Poets foundation

Poets foundation poets foundation is basically an educational-literary, cultural organisation centred at 8/20 fern road, kolkata---700019, west bengal , INDIA.

see our FB page...

Our founder editor-in-chief Sri Pradip Kumar Chaudhuri Sir honored!
08/09/2025

Our founder editor-in-chief Sri Pradip Kumar Chaudhuri Sir honored!

29/08/2025

KOBITA UTSOB held at the auditorium, Gandhi Vichar Parishadat ,Bankura on 17 August 2025. PHOTOS: Below.

29/08/2025

বাঁকুড়ায় পোয়েটস ফাউন্ডেশন আয়োজিত "কবিতা উৎসব".. একটি প্রতিবেদন।
---------------------------------

গত ১৭ অগাষ্ট ২০২৫ (রবিবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ৪টে পর্যন্ত বাঁকুড়ায় গান্ধী বিচার পরিষদ সভাঘরে প্রায় ১০০ জন আমন্ত্রিত অতিথি, কবি, লেখক, সাহিত্যিক, সঙ্গীত শিল্পী ও আলোচকদের উজ্জ্বল উপস্থিতিতে একটি মনোরম "কবিতা উৎসব" পালিত হলো। পোয়েটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মুখ্য উপদেষ্টা মাননীয় ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। মঞ্চে বিশিষ্ট অতিথির আসন অলংকৃত করেন সিধু কানহু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সমীর রঞ্জন অধিকারী, স্বনামধন্য নিউরো সার্জন ও প্রাক্তন শেরিফ ডাঃ ইন্দ্রজিৎ রায়, বাঁকুড়ার কবি-সাহিত্যিক-গবেষক শ্রী ভজন দত্ত, সম্পাদক,কবি-সাহিত্যিক শ্রী আলোক মন্ডল এবং গান্ধী বিচার পরিষদের সম্পাদক শ্রী কল্যাণ রায়।শারীরিক অসুস্থতা হেতু অপর বিশিষ্ট অতিথি কবি-সাহিত্যিক -সম্পাদক-স;গঠক শ্রী মধুসূদন দরিপা সকালে উপস্থিত ছিলেন না(পরে বিকেলের দিকে আসেন)। উদ্বোধনী রবীন্দ্রসঙ্গীত গান শ্রী মানস চক্রবর্তী।সকল বিশিষ্ট অতিথিদের হাতে পুস্তক উপহার প্রদান করা হয় পোয়েটস ফাউন্ডেশনের তরফ থেকে। স্বাগত ভাষণ দেন সাধারণ সম্পাদক শ্রী মানস চক্রবর্তী। মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিদের দ্বারা পোয়েটস ফাউন্ডেশনের আন্তর্জাতিক বাংলা বার্ষিক মুখপত্র "সাহিত্য সাগর ২০২৫"-এর আবরণ উন্মোচন করা হয়। সভাপতির ভাষণে পোয়েটস ফাউন্ডেশনের কর্ণধার শ্রী প্রদীপ কুমার চৌধুরী দেশে বিদেশে শিল্প -সাহিত্য-স;স্কৃতি-সমাজসেবার লক্ষ্যে বিগত প্রায় তিন দশক ধরে নানাবিধ স্মরণীয় কার্যক্রমে পোয়েটস ফাউন্ডেশনের নিরলস ও একনিষ্ঠ ভূমিকার কথা তুলে ধরেন। অবধারিতভাবেই তাঁর ভাষণে উঠে আসে বিশ্ব কবিতা দিবস উদযাপনে ইউনেস্কো থেকে শ্রী চৌধুরীর ভারতবর্ষ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে ২১ মার্চ বিশ্ব কবিতা দিবস ধার্য হওয়ার স্বীকৃতি আদায়ের লক্ষ্যে লড়াই ও নির্বাচনে জয়লাভের রোমাঞ্চকর ইতিহাসের অংশ বিশেষ।
বিষয়ভিত্তিক আলোচনায় অতিথি বক্তাদের প্রত্যেকেই মননশীল বক্তব্যের মাধ্যমে শ্রোতাদের মনোযোগ আকৃষ্ট করেন। বক্তা অধ্যাপক ড.সমীররঞ্জন অধিকারীর বিষয় ছিল "কবিতায় ভাবমাধুর্য, কবির মানসিক দ্বন্দ্ব,স;বেদনশীলতা ও উপলব্ধি স;কট", অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ রায়ের বিষয় "অনুবাদের প্রয়োজনীয়তা", শ্রী ভজন দত্তের বিষয় "সোশ্যাল মিডিয়া ও বাংলা সাহিত্য"এবং শ্রী আলোক মন্ডলের বিষয় ছিল "বর্তমান সামাজিক প্রেক্ষাপটে কবিতার ভূমিকা"।
"কবিতা পাঠে"র আসরে ছিলেন প্রায় ৭০ জন কবি/আবৃত্তিকার। কিছু কবি আঞ্চলিক ভাষায় কবিতা পাঠ করেন। অনুষ্ঠানের আগের দিন কলকাতা থেকে বাঁকুড়ায় এসে রাত্রিবাস করা ড.সুবোধ হাঁসদা সাঁওতালি ভাষায় লেখা তাঁর মূল কবিতাটি বাংলায় অনুবাদ করে শোনান। দুটি সঙ্গীত পরিবেশন করেন সীমাশ্রী অধিকারী ও পৌলমী গোস্বামী। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ও কবিতা পাঠ করেন শ্রী মধুসূদন দরিপা, কবিতা পাঠ করেন শ্রী ভজন দত্ত, শ্রী আলোক মন্ডল, শ্রী মানস চক্রবর্তী,শ্রী ললিত কুমার মাইতি, শ্রী অশোক কুমার পাল, শ্রীমতী সর্বানী চ্যাটার্জি, শ্রীমতী বেবী বালা,
ড.ফাল্গুনী পাল প্রমুখ বহু কবি। শারীরিক অসুস্থতা উপেক্ষা করে কলকাতা থেকে অনুষ্ঠানের আগের দিন বাঁকুড়ায় এসে সাহচর্য ও সুপরামর্শ দানে অকৃপণ ছিলেন ইঞ্জিনিয়ার তিলক বসু।আগত প্রায় সকলেই দ্বিপ্রাহরিক আহারের আয়োজনে উপস্থিত ছিলেন। নিজের কবিতা পাঠে অ;শগ্রহণ ছাড়াও অনেক কবিই শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শেষ পর্যন্ত।
সুবিন্যস্ত শব্দচয়নে পোয়েটস ফাউন্ডেশনের উপ-সম্পাদক শ্রী ললিত কুমার মাইতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার পর শেষ
হয় বাঁকুড়ায় পোয়েটস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত "কবিতা উৎসব"।
আগাগোড়া সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনার গুরুদায়িত্ব পালন করেন শ্রীমতী সর্বানী চ্যাটার্জি এবং তাকে যোগ্য সহায়তায় ছিলেন শ্রীমতী বেবী বালা ও ড.ফাল্গুনী পাল।

Observance of Poetry Day ("Kobita Utsab") at Bankura, West Bengal.
29/08/2025

Observance of Poetry Day ("Kobita Utsab") at Bankura, West Bengal.

Address

8/20 Fern Road, Gariahat
Kolkata
700019

Alerts

Be the first to know and let us send you an email when Poets foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Poets foundation:

Share

Our Story

see our FB page...lots to share and say.