22/06/2026
বৃন্দস্বর ECSTASY (উচ্ছ্বাস) অবশেষে প্রকাশিত হল, বন্ধুরা।
আমার সংগীত জীবনের ছাব্বিশ বছরে বেশ কিছু গান তৈরি করেছি, আমার জন্য, অন্যের জন্যও।
কিন্তু আজ এই বৃন্দস্বর প্রকাশের উচ্ছ্বাস আমার কাছে অনন্য এক অনুভূতি।
আমি 'আমি' করে বলছি বটে, কিন্তু আমি আসলে এখানে বড়ই গৌণ। মুখ্য হল আমার উনিশ জন ছানাপোনা, আর কিছু নেপথ্যের মানুষ। এরা না থাকলে তিল তিল করে ECSTASY'র চক্ষুদান হত না।
আজ আমি আমার গুরুদের কাছে নতজানু হলাম। আর প্রায় দুবছর ধরে যে গোবেচারা, নিরীহ ছানাপোনাদের যথেচ্ছ বকাঝকা করেছি, তাদের বুকে জড়িয়ে ধরলাম।
যাদের এই ভিডিওতে দেখা যাচ্ছে না...
বিশ্বজিৎ মুখার্জি, আমার এক ভাই, কোনও স্বার্থ ছাড়াই অনেক দায়িত্ব সামলেছে। শিউলি, আমার সহধর্মিণী, তাঁর অবদান উচ্ছ্বাসের অডিও রেকর্ডিং, ভিডিও শুটিংয়ের প্রতিটা কোণায় ছড়িয়ে আছে। তাজপুরে আমাদের আস্তানা, "হোটেল সাগর কিনারে"-এর আতিথেয়তা... আজ সব ঋণস্বীকার করার মুহূর্ত।
শেষে, অহংকার নয়, কিঞ্চিৎ বিনীত গর্বের সাথেই বলতে ইচ্ছে করছে— এরকম সাংগীতিক কাজ আমাদের দেশে, বিশেষ করে এই বাংলায় বিশেষ হয়নি। একেবারেই হয়নি- বলছি না কিন্তু! এইভাবে হয়নি। (এ নিয়ে কোনও ধরনের বিতর্ক অনাকাঙ্ক্ষিত)
আমি আশাবাদী, আমার ছানাপোনাদের সৎ এবং অক্লান্ত পরিশ্রম আপনাদের হতাশ করবে না।
জরুরী, এবং বড্ড জরুরী অনুরোধ...শেষ অবধি দেখবেন বন্ধুরা। কারণ আমরা শেষ পর্যন্ত ত্রুটিমুক্ত থাকার চেষ্টা করেছি।
সবাই খুব ভালো থাকুন।
সুন্দর থাকুন।
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
E C S T A S Y
Composed by Goutam Ghosal
Presented by Meghpakhi Academy of Music
Music Arrangement: PARTHA PAUL
Voice Dubbing, Mixing & Mastering: SANJAY GHOSH (Studio Resonance)
Voice: Students of MEGHPAKHI ACADEMY OF MUSIC
Arnab Singha Chowdhury, Sweta Chakraborty Mukherjee, Gourab Sarkar, Sambrita Ghoshal, Ayushi Das, Deblina Das, Sangita Paul, Poulami Das, Shreya Sarkar, Adhideb Mukherjee, Pinky Majumdar, Iman Biswas, Abhishek Mukherjee, Nandini Patra Sarcar, Asmita Das, Baisakhi Mukherjee, Soumyasish Das, Subham Ghosh, and Suraj Sarkar
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
Videography: AMRA CHOBIWALA
Executive Director: Kanish Bhattacharyya
Cinematography: VIVEK CHHETRI, SUMIT MONDAL, YASH MONDAL
Video Editing: VIVEK CHHETRI
Video Assistant: SOURAV GHOSAL
Creative Director: Gourab Sarkar
Artwork: Abhishek Mukherjee
Outdoor Location: Tajpur Sea Beach, West Bengal, India