Dear Doctor

Dear Doctor Disease Prevention is THE GOAL. In present era, most of the diseases are due to our modern lifestyles, stress, addiction, poor sleep quality and bad food habit.

All these non-communicable diseases can be prevented with great extent by changing our habit.

এই তো জীবন...!
11/08/2026

এই তো জীবন...!

আমাদের ওষুধ পৌঁছে গেছে হিমাচল প্রদেশ, লোসার, স্পিটি ভ্যালি...! ফ্রী মেডিক্যাল ক্যাম্প। Thank You,  Prof (Dr) Krishnendu ...
11/08/2026

আমাদের ওষুধ পৌঁছে গেছে হিমাচল প্রদেশ, লোসার, স্পিটি ভ্যালি...! ফ্রী মেডিক্যাল ক্যাম্প।
Thank You, Prof (Dr) Krishnendu Roy Sir.
তার ঐকান্তিক প্রচেষ্টায়, 13400 ft উপরে, নেপাল-ভুটান-চায়না-ইণ্ডিয়া বর্ডারের কাছাকাছি এই ফ্রী মেডিক্যাল আয়োজন করা সম্ভব হয়....!🙏🙏🙏

14/07/2026
মানুষ এমন একটা সমাজব্যবস্থা বানিয়েছে, যে তার বাচ্চা মানুষ করার মত অর্থসংস্থান নেই। অর্থ থাকলেও পরিবার-কাঠামো ভেঙে যাওয়ায়...
11/07/2026

মানুষ এমন একটা সমাজব্যবস্থা বানিয়েছে, যে তার বাচ্চা মানুষ করার মত অর্থসংস্থান নেই।
অর্থ থাকলেও পরিবার-কাঠামো ভেঙে যাওয়ায়, সন্তান নেওয়ার সাহস নেই।
বাচ্চা মানুষ করার মত সময় নেই।
বাচ্চাদের সঙ্গ দেওয়ার সময় নেই।
দাদু-ঠাম্মা নেই, কাজিন ব্রাদার-সিস্টার নেই।

গোটা পরিবার-কাঠামো ধ্বংস করে দিয়ে,
মানুষ বড়লোক হওয়ার চেষ্টা করছে....!

আমরা এমন সমাজ বানিয়েছি যে,
আপনার বাচ্চা-র একটু খেলার জায়গা নেই...!
আপনার নিজের একটা আম-গাছ নেই...!
আপনার হাঁটার জন্য নিজের বাড়ীর উঠোন নেই...!

MBBS Final Year ছাত্রছাত্রীদের ECG ক্লাস নেওয়ার পরে। Happy Doctors Day।
02/07/2026

MBBS Final Year ছাত্রছাত্রীদের ECG ক্লাস নেওয়ার পরে। Happy Doctors Day।

একদিন সূর্য্যের খোঁজ করতে করতে দিগভ্রান্ত তুমি,নিজেকে জ্বালিয়ে-পুড়িয়ে, নিজেকেই সূর্য্য হিসাবে গড়তে গেলে,তারচেয়ে বরং তুমি...
30/06/2026

একদিন সূর্য্যের খোঁজ করতে করতে দিগভ্রান্ত তুমি,
নিজেকে জ্বালিয়ে-পুড়িয়ে, নিজেকেই সূর্য্য হিসাবে গড়তে গেলে,
তারচেয়ে বরং তুমি বেদনা কুড়িয়ে নিতে পারতে....!

তাকিয়ে দেখ তোমার পায়ের দিকে, কত রক্ত জমাট বেঁধেছে, তোমার শরীর জুড়ে আজ নীলাভ রক্তের স্রোত!
ভাসতে ভাসতে যে ঝিনুক কুড়িয়ে নেবার ছিল, সেথা,
হারিয়েছো তোমার স্বপ্নস্রোত!

অনেক অনেক শৃঙ্খল, তুমি নিজের হাতে গড়িয়েছো,
পরিয়েছো নিজের অচেনা মনের অন্ধকারে...!

একটু খানি নিজেকে পুড়িয়ে, সূর্য্য হবার নেশায়,
তুমি নিজেকে সম্পূর্ণ বিলিয়ে, পুড়িয়ে,
নিজেকে তোমার শেষ কণায় হারিয়েছো!

অদ্ভূত এক স্ব-রচিত খাঁচায় বন্দী প্রত্যেকটি মানুষ। ভীষণ শক্তিশালী এক জেলখানা, যা আমরা বুঝতেই পারি না যে, আমি-আপনি ধীরে ধী...
29/06/2026

অদ্ভূত এক স্ব-রচিত খাঁচায় বন্দী প্রত্যেকটি মানুষ।
ভীষণ শক্তিশালী এক জেলখানা,
যা আমরা বুঝতেই পারি না যে,
আমি-আপনি ধীরে ধীরে নিজে-কে
নিজের-ই গরাদের ভিতরে,
লালন-পালন করে আসছি!

নিজেকে যে রূপে গড়েছেন,
আশ-পাশের মানুষ-কে যে রূপে নিজেকে চিনিয়েছেন,
যে ভাবনা, যে উপলব্ধি নিয়ে নিজেকে, অন্যের কাছে প্রেজেন্ট করেছেন, তার সব-টাই সম্পূর্ণ মেকি...।

আপনি নিজের সম্পর্কে যে বিশ্বাস, নিজেকে নিয়ে তৈরী করেছেন, যে অনুভুতি আপনাকে নাড়া দিয়ে ওঠে, যে মানবিকতা ও মানসিকতা আপনার নিজের বলে মনে করেন,
আপনার অস্তিত্ব আদপেই সেইরকম নয়।

আপনি নিজেকে যা জানেন, নিজেকে যা চিনেছেন, তার কোন-টাই, কোন অংশে-ই আপনি নন।

আপনি যে পারিপার্শ্বিক অবস্থায় বড় হয়েছেন,
পারিপার্শ্বিক অবস্থাগুলো বদলে গেলেই,
আপনার ভাবনা, চিন্তা, বিশ্বাস, অনুভূতি, চেতনা সব অন্যরকম হত।

আপনি জানেন-ই না,
আপনি নিজেই একটা মুখোশ হয়ে গেছেন!
এবং আমরা সবাই-ই তাই....!

জীবনের অতি-প্রয়োজনীয় উপাদান বলে যা ভাবেন,
তা সে একটা "মানুষ" হোক, বা একটা "ভাবনা"-
সময়ের algorithm এ তার সামান্য বিচ্যুতি হলেই,
আপনার প্রেম, আপনার বিশ্বাস, অন্য মানুষের প্রতি আপনার দৃষ্টিভঙ্গী - মুহুর্তে অন্যরকমের হয়ে যেত।

এখন যা ছাড়া আর চলেনা,
যাকে ছাড়া আপনার চলে না,
জীবনের একটা পাঠশালা বদলে গেলেই,
সব হয়ে যেত অন্যরকম ... এবং সেই অন্যরকম হয়ে গিয়েও, আপনি আপনার জন্য একটা অন্যরকমের খাঁচা বানাতেন।
এবং সেই খাঁচাতে-ই সুখে-শান্তিতে দিন যাপন করতেন।

আচ্ছা,
নিজের এই সম্পূর্ণ মেকি সত্ত্বা নিয়েই যে,
আপনাকে চলতে হয়,
এবং আরও বহুদিন আপনাকে চলতে হবে....... এতে কষ্ট হয় না?

এইযে একটা সম্পূর্ণ খোলস পরে,
সারাজীবন-টা টেনে নিয়ে যেতে হবে,
এতে নিজের সেই ঘেরাটোপ-টা'র উপর ঘেন্না হয় না?

এই যে নিজেকে রচনা করেছেন, তা যে সম্পূর্ণ একঘেয়েমি, বিরক্তিকর, তা কি আদৌ বুঝেছেন?

Address

Kolkata
700030

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 8pm

Alerts

Be the first to know and let us send you an email when Dear Doctor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dear Doctor:

Shortcuts

Share