THE TAKIYANS

THE TAKIYANS An opportunity is always wonderful, but it feels always special when we get something extra from some unknown. Remember, The Takiyans is you.

A forum of Alumni of Taki Boys and Taki Girls schools of Kolkata, namely THE TAKIYANS was formed to make a healthy community by serving nutritious food, giving health support and educational support to the underprivileged people of this society. The reason behind formation of this common forum by combining both the alumni of two prominent schools of Kolkata namely Govt. Sponsored Multipurpose Scho

ol for Boys Taki House and Taki House Govt. Sponsored Girls High School, is to pass over that sweet extra to all of their members as well individuals of their family. Thus, a bridge has to be formed so that it enables everybody to synchronize all the necessities, willingness, pains and gains of individual alumni of each of these schools. Well, when we talk about school, we can not restrict this opportunity only within the alumni. Thus we have included our beloved teachers, teaching staffs and all others related to school from past to present. Basically social welfare activity is necessary part now a days to provide social independence. It is important to know that the social independence of a human being vastly depends on their practical situation, and this situation depends on two aspects, health and wealth. The Takiyans is born to reduce the restriction in social independence of their members and their families. It is a joint effort, joint cultivation, open minded, no profit social welfare organization not only willing to share all hapiness within it's family members but also willing to extend it's supportive hand for various kinds of support in sectors like health, education, culture and others.

ডবল আনন্দ ভোজ, ডবল আনন্দ দান… আগের সমস্ত চ্যালেঞ্জ ও রেকর্ডকে ছাপিয়ে দ্য টাকীয়ান্স -এর নয়া নজির=========================...
02/08/2026

ডবল আনন্দ ভোজ, ডবল আনন্দ দান… আগের সমস্ত চ্যালেঞ্জ ও রেকর্ডকে ছাপিয়ে দ্য টাকীয়ান্স -এর নয়া নজির
====================================================
লেখা শুরুর আগেই দ্য টাকীয়ান্স কৃতজ্ঞতা জানায় দ্য টাকীয়ান্স বেঙ্গালুরু ইউনিটের সদস্যবৃন্দ কবিতা পাল, রণন ভট্টাচার্য, সুভাষ শিকদার, শিবাজী ব্যানার্জী ও দিব্যেন্দু বর্ধনকে এবং টাকি বয়েজ স্কুলের প্রাক্তনী কলকাতা নিবাসী নীলাঞ্জন স্যান্যালকে।
আজকের দিনে ‘ডবল’ শব্দটি নানান ক্ষেত্রেই বহুল ব্যবহৃত। কিন্তু দ্য টাকীয়ান্সের ফেসবুক পেজে ‘ডবল আনন্দ ভোজ’ ও ‘ডবল আনন্দ দান’—এই দুই শব্দবন্ধ শুধু নতুনই নয়, এর অন্তরে লুকিয়ে রয়েছে দ্বিগুণ আনন্দ, দ্বিগুণ মানবিকতা এবং দ্বিগুণ দায়বদ্ধতা, দ্বিগুণ চ্যালেঞ্জের এক অনন্য বার্তা।
এর আগে আনন্দ ভোজ এবং আনন্দ দান দীর্ঘদিন ধরেই একই সঙ্গে পরিচালিত হয়ে আসছে, এ কথা কারও অজানা নয়। পাশাপাশি, এই দুটি কর্মসূচি চলার সময়ই কখনও কখনও দ্য টাকীয়ান্স একই দিনে সুস্বাস্থ্য অভিযান কিংবা মগজ মন্থন-এর মতো অন্যান্য কর্মসূচিরও আয়োজন করেছে।
কিন্তু এবারের দ্য টাকীয়ান্সের ডবল আনন্দ ভোজ এবং ডবল আনন্দ দান, যা আজ অনুষ্ঠিত হলো, তা ছিল সম্পূর্ণ ভিন্ন। বিভাস রায় ও সম্রাট ঘোষের অনুপস্থিতিতে টিমের সদস্যরা আজ তাঁদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিল কয়েকগুণ একই দিনে শহরের দুইপ্রান্তে একসাথে দুটি আনন্দ ভোজ + আনন্দ দান কে রুপায়িত করে।
আসন্ন দ্য টাকীয়ান্স মেধা মহারণ বাস্তবায়নে সক্রিয় সদস্যরা এতোটাই ব্যস্ত যে সঠিক সময়ে হোমগুলির সাথে যোগাযোগ সম্পন্ন হয় নি, খানিক দেরি হয়। কাজেই হোম পাওয়া যায় নি জুলাই মাসে। ফলতঃ আনন্দ ভোজ আনন্দ দান সম্ভবও হয় নি।
অন্য দিকে আগষ্ট মাস কড়া নাড়ছে... এমতাবস্থায় আনন্দ ভোজ এবং আনন্দ দান একই দিনে একসাথে দু জায়গায় করার পরিকল্পনা নেওয়া হয়। আর কিছুটা ইচ্ছাপূরণ বলতে পারি আমরা, কারণ যা চাই তা তো সব সময় পাওয়া যায় না, আর এবার একসাথে একদিনে দুটি নাইট শেল্টার আমরা পেয়েও গেলাম।
তারপরই জানতে পারলাম বিভাস রায় আমাদের ফর্দ করে দেওয়া ছাড়া আর কোনো সাহায্যই করতে পারবে না এই মহা কর্মযজ্ঞে। কাজেই চাপটা আর একটু বাড়ল বটে, পাশাপাশি মেধা মহারণের ব্যস্ততাও, আবার বাজারের দায়িত্বে থাকা সম্রাট ঘোষও কলকাতার বাইরে। কিন্তু ওই যে জেনারেল সেক্রেটারি প্রসেনজিৎ, ওর মাথায় কিছু ঢুকলে তা করেই ছাড়বে এমন একটা মানসিকতা, সঙ্গে দোসর প্রেসিডেন্ট ধ্রুব। কাজেই পিছিয়ে আসা তো দূর কি বাত। দুটো টিম তৈরি করে মুহুর্মুহু ফোনে ফোনে মিটিং সেরে বাজার হয়ে গেলো, অবশেষে ২ অগাষ্টে সকালে যাত্রা শুরু, দুটো টিম প্রসেনজিতের বাড়ির সামনে বাজার সামগ্রী ভাগাভাগি করে রওনা দিল দু দিকে। আসুন জেনে নিই কোন টিমে কে কে ছিল
বিজয়গড়ের টিম মধ্যমগ্রামের টিম
জয়জিত, জয়ন্ত, ধ্রুব, প্রসেনজিৎ
শমীক ও প্রমিত প্রীতম ও মৃণাল
ও আমাদের অপর এক ডোনার বন্ধু সুব্রত ঘোষ

আনন্দ ভোজ মেনুতে ছিল (উভয় স্থানেই)
বাসমতী চালের ভাত, মুগের ভেজ ডাল, আলুভাজা (এটা কেনা), পটল চিংড়ি আলু সহযোগে, রুই মাছের কালিয়া, পেঁপের চাটনি (মধ্যমগ্রামে)/ টোমাটোর চাটনি (বিজয়গড়ে), পাঁপড় ও মিষ্টি
আনন্দ দান লিস্টে ছিল (উভয় স্থানেই)
দু প্যাকেট সর্ষের তেল, ২০০ গ্রাম হলুদ গুঁড়ো, ১০০ গ্রাম জিরে গুঁড়ো, ১০০ গ্রাম ধনে গুঁড়ো, এবং সকল আবাসিকদের জন্য টুথপেস্ট, হেয়ার অয়েল, শ্যাম্পুর পাউচ, বডি সোপ, ডিটারজেণ্ট পাউডার যা কিনা আবাসিক মা-বাবাদের নিত্য প্রয়োজনীয়।

পুনশচঃ – এটাও সকলের জানা দরকার দ্য টাকীয়ান্স টিম শুধু কর্তব্য করে না, তারা এই আনন্দ ভোজ এনজয় করে… তাই এই বিশাল চাপ ও চ্যলেঞ্জের মুখেও এনজয়মেন্ট -এ ভাঁটা পরে নি। বরং এক বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার বাতাবরণ পরিলক্ষিত হল -মাঝে মাঝে দুই টিমের মধ্যে ফোনাফুনি চলছে, এক টিম আরেক টিমকে জিজ্ঞেস করছে কার কত দূর এগোলো, কার মাছ ভাজা হয়ে গেছে,কার পটল চিংড়ি রান্না হয়ে গেছে, কোন টিম আগেই চাটনি রেঁধে কাজ এগিয়ে রেখেছে এসব নিয়ে এক মজার প্রতিযোগিতা চলেছে সারা সকাল।

আর সব ভালো যার শেষ ভালো... কারণ রান্না বেশ ভালো হয়েছে, হ্যাঁ আজ একটু নিজেদের ঢাক পেটাতে ভালো লাগছে লেখার শেষ লগ্নে, কারণ আজ একদিকে যেমন আমাদের আত্মবিশ্বাস বাড়ল, এই প্রথম বোধ করি এতোবড় কর্ম কাণ্ডে আড়ালেও কোনো টিম মেম্বার একে অপরের প্রতি কোনো বিরূপ মন্তব্য করে নি, কেউ কাউকে দোষারোপ করে নি। আরও সারা দিনের রোজনামচা কেবল মধুর থেকে মধুরতর হয়েছে।

02/08/2026
This August
14/07/2026

This August

We're Bringing Something New to the World of Quizzing.Share it and Support us!
18/06/2026

We're Bringing Something New to the World of Quizzing.
Share it and Support us!

এমন স্কুল লেভেল ক্যুইজ কলকাতায় প্রথমবার নিয়ে আসছি আমরা... স্কুল স্টুডেন্টদের নতুন কিছু জানার, শেখার ও ভাবার জন্য এক দারু...
17/06/2026

এমন স্কুল লেভেল ক্যুইজ কলকাতায় প্রথমবার নিয়ে আসছি আমরা... স্কুল স্টুডেন্টদের নতুন কিছু জানার, শেখার ও ভাবার জন্য এক দারুণ ইন্টারেস্টিং ইভেন্ট... উপভোগ করবেন সব বয়সের শিক্ষার প্রতি আগ্রহ আছে এমন যে কোনো মানুষ

জুন মাসের আনন্দ ভোজ, আনন্দ দান এর দোসর সুস্বাস্থ্য অভিযান  (১৪/০৬/২০২৬)-------------------------------------------------...
14/06/2026

জুন মাসের আনন্দ ভোজ, আনন্দ দান এর দোসর সুস্বাস্থ্য অভিযান (১৪/০৬/২০২৬)
--------------------------------------------------------------------------------------------
আজ দ্য টাকীয়ান্স টিম তাদের প্রতিমাসের যে কর্মব্রত তা পূরণ করতে উপস্থিত ছিল কোন্নগর নবগ্রামের সত্যভারতীতে। সত্যভারতীর কাজ বরাবরই আমাদের কাছে বেশ চ্যালঞ্জের হয়। ১৪০ জন আবাসিক যার মধ্যে ৬০-৭০ জন শিশুকন্যা ও কিশোরী, আবার বাকিরা বৃদ্ধা। অর্থাৎ প্রায় সম্পূর্ণ দুটো প্রজন্মকে এক জায়গায় পাওয়া। কাজেই রান্নার মেনু আমাদের বেশ ভাবায়। এমন কিছু মেনু হতে হয় যার স্বাদ উভয় প্রজন্মের কাছে শুধু গ্রহণযোগ্যই হবে না, তাদের মুখে লেগে থাকবে। তবেই তো আনন্দ ভোজ নাম সার্থক হবে। যাই হোক অবশেষে মেনু ঠিক হল, টেস্টি-সহজ পাচ্য ইত্যাদি সব দিক মেনে রান্নাও হল। আজ আমাদের রান্নার টিমটাও বেশ বড় ছিল, অনেক জনের রান্না কিনা... সব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
মেনুতে ছিল
জিরা রাইস, কাশ্মীরী আলুর দম, চিকেন ইন চাপ স্টাইল (দ্য টাকীয়ান্স এর অন্যতম সিগনেচার ডিশ), কাঁচা আমের চাটনী, আপ্পালাম পাঁপড় ও মিষ্টি।
বিভাস রায়ের নেতৃত্বে মৃণাল, ধ্রুব, জয়জিৎ ও জয়ন্ত, প্রসেনজিৎ, প্রীতম আর সুস্বাস্থ্য অভিযান শেষে সুদর্শনা সকলে মিলে আজকের আনন্দ ভোজের কলাকুশলী। আরও একজন আছে যে নেপথ্যে, সে হল সম্রাট ঘোষ।

এবার আসি আনন্দ দান এর কথায়-
দরকার তো অনেক কিছুই থাকে কিন্তু সাধ্য কোথায়... তবু সাধ্যমত যতটুকু পারা যায় তা দিয়ে যদি কয়েকজনের মুখে হাসি ফোটানো যায় তা ই তো আনন্দ দান। আর সেই হাসি ফোটাতেই এবার মূলত প্রসেনজিৎ আর বিভাস মিলে আনন্দ দান এর বাজার পর্ব সারে। দুবার করে কলেজ ষ্ট্রীট গিয়ে কিনে আনা হয় নানাবিধ ক্রীড়া ও শিক্ষা সামগ্রী। এছাড়া আরও কিছু দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী কিনে আজ ওদের/ওনাদের হাতে তুলে দিল দ্য টাকীয়ান্স।
আনন্দ দান সামগ্রীতে ছিল
গ্লোব, ২ টি ম্যাপ বই, ৬ টি স্কিপিং রোপ, ৬ টি লাজিম, ৬ টি কোন, ৬ টি লুডো (৩ করে বাচ্চাদের ও বৃদ্ধাদের জন্য), ৩ কেজি চা পাতা, সকলের জন্য হেয়ার অয়েল, টুথ পেস্ট, শ্যাম্পুর পাতা, ১৫ প্যাকেট বিস্কুট এবং কয়েকজনের জন্য স্যানিটারি ন্যাপকিন।

এবার আসি সুস্বাস্থ্য অভিযান নিয়ে কিছু কথায়। হোম কর্তৃপক্ষের সাথে কথা প্রসঙ্গে হঠাৎই ঠিক হয় হেলথ ক্যাম্প হবে। সবসময় সব ডাক্তার সদস্যকে পাওয়া না গেলেও যাদের আজ পাওয়া গেলো- শমীক হাজরা (শিশু রোগ বিশেষজ্ঞ) এবং সুদর্শনা পাঁজা (দন্ত বিশেষজ্ঞ)। ওদের নিয়েই আয়োজিত হল সুস্বাস্থ্য অভিযান। একেবারে দুবছর বয়সী শিশু থেকে শুরু করে ১৮ বছর বয়সী ৩৯ জনের স্বাস্থ্য পরীক্ষা হল। আগামী দিনে আরও হবার সম্ভাবনা আছে, কিন্তু তা আলোচনা সাপেক্ষ। স্বাস্থ্য পরীক্ষার পর সুদর্শনা একটি দন্ত বিষয়ক স্বাস্থ্য সচেতনতা শিবিরও করে কয়েকজন আবাসিককে নিয়ে, আর তারপরই ও যোগ দেয় আনন্দ ভোজ টিমের সদস্যদের সাথে রান্নার সহায়তায়।

কৃতজ্ঞতাঃ - আজকের এই বিরাট কর্মকাণ্ড যে শুধু কয়েকজনের কঠোর পরিশ্রমের ফসল তা তো নয়, এর পিছনে বহু শুভানুধ্যায়ীর অকুন্ঠ সাহায্য। এঁরা হলেন প্রাক্তনী শ্রী সঞ্জীব কুণ্ডু (সোলেস গ্রুপ অফ কোম্পানী), প্রাক্তনী শ্রী তাপস রায়, প্রাক্তনী শ্রীমতি গার্গী পাঠক, প্রাক্তনী শ্রী প্রমথেশ সাহা, শ্রীমতি লিজা ভৌমিক, শ্রীমতি দোয়েল মুখার্জী, শ্রীমতি মিনা দে এবং প্রাক্তনী শ্রী সৌম্য ঘোষ, আমাদের সদস্যদের মধ্যে সুদর্শনা পাঁজা, বিদ্যুৎ কুমার বসু, প্রদীপ কুমার মজুমদার, অভিষেক ঘোষ, প্রমিত দত্ত, কিংশুক রায় প্রমুখ। দ্য টাকীয়ান্স এর পক্ষ থেকে এনাদের সকলকে জানাই উষ্ণ অভিনন্দন।

Help us to Help Others....Be A Change maker
08/06/2026

Help us to Help Others....
Be A Change maker

টাকি বয়েজ স্কুলের শিক্ষক শ্রদ্ধেয় জয়মঙ্গল গণ মহাশয় ও কৃতি ছাত্রী কল্যাণীয়া অদ্রিজার সাথে কিছুক্ষণ... সঙ্গে বাগবাজার উত্ত...
07/06/2026

টাকি বয়েজ স্কুলের শিক্ষক শ্রদ্ধেয় জয়মঙ্গল গণ মহাশয় ও কৃতি ছাত্রী কল্যাণীয়া অদ্রিজার সাথে কিছুক্ষণ... সঙ্গে বাগবাজার উত্তরণের বন্ধুরা... (০৭/০৬/২০২৬)
==============================================================

গত রবিবার তথা পয়লা জুন দ্য টাকীয়ান্স এর কাছে একটি আমন্ত্রণ আসে বন্ধু সংগঠন বাগবাজার উত্তরণের পক্ষ থেকে, আজকের একটি সমাজ কল্যাণমূলক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। বাগবাজার উত্তরণ দীর্ঘ কয়েক বছর ধরে নিরলসভাবে বেশ কিছু সমাজ কল্যাণমূলক কাজ করে চলেছে রাজ্যের বিভিন্ন জায়গায়। সেই কাজের সূত্রেই ওদের সাথে আমাদের পরিচয়। আজকের অনুষ্ঠানটি ছিল মূলত পল্লীর প্রান্তিক মানুষদের উদ্দেশে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং কিছু মানুষকে চারাগাছ প্রদান। সঙ্গে ছিল আরও একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের কথায় পরে আসছি।

এমন একটি সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে দ্য টাকীয়ান্স কৃতজ্ঞতা জানায় বাগবাজার উত্তরণ-এর সম্পাদক শ্রী সুব্রত মজুমদার সহ ওই সংঠনের সকল সভ্যবৃন্দকে।

এবার আসি পরের অনুষ্ঠানটিতে। বাগবাজার উত্তরণ আজকের এই সামাজিক অনুষ্ঠানটির সাথেই রেখেছিল সিস্টার নিবেদিতা স্কুলের কৃতি ছাত্রী অদ্রিজা গণকে সম্মাননা জ্ঞাপনের আরও একটি অনুষ্ঠান। অদ্রিজা সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে দশম স্থানাধিকারী। ইতোমধ্যেই সকলে অদ্রিজার জীবন যুদ্ধের ঘটনা এবং সমস্ত বাধা কাটিয়ে সাফল্যের শিখরে পৌঁছানোর কাহিনী সংবাদ পত্র মারফৎ জেনেছেন।

আমাদের কাছে অদ্রিজার আরও একটা পরিচয় আছে। অদ্রিজা টাকি বয়েজ স্কুলের শিক্ষক শ্রদ্ধেয় জয়মঙ্গল গণ স্যারের কনিষ্ঠা কন্যা। দ্য টাকীয়ান্স এমন এক অনুষ্ঠানে উপস্থিত থাকবে কেবল খালি হাতে, তাও আবার হয় নাকি! কাজেই এবার আবেদন সুব্রত বাবুকে, আমরাও কিছু উপহার নিয়েই আসব ওইদিন। সুব্রত বাবু এতো ব্যস্ততার মাঝে ঠিক মনে রেখেছেন সে কথা। আর তাই ওদেরই মঞ্চে আমরা অদ্রিজার হাতে তুলে দিলাম উপহার স্বরূপ দুটি বই এবং দুটি কলম।
দীর্ঘ দিন পরে স্যারের সাথে দেখা হল, কিছু কথা হল, কিছুটা নস্টালজিয়ার অলিন্দে হাঁটলাম। বেশ কাটল আজকের দিনটা। অদ্রিজা এগিয়ে চলুক ভবিষ্যতের পথে। ওর সুস্থ এবং দীর্ঘ জীবন সাফল্যে ভরে উঠুক এই কামনা করি।

বহু বিশিষ্ট মানুষ সদানন্দ মহারাজজী, প্রখ্যাত সমাজসেবী ডি আশিস মহাশয়, ডাঃ পিনাকি সাহা মহাশয়ের মতন মানুষদের সাহচর্যে এগিয়ে চলুক বাগবাজার উত্তরণ। আজ দ্য টাকীয়ান্সও ওনাদের স্পর্শ পেলো। বন্ধু পাশে আছি, আগামীতে আবারও দেখা হবে। আরও একটা ধন্যবাদ, দ্য টাকীয়ান্স এর কাছে আজকের এই অনুষ্ঠানটি নস্টালজিক করে তোলার জন্য।

দ্য টাকীয়ান্স এর হাত ধরে আসছে কলকাতায় এক স্কুল লেভেল মেগা ক্যুইজ ইভেন্ট
04/06/2026

দ্য টাকীয়ান্স এর হাত ধরে আসছে কলকাতায় এক স্কুল লেভেল মেগা ক্যুইজ ইভেন্ট

Address

Kolkata
700002

Opening Hours

Monday 6pm - 10pm
Tuesday 6pm - 10pm
Wednesday 6pm - 10pm
Thursday 6pm - 10pm
Friday 6pm - 10pm

Telephone

+91 94324 99252

Alerts

Be the first to know and let us send you an email when THE TAKIYANS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to THE TAKIYANS:

Shortcuts

Share