United Pharmacists' Forum, West Bengal

United Pharmacists' Forum, West Bengal অপেক্ষার আর কিছু দিন,
এসো লড়ি, সবার জন্য কিছু করি

🧡🧡 HAPPY 🧡🧡          🤍🤍 INDEPENDENCE  DAY🤍🤍                   💚💚 TO ALL THE INDIANS 💚💚
14/08/2026

🧡🧡 HAPPY 🧡🧡
🤍🤍 INDEPENDENCE DAY🤍🤍
💚💚 TO ALL THE INDIANS 💚💚

✨👍️✨️
27/07/2026

✨👍️✨️

আশার আলো আরও উজ্জ্বল।👍💡ফার্মাসিস্ট সহ বিভিন্ন পদে নিয়োগে CBT-এর জন্য অর্থ বরাদ্দ হয়েছেএবার দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রক...
27/07/2026

আশার আলো আরও উজ্জ্বল।👍💡

ফার্মাসিস্ট সহ বিভিন্ন পদে নিয়োগে CBT-এর জন্য অর্থ বরাদ্দ হয়েছেএবার দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রত্যাশা।🤞


19/07/2026

Pharmacy Practice Regulation 2015 of Pharmacy Council of India is violated by RRB.

হসপিটাল ফার্মাসির চাকরিতে Pharn D দের অন্তর্ভুক্তি। D. PHARM দের বহিষ্কার। পার্ট ২এই বিষয়ে কোর্ট কি বলছে? হসপিটাল ফার্মা...
19/07/2026

হসপিটাল ফার্মাসির চাকরিতে Pharn D দের অন্তর্ভুক্তি। D. PHARM দের বহিষ্কার। পার্ট ২

এই বিষয়ে কোর্ট কি বলছে?

হসপিটাল ফার্মাসিস্ট হিসাবে চাকরি করতে গেলে D. PHARM না B. PHARM প্রার্থী হতে হবে? এই বিষয় নিয়ে বেশ কয়েকবার মামলা হয়েছে। সেখানে বরাবরই কোর্ট D. PHARM দের পক্ষে রায় দিয়েছে। কারণ হসপিটাল ফার্মাসির চাকরিটা D. PHARM দের জন্য, B. PHARM বা Pharm D দের জন্য না - এটা বলছেন কোর্ট।

Health Recruitment Board এর মাধ্যমে ফার্মাসিস্টদের নিয়োগে ২০১৪ সালে SAT এ একটি মামলা করে only B. PHARM প্রার্থীরা। সেখানে কোর্টের পর্যবেক্ষণ ছিল, D. PHARM কোর্স তৈরী করা হয়েছে হসপিটাল ফার্মাসির কথা মাথায় রেখে। তাই কোর্সের সিলেবাস হসপিটাল ফার্মাসির কথা মাথায় রেখে design করা হয়েছে। অন্য দিকে B. PHARM কোর্স হয়েছে industry এর কথা মাথায় রেখে।

Drug এর Production House, Quality Control, Research and development, drug inspection এর মত স্কোপ B. PHARM দের জন্য আছে, সেখানে D. PHARM দের স্কোপ শুধু একটাই। D. PHARM কোর্সে ন্যুনতম তিন মাসের ৫০০ ঘন্টার হসপিটাল ফার্মাসিতে Practical Training আছে, যেখানে B. PHARM কোর্সের ক্ষেত্রে হসপিটাল ফার্মাসিতে Practical Training করা optional, যারা করছে তাদের জন্য কেবল একমাসের ১৫০ ঘন্টার ট্রেনিং।

তাই কোর্টের নির্দেশ ছিল, হসপিটাল ফার্মাসিতে কেবল D. PHARM. B.PHARM একটি উচ্চমানের যোগ্যতা হতে পারে, কিন্তু আইনগতভাবে D.PHARM এর Higher Qualification নয়। তাই D.PHARM এর বিকল্প হিসেবে B.PHARM কে গ্রহণ করা যাবে না।

পরবর্তীকালে, ২০১৭ সালে পশ্চিমবঙ্গ সরকার Recruitment Rule change করে B. PHARM দের হসপিটাল ফার্মাসিতে চাকরি করার জন্য অন্তর্ভুক্ত করে।

এমনকি সম্প্রতি বিহার সরকারে ফার্মাসিস্টদের নিয়োগ নিয়ে কেস সুপ্রীম কোর্ট পর্যন্ত গড়ায় এবং সেখানে সুপ্রীম কোর্টও তাই নির্দেশ দেন - হসপিটাল ফার্মাসির জন্য কেবলমাত্র D. PHARM

হসপিটাল ফার্মাসির চাকরিতে,Pharm D দের অন্তর্ভুক্তি।D. PHARM দের বহিষ্কার।পার্ট-১...........................................
19/07/2026

হসপিটাল ফার্মাসির চাকরিতে,

Pharm D দের অন্তর্ভুক্তি।
D. PHARM দের বহিষ্কার।
পার্ট-১...........................................

সম্প্রতি, RRB মানে Railway Recruitment Board একটি নোটিশ জারি করে জানায় যে, ফার্মাসিস্ট পদে ওই বোর্ডের পরবর্তী নিয়োগে কেবলমাত্র B. PHARM আর PHARM D প্রার্থীরা কেবল apply করতে পারবে। ফলে যারা D. PHARM প্রার্থী তারা আর apply করতে পারবে না। ইউনাইটেড ফার্মাসিস্টস্ ফোরামের পক্ষ থেকে আমরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি।

এই অর্ডার Pharmacy Practice Regulations 2015 এর Appendix III কে violate করছে। যেখানে বলা ফার্মাসিস্ট হিসাবে চাকরি করতে গেলে সেই প্রার্থীকে Diploma in Pharmacy বা Bachelor in Pharmacy পাশ করতে হবে। এখানে Doctor in Pharmacy (Pharm D) দের কোনো উল্লেখ নেই।

এমনকি পরবর্তীতে এই পদে Pharm D দের অন্তর্ভুক্তির কোনো amendment নেই। Regulation amendment করে Pharm D দের জন্য Clinical Pharmacist আর Drug Information Pharmacist এর পোস্ট create করা হলেও, Pharm D প্রার্থীরা যে হসপিটাল ফার্মাসিস্ট পদে চাকরি করতে পারবে সেই সংক্রান্ত কোনো amendment না করে শুধুমাত্র PCI থেকে একটি Gazzette Notification issue করা হয়েছে।

অন্যদিকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, Diploma in Pharmacy (D. PHARM) প্রার্থীদের RRB পরীক্ষা থেকে সরিয়ে দেওয়া হলো, যেটা সম্পূর্ণ বেআইনি। Pharmacy Practice Regulations 2015 এর এমন কোনো amendment হয় নি যে, হসপিটাল ফার্মাসিতে আর D. PHARM প্রার্থীরা apply করতে পারবে না। এমনকি Pharmacy Council of India থেকে এমন কোনো নোটিফিকেশন ইস্যু করা হয় নি যে, Diploma in Pharmacy কোর্স বন্ধ করে দেওয়া হয়েছে।

কিসের basis এ এই রুল violate করে Pharm D দের হসপিটাল ফার্মাসিস্ট হিসাবে নিযুক্ত করা হলো আর D. PHARM দের সরিয়ে দেওয়া হলো?

যে কাজটা D. PHARM প্রার্থীদের, সেই কাজ টা Pharm D দের দিয়ে করানোটা কি খুব সম্মানজনক? এটা একদিকে যেমন Pharm D প্রার্থীদের কাছে অসম্মানজনক, অন্যদিকে পুরো ফার্মাসি পেশার কাছে অসম্মানজনক।

ইন্ডিয়ান ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন, তামিলনাড়ুর করা মামলার প্রেক্ষিতে মাদ্রাজ হাইকোর্টের যুগান্তকারী রায়।
18/07/2026

ইন্ডিয়ান ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন, তামিলনাড়ুর করা মামলার প্রেক্ষিতে মাদ্রাজ হাইকোর্টের যুগান্তকারী রায়।

Indian Pharmacist Association, তামিলনাড়ুর করা মামলার পরিপ্রেক্ষিতে Madras High Court এর অর্ডার -"ফার্মাসিস্ট ছাড়া কোনো...
17/07/2026

Indian Pharmacist Association, তামিলনাড়ুর করা মামলার পরিপ্রেক্ষিতে Madras High Court এর অর্ডার -

"ফার্মাসিস্ট ছাড়া কোনো ওষুধের দোকান খোলা থাকবে না এবং দোকানে ফার্মাসিস্ট না থাকলে ওষুধ বিক্রি করা যাবে না"
যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে-Scheduled Drugs এর ক্ষেত্রে কেবল Pharmacist এর নামেই Drug Licenses issue করার কথা বলা হয়েছে ।

পার্ট ৩ - ন্যাশনাল ফার্মাসি কমিশন (NPC) বিল: সম্ভাব্য নেতিবাচক দিক ও তার সাজেশন। এটা দ্বিতীয় ভাগ।   test চালু করতে হবে ...
05/07/2026

পার্ট ৩ - ন্যাশনাল ফার্মাসি কমিশন (NPC) বিল: সম্ভাব্য নেতিবাচক দিক ও তার সাজেশন। এটা দ্বিতীয় ভাগ।

test চালু করতে হবে

শুধু National_Exit Test Pharmacy না, একটি অভিন্ন National Entrance Eligibility Test (Medical course মতো)ও চালু করতে হবে। যাতে ফার্মাসি প্রফেশনে অনৈতিক ভাবে পড়াশোনা না করে, NIOS থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে, ফার্মাসি কোর্সে ভর্তি হতে না পারে।

#কর্মরত_ফার্মাসিস্টদের প্রতিনিধিত্ব কম

কমিশনে সরকারি আধিকারিক, ফার্মাসি ইন্ডাস্ট্রির প্রতিনিধি এবং শিক্ষাবিদদের জায়গা রয়েছে।

কিন্তু হসপিটাল, কমিউনিটি ও রিটেল ফার্মাসিস্টদের প্রতিনিধিত্ব তুলনামূলক ভাবে কম। ফলে, এই ক্ষেত্রটা সম্পূর্ণ ভাবে অবহেলিত থেকে যাবে এবং এই ক্ষেত্রের অভিজ্ঞ ফার্মাসিস্ট প্রতিনিধি না থাকার জন্য, এমন কোনো সিদ্ধান্ত পাশ হয়ে যেতে পারে যা ফার্মাসি পেশার জন্য হিতকর নয়।

#সাজেশন - কমিশনের মূল গঠনতন্ত্রে বিভিন্ন সরকারি বা বেসরকারি হসপিটাল ফার্মাসি এবং কমিউনিটি ফার্মাসি থেকে কর্মরত ফার্মাসিস্টদের মধ্যে থেকে প্রতিনিধিদের যুক্ত করতে হবে।

#হোমিওপ্যাথি_ফার্মাসির ও অ্যালোপ্যাথিক ফার্মাসির একসাথে একই কমিশনে নিয়ন্ত্রণ

এই বিলে অ্যালোপ্যাথিক ফার্মাসির সাথে এবং হোমিওপ্যাথিক ফার্মাসিকে একই কমিশনের অধীনে আনার প্রস্তাব দেওয়া হয়েছে।

অ্যালোপ্যাথিক ফার্মাসি ও হোমিওপ্যাথিক ফার্মাসির শিক্ষা, ওষুধ, প্রশিক্ষণ এবং কাজের ক্ষেত্র সম্পূর্ণ আলাদা। একই কমিশনের অধীনে এলে এই পার্থক্য অস্পষ্ট হতে পারে। একই কমিশনের অধীনে দুটো সম্পূর্ণ আলাদা পেশার রেজিস্ট্রেশন রিনিউয়াল নিয়ন্ত্রণ করতে সমস্যা হতে পারে এবং পরবর্তীতে বিভিন্ন নিয়ম নীতি তৈরি করতে বিরোধ সৃষ্টি হতে পারে। আবার অন্যদিকে অ্যালোপ্যাথিক ফার্মাসিতে বিশেষজ্ঞ প্রতিনিধি কমে যাওয়ার আশঙ্কা থাকছে।

#সাজেশন - অ্যালোপ্যাথিক ফার্মাসির থেকে হোমিওপ্যাথিক ফার্মাসিকে আলাদা করে দেওয়া হোক।

পার্ট ২ - ন্যাশনাল ফার্মাসি কমিশন (NPC) বিল: সম্ভাব্য নেতিবাচক দিক ও তার সাজেশন। এটা আমরা দুটো ভাগে মাধ্যমে তুলে ধরবো। এ...
05/07/2026

পার্ট ২ - ন্যাশনাল ফার্মাসি কমিশন (NPC) বিল: সম্ভাব্য নেতিবাচক দিক ও তার সাজেশন। এটা আমরা দুটো ভাগে মাধ্যমে তুলে ধরবো। এটা প্রথম ভাগ।

বাতিল হবে। এই বিল কার্যকর হলে বর্তমানে চালু থাকা Pharmacy Act, 1948 বাতিল হয়ে যাবে। Pharmacy Act, 1948 তে যে আইনি সুরক্ষা ও অধিকার রয়েছে, দেখা যাচ্ছে সেই সুরক্ষার কোনো উল্লেখ NPC তে নেই।

যেমন Pharmacy Act, 1948 এর সেকশন 42 তে সুরক্ষা দেওয়া আছে, তার কোনো উল্লেখ NPC তে দেওয়া নেই।

সাজেশন - Pharmacy Act, 1948 তে ফার্মাসিস্টদের জন্য যে যে আইনি সুরক্ষা ও অধিকারের কথা উল্লেখ করা হয়েছে, তা বহাল রাখতে হবে।

#গণতান্ত্রিক_প্রতিনিধিত্ব কমে যেতে পারে নতুন NPC বিলে।

এই NPC Bill এ কমিশনের হাতে নিয়ন্ত্রণ বেশি থাকবে, সেখানে স্টেট ফার্মাসি কাউন্সিলের গুরুত্ব অনেক কমে যেতে পারে, কারণ,

১. অধিকাংশ সদস্য সরকার মনোনীত করবে।
২. রাজ্য পর্যায়ে নির্বাচিত সদস্যের সংখ্যা কম থাকবে।

ফলে কমিশনের গণতান্ত্রিক চরিত্র কিছুটা কমে যেতে পারে। শিক্ষা, রেজিস্ট্রেশন, কলেজের স্বীকৃতি এবং বিভিন্ন নিয়ম তৈরির মতো গুরুত্বপূর্ণ ক্ষমতা National Pharmacy Commission-এর হাতে থাকবে। এর ফলে রাজ্য ফার্মাসি কাউন্সিলগুলোর ক্ষমতা তুলনামূলকভাবে কমে যেতে পারে।

সাজেশন - Pharmacy Act 1948 এর মত প্রতিটা State Pharmacy Council থেকে একজন Elected আর একজন Nominated মেম্বার রাখতে হবে।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when United Pharmacists' Forum, West Bengal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share