Swajan

Swajan Swajan is primarily working on three fields 1) Health 2) Education and 3) Upliftment of Poverty. It is a non-profit and non-political organisation.

We mainly work on Health and Education sector.

2014 থেকে প্রতি বছর গ্রীষ্মের প্রখর গরমে জুন মাসের প্রথম সপ্তাহে রক্তদান শিবির এর আয়োজন করে স্বজন।  গতকাল 14ই জুন 2026 ...
15/06/2026

2014 থেকে প্রতি বছর গ্রীষ্মের প্রখর গরমে জুন মাসের প্রথম সপ্তাহে রক্তদান শিবির এর আয়োজন করে স্বজন।
গতকাল 14ই জুন 2026 সরশুনা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে সকাল 10 টা থেকে বিকাল 4 টে পর্যন্ত রক্তদান শিবির চলে..
রক্তদান করেন 156 জন গর্বিত রক্তদাতাগণ..স্বজন এর পক্ষ থেকে তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই।
রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন ক্যাকটাস ব্যান্ড এর সিধু দা।
রক্তদাতাদের অনুরোধে তার কন্ঠে "সেই যে হলুদ পাখি " এক অনন্য বাতাবরণ সৃষ্টি করে।
মীরাক্কেল এর অতিথি শিল্পী, শিক্ষক কৃশানু দাশগুপ্ত মিমিক্রির মাধ্যমে আনন্দদান করেন।
রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপ্রতিনিধি নিহার ভক্ত, সরশুনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক উদয় বন্দোপাধ্যায়, কৌস্তুভ চট্টোপাধ্যায়, অরূপ মন্ডল, শিক্ষক সমীর দত্ত, অর্ণব মুখার্জী, মিহির মুখার্জী, আশিস মল্লিক, সোমনাথ মুখোপাধ্যায়, আশিস বিশ্বাস, সমীর কুমার চট্টোপাধ্যায়, সুখেন্দু বসু.
ঘরোয়া পরিবেশে আমাদের বন্ধুরা সঙ্গীত পরিবেশন করছিল যা রক্তদানের গুরুগম্ভীর পরিবেশকে অনেক হাল্কা করে দিয়েছিল..
রক্তের প্রয়োজনে হোয়াট্স্যাপ করুন 8585045101 নম্বরে..

11/06/2026

আগামী 14ই জুন রবিবার স্বজন এর উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির এ রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত থাকছেন ক্যাকটাস ব্যান্ড এর মাননীয় সিধু দা ( ডাক্তার সিদ্ধার্থ শঙ্কর রায়) ...আসুন আমরা সবাই মিলে রক্তদান করি..রক্তের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াই...

#মানবিকতারউৎসব
#পাশেদাঁড়ানোরউৎসব

আজ ৫ই জুন, 'স্বজন'-এর পক্ষ থেকে আমরা সরশুনা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র (BPHC) প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির মা...
05/06/2026

আজ ৫ই জুন, 'স্বজন'-এর পক্ষ থেকে আমরা সরশুনা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র (BPHC) প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছি। ঠাকুরপুকুর-মহেশতলা ব্লকের সরশুনা বি.পি.এইচ.সি (BPHC)-এর শ্রদ্ধেয় ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH) ডাঃ কল্যাণ বসু তাঁর অন্যান্য স্বাস্থ্যকর্মীবৃন্দের সাথে আমাদের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
আমরা তাঁকে একটি গাছ উপহার দিয়ে অভিনন্দনও জানিয়েছি।

গ্রীষ্মের প্রবল দাবদাহের মধ্যেই আগামী 14 ই জুন স্বজন এর উদ্যোগে আয়োজিত রক্তদান উৎসব 2026 এর প্রচার শুরু করলাম আমরা..তার...
31/05/2026

গ্রীষ্মের প্রবল দাবদাহের মধ্যেই আগামী 14 ই জুন স্বজন এর উদ্যোগে আয়োজিত রক্তদান উৎসব 2026 এর প্রচার শুরু করলাম আমরা..তার সাথে সাথে একটু সাময়িক স্বস্তির জন্যে যাদের এই গরমের মধ্যে রাস্তায় বেরোনো ছাড়া কোনও উপায় নেই রিক্সাচালক, অন্যান্য গাড়ির চালক, ডেলিভারি সংক্রান্ত কাজে জড়িত দাদা তাদের জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস "জলসত্র ", সরশুনা অটো ও ট্যাক্সি স্ট্যান্ডের সংযোগ স্থলে সকাল 11 টা থেকে দুপুর 1 টা পর্ন্ত বহু মানুষকে এই ছোট্ট পরিষেবা দিতে পেরে আমরা খুব খুশি..আগামী দিনেও আমরা সাধ্যমত চেষ্টা করব সকালের পাশে থাকার..

#মানুষের পাশে স্বজন
#স্বজনএরপাশেমানুষ
#মানুষেরপাশেমানুষ

"আপনার কয়েক ফোঁটা রক্তের দাম জীবন আর জীবনের জন্য রক্তপ্রবাহের নাম স্বজন "সুধী ও স্বাস্থ্যসচেতন এলাকাবাসী,নমস্কার ও আন্ত...
30/05/2026

"আপনার কয়েক ফোঁটা রক্তের দাম জীবন
আর জীবনের জন্য রক্তপ্রবাহের নাম স্বজন "

সুধী ও স্বাস্থ্যসচেতন এলাকাবাসী,

নমস্কার ও আন্তরিক শুভেচ্ছা সকলকে...বিগত ২০১৪ সাল থেকে আমরা এবং আপনারা ‘স্বজন’ সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে নিরলসভাবে কাজ করে চলেছি। প্রতি বছরের মতো এবারও তীব্র গ্রীষ্মকালীন রক্তের সংকট মোকাবিলায় আমরা আয়োজন করতে চলেছি আমাদের ঐতিহ্যবাহী
" রক্তদান উৎসব 2026"

প্রতি বছর মে ও জুন মাসে সমগ্র রাজ্য জুড়ে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের তীব্র হাহাকার দেখা দেয়। এ বছর সংকট আরও ভয়াবহ রূপ নিয়েছে দুটি প্রধান কারণে:
১. গ্রীষ্মের দাবদাহ: তীব্র গরমের কারণে সাধারণ মানুষ ঘর থেকে কম বেরোচ্ছেন, ফলে ব্লাড ব্যাঙ্কগুলিতে সাধারণ রক্তদাতার সংখ্যা তলানিতে ঠেকেছে।
২. প্রাক ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতি: নির্বাচনের ব্যস্ততা, রাজনৈতিক কর্মসূচীর কারণে নিয়মিত রক্তদান শিবিরগুলো প্রায় বন্ধ হয়ে গেছে।

থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু, পথ দুর্ঘটনার শিকার কিংবা জরুরি অস্ত্রোপচারের রোগীদের জীবন আজ এই দ্বৈত সংকটের মুখে বিপন্ন। এই কঠিন সময়ে আপনিই পারেন তাদের ত্রাতা হতে।
আপনাদের আমাদের উপর ভরসার গৌরবের ইতিহাস (২০১৪ - ২০২৪)
বিগত বছরগুলোতে আপনাদের ভালোবাসায় আমাদের এই শিবির এক বিশাল উৎসবে পরিণত হয়েছে। আমাদের গর্বের রক্তদাতাদের পরিসংখ্যানই তার প্রমাণ:

২০১৪: ৫৪ জন গর্বিত রক্তদাতা (যাত্রার শুরু)

২০১৫: ৮৪ জন

২০১৬: ১২৮ জন

২০১৭: ১৫৬ জন

২০১৮: ২২৪ জন

২০১৯: ২৫৬ জন

২০২০: ২৮৯ জন (করোনা আবহেও অনন্য নজির)

২০২১: ৩৫৯ জন (সর্বোচ্চ রেকর্ড)

২০২২: ৩১৭ জন

২০২৩: ৩৪০ জন

২০২৪: ২০০ জন

২০২৫-এর বিরতির পর, আজ ২০২৬ সালে ব্লাড ব্যাঙ্কগুলির এই অভূতপূর্ব সংকটে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। স্বজনের সমস্ত সদস্য, সমর্থক, শুভানুধ্যায়ী এবং এলাকার সকল সুস্থ ও সচেতন মানুষের কাছে আমাদের বিনীত প্রার্থনা— আসুন, দলমত নির্বিশেষে এই মানবিক উৎসবে শামিল হোন।
আসুন, রক্ত দিন, জীবন বাঁচান। এই সংকটকালে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের মুখে হাসি ফোটান।
14 ই জুন, ২০২৬ রবিবার
সকাল ৯:০০ টা থেকে দুপুর 3 টে পর্যন্ত সরশুনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিবির টি অনুষ্ঠিত হবে
আপনাদের কাছে স্বজন এর পক্ষ থেকে বিনীত অনুরোধ এই যে বিগত দিনেও আপনারা যেভাবে আমাদের পাশে থেকেছেন, রক্তদান করেছেন এইবারও তার অন্যথা হবে না..ভালো থাকবেন..পাশে থাকবেন..

সতর্ক থাকুন,  সাবধানে থাকুন। ।
26/05/2024

সতর্ক থাকুন, সাবধানে থাকুন। ।

Address

540/13, Bombai Bagan Road, Kolkata-
Kolkata
700061

Alerts

Be the first to know and let us send you an email when Swajan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Swajan:

Shortcuts

Share