Better Life Foundation

Better Life Foundation সবাই একসাথে ভালো থাকার চেষ্টা।

   68 বছর বয়সী Somes Kole বর্তমানে Kamala Roy Hospital এ চিকিৎসাধীন। ওনার জন্য খুব জরুরি ভিত্তিতে প্রয়োজন ছিল 2 unit A P...
26/04/2026





68 বছর বয়সী Somes Kole বর্তমানে Kamala Roy Hospital এ চিকিৎসাধীন। ওনার জন্য খুব জরুরি ভিত্তিতে প্রয়োজন ছিল 2 unit A Positive (A+ve) রক্তের।
Better Life Foundation এর স্বেচ্ছাসেবকদের উদ্যোগে ও Life Care Blood Bank এর সহযোগিতায় অত্যন্ত দ্রুততার সঙ্গে যোগাড় করে দেওয়া গেল এই রক্ত। প্রয়োজনের সময়ে সোমেশবাবুর পরিবারের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।

সংরক্ষণের পরিকাঠামো সহ বিভিন্ন সমস্যার কারণে গরম বাড়লেই রক্তের সংকট শুরু হয়। একমাত্র একজন সহৃদয় রক্তদাতাই পারেন এই পরিস্থিতিতে মুমূর্ষু মানুষের পাশে দাঁড়াতে। এগিয়ে আসুন। রক্তদান করার আনন্দ ভাগ করে নিন বেটার লাইফ ফাউন্ডেশন নামক এই বিরাট পরিবারের সঙ্গে।
যেকোনো যোগাযোগ -
রূপম - +91 62902 06946
সহেলি - +91 90070 26429
শুভজিত - +91 98309 92525

   #প্রচুরশেয়ারহোক75 বছর বয়সী Bhabani Dey এই মুহূর্তে R.G. Kar Medical College & Hospital এ চিকিৎসাধীন রয়েছেন। ওনার জন্...
25/04/2026



#প্রচুরশেয়ারহোক
75 বছর বয়সী Bhabani Dey এই মুহূর্তে R.G. Kar Medical College & Hospital এ চিকিৎসাধীন রয়েছেন। ওনার জন্য খুব দ্রুত 3 unit A Positive (A +ve) গ্রুপের রক্তের Conc. RBC প্রয়োজন।
কোনও সহৃদয় রক্তদাতা এগিয়ে আসুন।
এক্ষুনি রক্তদান করতে না পারলেও অন্তত এই পোস্ট টি ছড়িয়ে দিন যত দ্রুত সম্ভব। আপনার তৎপরতাই বাঁচাতে পারে একটি অমূল্য প্রাণ।

যোগাযোগ -
Rupam: 62902 06946
Subhajit: 98309 92525

   17 বছর বয়সী Arka Bhattacharya দুরারোগ্য থ্যালাসেমিয়াতে আক্রান্ত।  নিয়মিত রক্তের প্রয়োজন হয় তার। বর্তমানে অর্ক, Kothar...
22/04/2026





17 বছর বয়সী Arka Bhattacharya দুরারোগ্য থ্যালাসেমিয়াতে আক্রান্ত। নিয়মিত রক্তের প্রয়োজন হয় তার। বর্তমানে অর্ক, Kothari Medical Centre এ চিকিৎসাধীন। ওর জন্য খুব জরুরি ভিত্তিতে প্রয়োজন ছিল 1 unit A Positive (A+ve) রক্তের।
Better Life Foundation এর স্বেচ্ছাসেবকদের উদ্যোগে অত্যন্ত দ্রুততার সঙ্গে যোগাড় করে দেওয়া গেল এই রক্ত। প্রয়োজনের সময়ে তরুণ অর্ক ও তার পরিবারের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।
আপনারা জানেন, হিউম্যান ব্লাড মেশিনে তৈরি করা যায় না। থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, ক্যানসার সহ আরও অন্যান্য দুরারোগ্য ব্যাধিতে প্রতিনিয়ত প্রয়োজন হয় রক্তের। আর একমাত্র রক্তদান পদ্ধতির মাধ্যমেই রক্তের যোগান দেওয়া সম্ভব।

সংরক্ষণের পরিকাঠামো সহ বিভিন্ন সমস্যার কারণে গরম বাড়লেই রক্তের সংকট শুরু হয়। একমাত্র একজন সহৃদয় রক্তদাতাই পারেন এই পরিস্থিতিতে মুমূর্ষু মানুষের পাশে দাঁড়াতে। এগিয়ে আসুন। রক্তদান করার আনন্দ ভাগ করে নিন বেটার লাইফ ফাউন্ডেশন নামক এই বিরাট পরিবারের সঙ্গে।
যেকোনো যোগাযোগ -
রূপম - +91 62902 06946
সহেলি - +91 90070 26429
শুভজিত - +91 98309 92525

  গ্রীষ্ম আমাদের রাজ্যে কোনও আলাদা ঋতু নয়, একটা চিরকালীন অবস্থা।  তেমনি চিকিৎসার প্রয়োজনে রক্তের অমিল-ও একটা চিরস্থায়ী স...
21/04/2026




গ্রীষ্ম আমাদের রাজ্যে কোনও আলাদা ঋতু নয়, একটা চিরকালীন অবস্থা। তেমনি চিকিৎসার প্রয়োজনে রক্তের অমিল-ও একটা চিরস্থায়ী সমস্যা। আর যখন এই দুটো পরিস্থিতি এক হয়ে শাঁখের করাতের মতো চেপে বসে অসহায় মানুষের বুকে, তখন সামাজিক দায়বদ্ধতার কথা মনে রেখে এগিয়ে আসেন কিছু ব্যতিক্রমী মানুষ ও তাঁদের সংগঠন।
OSL এমনই এক নাম, যা শুধু বানিজ্যের জগতেই নয়, সহমর্মিতা ও সমানুভূতির পরিসরেও একটি চেনা আইডেন্টিটি।
ঠিক আগের বারের মত এবারেও অক্ষয় তৃতীয়ার দিন, বেটার লাইফ ফাউন্ডেশন পৌঁছে গেছিল OSL কোম্পানির নেওয়া এক মহৎ উদ্যোগ, রক্তদান উৎসবে সামিল হতে। এই দিন কোম্পানির কর্ণধার প্রয়াত শ্রী মহিমানন্দ মিশ্রের জন্মদিন উপলক্ষে সংগঠনের কর্মীরা এই নজির বিহীন উদ্যোগ নিয়ে থাকেন। সবচেয়ে বড় বিষয়, এই আপৎকালীন পরিস্থিতিতে সব কিছু উপেক্ষা করে ১০১ জন মানুষ রক্তদান করেছেন। চিকিৎসাবিজ্ঞান বলে, একজনের রক্তের উপাদান পরবর্তীতে তিনজন মানুষের প্রাণ বাঁচায়। তাহলে হিসেব যা বলে, আজকের প্রাপ্ত রক্ত আগামীতে ৩০৩ জন মানুষের প্রাণ বাঁচাবে। এই বা কম কি! বিন্দু বিন্দুতেই তো সিন্ধু হয় একদিন! সারাদিন এই পুরো কর্মযজ্ঞে সকলের সাথে যোগদান করেছিলেন বেটার লাইফ পরিবারের সদস্যরা। দিনশেষে তাঁদের হাসিমুখই বলে দিচ্ছে তাঁরা একাধারে আনন্দিত ও অভিভূত!
এভাবেই অক্ষয় হোক মানবতা,বেঁচে থাকুক মানব ধর্ম।
❤️

19/04/2026
   তখন বেলা বারোটা। সূর্যের পারদ প্রায় ৪০ ডিগ্রি ছুঁতে চলেছে। এপ্রিলের  রবিবাসরীয় দুপুর। সবাই যখন পরিবার বা বন্ধুবান্ধবদ...
19/04/2026





তখন বেলা বারোটা। সূর্যের পারদ প্রায় ৪০ ডিগ্রি ছুঁতে চলেছে। এপ্রিলের রবিবাসরীয় দুপুর। সবাই যখন পরিবার বা বন্ধুবান্ধবদের অন্তরঙ্গতা উপভোগ করছেন, তখন শিবনাথ দাস উত্তর থেকে মধ্য কলকাতায় ছুটে গেছেন রক্তদান করতে।
56 বছর বয়সী Prasanta Chakraborty, যিনি BSSPS চিকিৎসাধীন রয়েছেন,খুব দ্রুত ওঁর প্রয়োজন ছিল 1 unit A positive (A +ve) Conc RBC.
সেই রক্তের যোগান দিলেন Better Life Foundation এর অন্যতম সদস্য শিবনাথ দাস।
আজ শিবনাথের তৎপরতায় একজন রোগী চিকিৎসার জন্য প্রয়োজনীয় রক্ত পেলেন।
সামনে এগিয়ে আসছে দীর্ঘ গরমের দিন যার দোসর রক্তের সংকট।
এই পরিস্থিতিতে শিবনাথের মতো সহৃদয় রক্তদাতারাই আমাদের অনুপ্রাণিত করছেন। এই পোস্ট পড়লে আপনিও এগিয়ে আসুন। পাশে দাঁড়ান কোনও মুমূর্ষু অসহায় মানুষের।
এই সংক্রান্ত যেকোনও যোগাযোগ -
রূপম - 6290206946
সহেলি - 9007026429
শুভজিত - 9830992525

   56 বছর বয়সী Prasanta Chakraborty এই মুহূর্তে  BSSPS এ চিকিৎসাধীন। ওঁর চিকিৎসার জন্য অত্যন্ত দ্রুত 1 unit A Positive ...
19/04/2026





56 বছর বয়সী Prasanta Chakraborty এই মুহূর্তে BSSPS এ চিকিৎসাধীন। ওঁর চিকিৎসার জন্য অত্যন্ত দ্রুত 1 unit A Positive (A+ ve) গ্রুপের রক্তের Conc. RBC প্রয়োজন ছিল।

বেটার লাইফ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের কাছে রিক্যুইজিশন আসামাত্রই প্রয়োজনীয় রক্তের খোঁজ শুরু হয় এবং অত্যন্ত তৎপরতার সঙ্গে সেই রক্তের পাউচ পৌঁছে দেওয়া হয় রোগীর পরিবারের হাতে।
আপনি যখন এই পোস্ট পড়ছেন তখনও হাজার হাজার রোগী রক্তের সংকটে ভুগছেন।
গ্রীষ্ম আসতে না আসতেই প্রকট রক্ত সংকট, সাথে দোসর নির্বাচনী তৎপরতা!আটকে সংগঠিত শিবিরের মতো উদ্যোগ !
এমন অবস্থায় রক্তদান করতে এগিয়ে আসুন স্বউদ্যোগে।
আসুন,মানবতার পাশে দাঁড়াই!
এই সংক্রান্ত যেকোনো যোগাযোগ -
রূপম - +91 62902 06946
সহেলি - +91 90070 26429
শুভজিত - +91 98309 92525

   “তাপসনিশ্বাসবায়ে, মুমূর্ষুরে দাও উড়ায়ে”নতুন বছরের শুরুতেএই শব্দগুচ্ছ যেন গতকাল সত্যিই তার প্রকৃত অর্থ খুঁজে পেল—গ্...
16/04/2026





“তাপসনিশ্বাসবায়ে, মুমূর্ষুরে দাও উড়ায়ে”

নতুন বছরের শুরুতে
এই শব্দগুচ্ছ যেন গতকাল সত্যিই তার প্রকৃত অর্থ খুঁজে পেল—

গ্রীষ্মের দাবদাহে উত্তপ্ত নগরীতে যেমন বিরাম নেই জীবনের চলনে,
তেমনই থেমে নেই অসুখ।
পাল্লা দিয়ে বাড়ছে রক্তের আকালও!
নির্বাচনী ব্যস্ততায় থমকে গেছে বহু রক্তদান শিবির—
আর সেই সঙ্গে বেড়েছে রোগীর পরিজনদের দুশ্চিন্তা ও হয়রানি।

ঠিক এমনই সময়ে,
গতকাল নতুন বছরের প্রথম দিনটিকে একদম অন্যভাবে উদযাপন করলেন Shubham Debnath ,
এক প্রকৃত মানবিক দায়িত্ব পালনের মধ্যে দিয়ে!🤝

Life Care Blood Bank-এ রক্তদান করে
নিঃশব্দেই হয়ে উঠলেন কারও বেঁচে থাকার কারণ। ❤️

🙏 বেটার লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে
শুভমবাবুকে আমরা জানাই গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা।

এই অনুপ্রেরণা ছড়িয়ে পড়ুক চারদিকে—
আসুন, আমরা সবাই এগিয়ে আসি,
রক্তদান করি, জীবন বাঁচাই।

#শুভনববর্ষ১৪৩৩

এই সংক্রান্ত যেকোনো যোগাযোগ -
রূপম - +91 62902 06946
সহেলি - +91 90070 26429
শুভজিত - +91 98309 92525

   52 বছর বয়সী Tanusri Khanra এই মুহূর্তে  SSKM এ চিকিৎসাধীন। ওনার চিকিৎসার জন্য অত্যন্ত দ্রুত 1 unit  O Positive (O+ v...
15/04/2026





52 বছর বয়সী Tanusri Khanra এই মুহূর্তে SSKM এ চিকিৎসাধীন। ওনার চিকিৎসার জন্য অত্যন্ত দ্রুত 1 unit O Positive (O+ ve) গ্রুপের রক্তের Conc. RBC প্রয়োজন ছিল।
টিম বেটার লাইফ এর কাছে খবর আসামাত্রই রিকুইজিশন টিমের বন্ধুরা অত্যন্ত তৎপরতার সাথে Life Care Blood Bank এর সহযোগিতায় প্রয়োজনীয় রক্তের পাউচ পৌঁছে দিতে পারলেন তনুশ্রীদেবীর পরিবারের কাছে।
তীব্র গরমে ক্লান্ত শহরে থেমে নেই অসুখ বা রক্তের প্রয়োজন!

পয়লা বৈশাখের এই শুভক্ষণে আসুন,
রক্তসংকটের আগেই প্রস্তুত হই!
এই নববর্ষে রক্তদানের অঙ্গীকার করি।

নতুন বছরের শুরু হোক এই বার্তায়—
আমরা আছি, আমরা পাশে আছি।

এই সংক্রান্ত যেকোনো যোগাযোগ -
রূপম - +91 62902 06946
সহেলি - +91 90070 26429
শুভজিত - +91 98309 92525

   80 বছর বয়সী Prafulla Karmakar এই মুহূর্তে  MESIH এ চিকিৎসাধীন। ওনার চিকিৎসার জন্য অত্যন্ত দ্রুত 1 unit  A Positive (...
15/04/2026





80 বছর বয়সী Prafulla Karmakar এই মুহূর্তে MESIH এ চিকিৎসাধীন। ওনার চিকিৎসার জন্য অত্যন্ত দ্রুত 1 unit A Positive (A+ ve) গ্রুপের রক্তের Conc. RBC প্রয়োজন ছিল।

বেটার লাইফ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের কাছে রিক্যুইজিশন আসামাত্রই প্রয়োজনীয় রক্তের খোঁজ শুরু হয় এবং অত্যন্ত তৎপরতার সঙ্গে সেই রক্তের পাউচ পৌঁছে দেওয়া হয় রোগীর পরিবারের হাতে।
আপনি যখন এই পোস্ট পড়ছেন তখনও হাজার হাজার রোগী রক্তের সংকটে ভুগছেন।
গ্রীষ্ম আসতে না আসতেই প্রকট রক্ত সংকট, সাথে দোসর নির্বাচনী তৎপরতা!আটকে সংগঠিত শিবিরের মতো উদ্যোগ !
এমন অবস্থায় রক্তদান করতে এগিয়ে আসুন স্বউদ্যোগে।
আসুন,মানবতার পাশে দাঁড়াই!
এই সংক্রান্ত যেকোনো যোগাযোগ -
রূপম - +91 62902 06946
সহেলি - +91 90070 26429
শুভজিত - +91 98309 92525

   #প্রচুরশেয়ারহোক80 বছর বয়সী Prafulla Karmakar এই মুহূর্তে MESIH  এ চিকিৎসাধীন রয়েছেন। ওনার জন্য খুব দ্রুত 1 unit A Po...
15/04/2026



#প্রচুরশেয়ারহোক

80 বছর বয়সী Prafulla Karmakar এই মুহূর্তে MESIH এ চিকিৎসাধীন রয়েছেন। ওনার জন্য খুব দ্রুত 1 unit A Positive (A +ve) গ্রুপের রক্তের Conc. RBC প্রয়োজন।
কোনও সহৃদয় রক্তদাতা এগিয়ে আসুন।
এক্ষুনি রক্তদান করতে না পারলেও অন্তত এই পোস্ট টি ছড়িয়ে দিন যত দ্রুত সম্ভব। আপনার তৎপরতাই বাঁচাতে পারে একটি অমূল্য প্রাণ।

যোগাযোগ -
Rupam: 62902 06946
Saheli: 9007026429

Address

Kolkata

Telephone

+919830992525

Website

Alerts

Be the first to know and let us send you an email when Better Life Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Better Life Foundation:

Share