায়না। আপনাদের সহযোগীতায়, ভরসায় আমরা কৃতজ্ঞ। খুবই সামান্য খাবার সেটুকুরই চাহিদা অনেক। সর্বস্ব দিয়ে চেষ্টা করেও আমরা কুলিয়ে উঠতে পারছিনা। তবু এই বেঁধে বেঁধে থাকার সময়ে কাঁধে কাঁধ লাগিয়ে যারা যেভাবে এগিয়ে এলেন তাদের কুর্নিশ।
#বন্যা২৪
#প্রান্তজন

সহযোদ্ধারা খানাকুলের বিভিন্ন অঞ্চলে কাজ করছেন। কমিউনিটি কিচেনের কাজ চলছে। প্রান্তজন - Praantajan  এর মাধ্যমে বন্যাদুর্গত...
22/09/2024

সহযোদ্ধারা খানাকুলের বিভিন্ন অঞ্চলে কাজ করছেন। কমিউনিটি কিচেনের কাজ চলছে। প্রান্তজন - Praantajan এর মাধ্যমে বন্যাদুর্গত সহনাগরিদের পাশে পৌঁছে গেছে আপনাদের সংহতি।

রান্নার সরঞ্জাম পৌঁছে যাচ্ছে। বাজারও প্রায় সম্পূর্ণ। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে প্রান্তজন -  Praantajan -এর কমিউনিটি কি...
21/09/2024

রান্নার সরঞ্জাম পৌঁছে যাচ্ছে। বাজারও প্রায় সম্পূর্ণ। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে প্রান্তজন - Praantajan -এর কমিউনিটি কিচেন। খানাকুলের মাইনান, ধরমপুর, পাঁচঠিকরা, ধান নগরী— রূপনারায়ণ নদীর পাড়ে সমস্ত অঞ্চলের মানু্ষের কাছে যতটা পৌঁছানো যায় তার সর্বাত্মক চেষ্টা থাকবে। আমাদের স্বেচ্ছাসেবী আমিনুল দা পৌঁছে গেছেন। আপনারাও বাড়িয়ে দিন সংহতির হাত।
#বন্যা২৪

Current A/C No - 39648666056
IFSC: SBIN0018125
Bank: SBI, Branch: Kamalgazi
Paytm,Phone Pe,G Pay
9733788077
UPI ID : 9733788077@paytm

Address

Kamalgazi
Kolkata
700103

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রান্তজন - Praantajan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share