27/10/2025
বিগত বছরের মতোই এবারও মনে হয়েছে যে, গত কয়েকটি মরশুমের থেকে অনুষ্ঠানটি অনেক ছিমছাম হয়েছে। তবে বিগত বছরের মতো সময়ানুবর্তীতার ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে ছিলাম এবছর। নির্ধারিত সময়ের থেকে প্রায় একঘন্টা দেরিতে শুরু হওয়া আন্তঃবিদ্যালয় ক্যুইজ (স্কুল চলে হাম)-এ ক্যুইজ মাস্টার শ্রী ওয়াসিম রাজার চিত্তাকর্ষক এবং মনোগ্রাহী উপস্থাপনা সবাইকে এক অন্য লোকে নিয়ে গেছিলো ওই কয়েক ঘন্টার জন্য। যেখানে শুধু প্রতিযোগী ছাত্রছাত্রীরাই নয়, দর্শকরা পর্যন্ত মোহিত হয়ে গেছিলো। স্কুল ক্যুইজে শেষ প্রশ্ন পর্যন্ত জারি থাকা লড়াই এবং শেষ প্রশ্নের পরেও টাই-ব্রেক বলে দেয় যে, এখন থেকেই ক্যুইজের ভবিষ্যত প্রজন্ম বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী ছাড়তে নারাজ।
এরপরে নির্ধারিত সময়ের থেকে পিছিয়ে শুরু হয়, শ্রী তীর্থরাজ সরকার এবং পরিবারের সদস্য সৌম্যদীপ দাসের উপস্থাপনায় সর্বসাধারণ ক্যুইজ। যেখানে দক্ষিনবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগীদের সমাহারকে নিঃসন্দেহে 'চাঁদের হাট'-এর অভিধা দেওয়া যায়। সর্বসাধারণ বিভাগের বাছাই পর্বের শেষে এমন কিছু ভাল ভাল দলকে বিদায় নিতে হয় যারা নিজের দিনে যেকোনো ক্যুইজ যেতার ক্ষমতা রাখে। এরপরে মূল পর্বের লড়াইও ছিলো দেখার মতো, যা জারি ছিলো প্রায় শেষ প্রশ্ন পর্যন্ত।
মাঝে বর্ষিয়ান এবং অভিজ্ঞ ক্যুইজার ও ক্যুইজ মাস্টার শ্রী অমিত ভট্টাচার্য্য এবং নবাগত ক্যুইজ মাস্টার শ্রী নীলাঞ্জন সিংহরায়ের মনোগ্রাহী উপস্থাপনায় অনুষ্ঠিত লিখিত বলিউড ক্যুইজ (বোলনা মানা হ্যায়) ও এত স্বল্প পরিসরের মধ্যে নিজের জনপ্রিয়তার ছাপ ফেলতে সক্ষম হয়, যা বোঝা যায় শুধুমাত্র লিখিত বলিউড ক্যুইজ খেলতে দুরদুরান্ত থেকে আসা ক্যুইজারদের উৎসাহ দেখে।
সমগ্র অনুষ্ঠানটিকে বাস্তবিক রূপ দিতে অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের দলের প্রত্যেক সদস্য, যেমন- মাম্পি, চিকু, রাহুল, বিশ্বজ্যোতি, পালু, ন তাতিন, ফুল তাতিন, অন্তরীপ, অদ্রীশ এবং রূপকথা। এছাড়াও দিনের পর দিন নিজেদের মূল্যবান পরামর্শ প্রদান ও সর্বপ্রকারে সহায়তা করেছেন শ্রী অমিত ভট্টাচার্য্য, শ্রী ওয়াসিম রাজা, শ্রী মাধব পাড়ুই, শ্রী সৈকত পোদ্দার, শ্রী মিঠুন মিত্র, শ্রী হিমাংশুশেখর দাস।
পার্টনার হিসাবে আমাদের পাশে থাকার জন্য আমরা- গ্রন্থালাপ, ইউনিবিক, ফান্ডাজ, দাস সিকিউরিটি সার্ভিস এবং সময়-এর প্রতি কৃতজ্ঞ।
ফলাফল-
আন্তঃবিদ্যালয় বিভাগ-
প্রথম- সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির, কাকদ্বীপ
দিব্যোদক জানা এবং সৌম্যজিৎ সাহা
দ্বিতীয়- বরিশা হাই স্কুল, বেহালা
পরাগ সাহা এবং ঈশান সাহা
তৃতীয়- গার্ডেনরীচ মুদিয়ালি হাই স্কুল, গার্ডেনরীচ
অর্ঘ্যজিৎ দাস এবং ঋতম পাল
এছাড়াও মূলপর্বে উত্তীর্ণ অন্যান্য বিদ্যালয়গুলি হল- বজবজ উচ্চ বালিকা বিদ্যালয়
নুঙ্গী উচ্চ বিদ্যালয়
গার্ডেনরীচ মুদিয়ালি হাই স্কুল
এবং
এমজি রুংটা অ্যাকাডেমি।
লিখিত বলিউড-
প্রথম- সমীরন মন্ডল এবং দেবাঙ্কুর ভৌমিক
দ্বিতীয়- অর্কদেব গঙ্গোপাধ্যায় এবং সৌরভ বসু
তৃতীয়- অয়ন রায় এবং সামঋক বিশ্বাস
সর্বসাধারণ বিভাগ-
প্রথম- অর্কদেব গঙ্গোপাধ্যায় এবং সৌরভ বসু
দ্বিতীয়- সম্রাট দত্ত এবং ডঃ আকাশ রায়
তৃতীয়- সমীরন মন্ডল এবং সোমা দে চৌধুরী
এছাড়াও মূল পর্বে উত্তীর্ণ অন্যান্য দলগুলি হল-
অভিজিৎ ব্যানার্জী এবং কৃতধি ব্যানার্জী
রনিত পাল এবং শঙ্কর রায়
সৌম্যজিৎ মুখার্জী এবং দেবর্ষি ঘোষ
শাশ্বত চক্রবর্ত্তী এবং সৌম্যকান্তি মজুমদার
মিতুন বিশ্বাস এবং ডঃ চিরদীপ পাত্র