Sampan - A Charitable Trust

Sampan - A Charitable Trust Non profitable and charitable trust

শিক্ষা আর স্বাস্থ্য বিষয়ে সচেতনতার আলো পৌঁছে দেওয়াই Sampan - A Charitable Trust এর মূল লক্ষ্য।  ✨এই বছর বোধিপীঠ পাঠাগার ...
13/04/2026

শিক্ষা আর স্বাস্থ্য বিষয়ে সচেতনতার আলো পৌঁছে দেওয়াই Sampan - A Charitable Trust এর মূল লক্ষ্য। ✨

এই বছর বোধিপীঠ পাঠাগার আয়োজিত Talent Search Examination-এর সম্পূর্ণ সহযোগিতায় ছিলাম আমরা । প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে খাতা মূল্যায়ন— প্রতিটি ধাপেই আমরা সর্বোচ্চ নিষ্ঠা দিয়ে কাজ করেছি।

শুধু পরীক্ষা আয়োজনেই থেমে থাকিনি, মেধাবী ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি—
📚 অষ্টম থেকে দশম শ্রেণীর প্রথম তিনজন ছাত্রছাত্রীর জন্য বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা ভবিষ্যতের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারে।
📖 পাশাপাশি পঞ্চম থেকে দশম শ্রেণীর প্রথম তিনজন ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে — জ্ঞানের সবচেয়ে মূল্যবান উপহার "বই"

আমাদের বিশ্বাস, ছোট ছোট এই উদ্যোগগুলোই একদিন বড় পরিবর্তনের পথে নিয়ে যাবে।
সকল ছাত্রছাত্রীদের জন্য রইলো অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ❤️

07/04/2026

বাল্যবিবাহ বন্ধ হোক

দক্ষিন ২৪ পরগনা তে সাফল্যের সাথে কাজ করার পর "ইচ্ছেডানা" প্রকল্প এবার নতুন করে শুরু হল  বাঁকুড়াতে।আজ Sampan - A Charitab...
04/04/2026

দক্ষিন ২৪ পরগনা তে সাফল্যের সাথে কাজ করার পর "ইচ্ছেডানা" প্রকল্প এবার নতুন করে শুরু হল বাঁকুড়াতে।
আজ Sampan - A Charitable Trust -এর উদ্যোগে বাঁকুড়ার অযোধ্যা সার্কিটের একটি প্রত্যন্ত গ্রাম আঁটাড়ায় শিবাঙ্গী হেল্পিং হ্যাণ্ড এর সহায়তায় আয়োজন করা হলো মহিলাদের মাসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা। উপযুক্ত জায়গার অভাব এবং তীব্র গরমের জন্য একটি সুপ্রাচীণ বটগাছের তলায় আয়োজিত হয় সভা।

গ্রামের বহু মহিলার আন্তরিক উপস্থিতি আমাদের উদ্যোগকে আরও অর্থবহ করে তুলেছে। প্রশ্নোত্তর পর্বে উঠে আসে নানা বাস্তব সমস্যা—অনেকেই দীর্ঘদিন ধরে বিভিন্ন মাসিকজনিত সমস্যায় ভুগছেন, কিন্তু সচেতনতার অভাবে সঠিক চিকিৎসা বা পরামর্শ পাননি।

সাম্পান চেষ্টা করেছে তাদের পাশে দাঁড়াতে—সঠিক তথ্য, প্রয়োজনীয় পরামর্শ এবং ভবিষ্যতে সাহায্যের আশ্বাস দিয়ে। 💙

প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য টিফিন প্যাকেট এবং স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করা হয়েছিল

আমাদের লক্ষ্য একটাই—নীরবতা ভেঙে সচেতনতা গড়ে তোলা। কারণ সুস্থ নারী মানেই সুস্থ সমাজ। 🌿

 "সবুজেই সুরক্ষা—ম্যানগ্রোভই সুন্দরবনের আসল রক্ষাকবচ"প্রাকৃতিক ভারসাম্য রক্ষা  ও সুন্দরবন কে বাঁচিয়ে রাখার প্রয়াসে Affla...
31/03/2026



"সবুজেই সুরক্ষা—ম্যানগ্রোভই সুন্দরবনের আসল রক্ষাকবচ"

প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও সুন্দরবন কে বাঁচিয়ে রাখার প্রয়াসে Afflatus Foundation এর সহযোগিতায় Sampan - A Charitable Trust এর পক্ষ থেকে সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপে ম্যানগ্রোভ এর চারা রোপণ

“ঝড়-জলোচ্ছ্বাসের বিরুদ্ধে প্রাকৃতিক দেয়াল গড়ে তুলছি আমরা। আসুন সবাই একসাথে প্রকৃতিকে বাঁচাই। বিভিন্ন সংগঠন,বিদ্যালয় বা নিজে থেকে কেউ এই প্রকল্পে সামিল হতে চাইলে ছবিতে দেওয়া mail id তে যোগাযোগ করতে পারেন

গত বছর থেকে স্যাম্পান চ্যারিটেবল ট্রাস্ট ডায়মন্ড হারবার এলাকার রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে পিছিয়ে পড়া ...
24/03/2026

গত বছর থেকে স্যাম্পান চ্যারিটেবল ট্রাস্ট ডায়মন্ড হারবার এলাকার রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে পিছিয়ে পড়া ১০০ জন মহিলাদের তাদের প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন প্রদান করে আসছে। সঙ্গে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা হয়েছিল
আজ থেকে দ্বিতীয় বছরের সূচনা হলো। আজ রামকিশোরপুর পঞ্চায়েতর বিভিন্ন এলাকার ১৫০জন মহিলাদের হাতে বিনামূল্যে তাদের প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হল।
সাম্পানের কর্মকান্ড আরও প্রসারিত হোক। সবাই পাশে থাকবেন

Sampan - A Charitable Trust  এর পক্ষ থেকে এবছর পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয়ে বাল্যবিবাহ রোধ এবং স্বাস্থ্য সচেতনতা শিবির...
11/03/2026

Sampan - A Charitable Trust এর পক্ষ থেকে এবছর পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয়ে বাল্যবিবাহ রোধ এবং স্বাস্থ্য সচেতনতা শিবির করার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল প্রথম কাজ হিসেবে সাম্পান টিমের সদস্যরা উপস্থিত ছিল ডায়মন্ড হারবার বড়বেড়িয়া হাই স্কুলে। Sobhan Mukherjee এর নেওয়া দু ঘন্টার Interactive Session এ ছাত্রীদের আগ্রহ এবং উৎসাহ ছিল ভীষণ ভাবে আশাব্যঞ্জক।

শেষে সাম্পানের তরফ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপস্থিতিতে একটি অটোমেটেড স্যানিটারি ন্যাপকিন ভেণ্ডিং মেশিন এবং বেশ কিছু স্যানিটারি প্যাড দেওয়া হয়

আশা করি এবছর আরও অনেক বিদ্যালয়ে এই কাজ করে উঠতে পারবে সাম্পান

"এ বিশ্বকে এ-শিশুর বাসযােগ্য করে যাবাে আমিনবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার".....সাম্পানের উদ্যোগে মথুরাপুর জালাবেড়িয়া ...
16/01/2026

"এ বিশ্বকে এ-শিশুর বাসযােগ্য করে যাবাে আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার".....

সাম্পানের উদ্যোগে মথুরাপুর জালাবেড়িয়া আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নতুন বছরের জন্য নতুন ব্যাগ ও নতুন বই এর ব্যবস্থা করা হয়েছে। এর সাথে সপ্তাহে একদিন বাচ্চাদের ডিম খাওয়ানোর ব্যবস্থা হয়েছে।বাচ্চাদের সার্বিক উন্নয়নে সাম্পান সর্বদা সচেষ্ট। আগামীদিনে বিভিন্ন কাজে সাম্পানের পাশে থেকে উৎসাহ দেবার আহ্বান জানাই.....🙏🙏

27/09/2025

Sampan- a charitable trust এর পক্ষ থেকে সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন....

SAMPAN - A charitable trust সবর্দা পড়াশোনায় উৎসাহ প্রদানে এবং শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এবছর S...
24/01/2025

SAMPAN - A charitable trust সবর্দা পড়াশোনায় উৎসাহ প্রদানে এবং শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এবছর SAMPAN জালাবেড়িয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের 86 জন ছাত্রছাত্রীর হাতে নতুন ব্যাগ উপহার দিয়েছে। পরবর্তীতেও ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ এর জন্য Sampan, A charitable Trust নিরন্তর চেষ্টা চালিয়ে যাবে

30/10/2024

সাম্পানের পক্ষ থেকে সবাইকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আলোয় ভরে উঠুক উৎসব মুখর দিন গুলি। সেই আলো ছড়িয়ে পড়ুক সমাজের সর্বস্তরে।

বিভিন্ন সামাজিক কাজে সবাইকে সাম্পানের পাশে থাকার আহ্বান জানাই

Address

Garia Nabapally
Kolkata
700152

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sampan - A Charitable Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share