Calcutta Sports Journalists' Club

Calcutta Sports Journalists' Club CSJC is of the sports journalists, by the sports journalists and for the sports journalists.

29/08/2026
20/08/2026

বন্ধুরা,
গতকাল, ১৮ আগস্ট সল্টলেক স্টেডিয়ামে ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গলের ম্যাচে মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন এক পুলিশ আধিকারিক। এমনকী, মহিলা সাংবাদিকদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেন। অপমানজনক কথা বলতেও শোনা গিয়েছে তাঁকে। পরে জানা যায়, সেই পুলিশ আধিকারিকের নাম কবি শঙ্কর পাল।
এই ব্যাপারে ম্যাচ শেষে স্টেডিয়ামেই রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-কে মৌখিক অভিযোগ জানিয়েছিলেন কর্তব্যরত সাংবাদিকরা।
বুধবারই অনেক রাতে মন্ত্রীর সঙ্গে ফোনে এই বিষয়ে কথা হয় ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব কর্তৃপক্ষের। তিনি তখনই ব্যাপারটি দেখার আশ্বাস দেন।
আজ বৃহস্পতিবার, সিএসজেসির পক্ষ থেকে লিখিত চিঠি দেওয়া হয়েছে ক্রীড়ামন্ত্রীকে। প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটে। চিঠি গিয়েছে ডুরান্ড ম্যানেজমেন্টের কাছে এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবের কাছেও।
বিকেলে, যুবভারতীতে মন্ত্রী ইন্দ্রণীল খাঁ—কথা বলেন আমাদের সঙ্গে। সেখানে মহিলা সাংবাদিকরাও ছিলেন। তাঁরাও পরিস্থিতি তুলে ধরেছিলেন। মন্ত্রী বলেছেন, বিষয়টি তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন এবং যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নিয়েছেন। ডুরান্ডের মিডিয়া টিমও এই ব্যাপারে আলাদা করে পুলিশের সঙ্গে কথা বলেছে।
অতএব, আমরা আশা করছি, এর পরে এই ধরণের সমস্যার সম্পূর্ণ সমাধান হবে। একই সঙ্গে সেই পুলিশ আধিকারিকেরও শাস্তির দাবি জানাই।
তার পরেও যদি এই ধরণের ঘটনা হয়, সিএসজেসি চরম প্রতিবাদ করবে। যেমন আগেও করে আসা হয়েছে। ক্লাবের কাছে সাংবাদিকদের সম্মান সবার আগে।
সবাই ভালো থাকবেন।

অনেক ধন্যবাদ,
প্রেসিডেন্ট, সেক্রেটারি ও
টিম সিএসজেসি

বল পায়ে দু’দিনের লড়াই শেষ। ২৩ টিমের জমজমাট লড়াইয়ে মার্লিন-সিএসজেসি মিডিয়া ফুটবলে প্রিন্ট ও ইলেকট্রনিক বিভাগে চ্যাম্পিয়...
07/08/2026

বল পায়ে দু’দিনের লড়াই শেষ। ২৩ টিমের জমজমাট লড়াইয়ে মার্লিন-সিএসজেসি মিডিয়া ফুটবলে প্রিন্ট ও ইলেকট্রনিক বিভাগে চ্যাম্পিয়ন হলো যথাক্রমে ‘জাগো বাংলা’ এবং ‘বিশ্ব বাংলা সংবাদ।’ রানার্স ‘এই সময়’ এবং ‘টিভি নাইন বাংলা।’
ফাইনালে চ্যাম্পিয়ন-রানার্স এবং বিভিন্ন বিভাগের সেরাদের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেন প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায় ও আলভিটো ডি’কুনহা। এ বারের ট্রফি অকাল প্রয়াত গোলকিপার প্রশান্ত ডোরার নামে দেওয়া হয়েছে। তাঁর স্ত্রী সৌমি ডোরা এবং ছেলে আদিত্য ডোরা সেরা গোলকিপার সহ অন্যান্য ট্রফি তুলে দেন। সেরা গোলকিপার হয়েছেন সৌমাল্য রুদ্রপাল ও অভিনব মুখোপাধ্যায়।
প্রিন্ট মিডিয়ায় টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়েছেন দুলাল দে। ইলেকট্রনিকে টুর্নামেন্টের সেরা বাঁধন বিশ্বাস। দু’জনেই পেয়েছেন প্রয়াত কিশোর সমর্থক রাজুল সরকারের নামাঙ্কিত ‘গোল্ডেন বল।’
ইলেকট্রেনিকে সবচেয়ে বেশে গোল করে সোনার বুট জিতে নিয়েছেন ঋষি রায়। প্রিন্টের সোনার বুট সায়ন্তন বন্দ্যোপাধ্যায়ের। ফেয়ার প্লে ট্রফি জিতে নেয় ‘আজকাল’ এবং ‘আনন্দবাজার ডট কম।’ ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কৌস্তভ গঙ্গোপাধ্যায় ও সুব্রত দাশগুপ্ত। সেরা ম্যানেজার হয়েছেন আজকালের দেবাশিস দত্ত।
আলভিটো বলেন, ‘সাংবাদিকরা সারা বছর খেলা নিয়ে দৌড়ে বেড়ান। তাঁদের মাঠে নেমে খেলতে দেখে দারুণ লাগল।’
মার্লিনের পক্ষ থেকে সাকেত মেহতা বলেন, ‘আমাদের সংস্থা সব সময়েই খেলাধুলোর সঙ্গে থাকে। এই নিয়ে তিনবার মিডিয়া ফুটবলের সঙ্গে যুক্ত থাকলাম আমরা। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবকে ধন্যবাদ।’ সিএসজেসি প্রেসিডেন্ট অর্চিমান ভাদুড়ির কথায়, ‘মার্লিন যে ভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, সুন্দর পরিকাঠামো দিয়েছে, তার জন্যই এত ভালো টুর্নামেন্ট করা গেল।’
কৃষ্ণেন্দু রায় সাংবাদিকদের এই উৎসাহকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রশান্তকে নিয়ে বলার সময়ে চোখে জল, গলা বুঁজে আসে স্ত্রী সৌমির।
সব মিলিয়ে, ‘মার্লিন সিএসজেসি মিডিয়া ফুটবল’-এর স্লোগান, ‘আসছে বছর আবার হবে।’

মার্লিন-সিএসজেসি মিডিয়া ফুটবলের দামামা বেজে গেল। বাংলার সেরা-সেরা মিডিয়া হাউসের মধ্যে বল পায়ে যুদ্ধ এ বার জমজমাট। লটারি ...
03/08/2026

মার্লিন-সিএসজেসি মিডিয়া ফুটবলের দামামা বেজে গেল। বাংলার সেরা-সেরা মিডিয়া হাউসের মধ্যে বল পায়ে যুদ্ধ এ বার জমজমাট। লটারি এবং ট্রফি ও জার্সি উন্মোচন হয়ে গেল সোমবার বিকেলে ক্লাব তাঁবুতে। ছিলেন দুই খ্যাতনামা প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, আলভিটো ডি’কুনহা।
এ বারের ট্রফি উৎসর্গ করা হয়েছে প্রাক্তন গোলকিপার প্রয়াত প্রশান্ত ডোরার নামে। টুর্নামেন্ট সেরার ট্রফি দেওয়া হবে ফুটবলপ্রেমী অকাল প্রয়াত রাজুল সরকারের নামে। ছিলেন তাঁদের পরিবারের সদস্যরা।
মার্লিনের ডিরেক্টর সত্যেন সাংভি বলেন, ‘এ বারের উন্মাদনা ছাপিয়ে যাবে আগের সব কিছুকে।’
মার্লিন রাইজের টার্ফে দু’দিনের টুর্নামেন্ট শুরু হবে ৬ অগস্ট। লড়াই জমজমাট তার আগে থেকেই।

২৯ জুলাই মোহনবাগান দিবসে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের শুভেচ্ছা। অনেক অভিনন্দন।
29/07/2026

২৯ জুলাই মোহনবাগান দিবসে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের শুভেচ্ছা।
অনেক অভিনন্দন।

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে ইন্ডোর গেমসে জমজমাট ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। সকাল থেকে সন্ধে পর্যন্ত অংশ নিলেন...
02/07/2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে ইন্ডোর গেমসে জমজমাট ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। সকাল থেকে সন্ধে পর্যন্ত অংশ নিলেন ক্রীড়া সাংবাদিক বন্ধুরা।
‘সংবাদ প্রতিদিন’—‘হোমিও ওয়ার্ল্ড’-এর সহযোগিতায় এই ইন্ডোর গেমসে উৎসাহ দিয়ে গেলেন আইএফএসচিব অনির্বাণ দত্ত, প্রাক্তন তারকা ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা, টেনিসের সৌম্যদীপ রায় ও সৌম্যজিৎ ঘোষ, ক্রীড়া সাংবাদিক দেবাশিস দত্ত, সুভেন রাহা সহ আরও অনেকে।
ক্লাবের পক্ষ থেকে সকল ক্রীড়া সাংবাদিক বন্ধুদের জন্য অনেক ভালোবাসা ও শুভেচ্ছা।

প্রবল প্রতিযোগিতার পরে টিটি, ক্যারাম ও ডার্টসে যাঁরা চ্যাম্পিয়ন হলেন,

ক্যারাম
সায়ন কর্মকার (চ্যাম্পিয়ন)
প্রসেনজিৎ পাল (রানার্স)

টেবল টেনিস
সঞ্জয় অধিকারী (চ্যাম্পিয়ন)
অমিতাভ দাস শর্মা (রানার্স)

ডার্টস
অমিতাভ দাস শর্মা (চ্যাম্পিয়ন)
মানিক বন্দ্যোপাধ্যায় (রানার্স)

ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বিশেষ সম্মান জানানো হলো বাংলার ক্রীড়ামন্ত্রী ডাক্তার ই...
16/06/2026

ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বিশেষ সম্মান জানানো হলো বাংলার ক্রীড়ামন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খাঁ-কে। মঙ্গলবার সন্ধেয় সাংবাদিক বন্ধুদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি আলাপ-আলোচনার মাধ্যমে এগিয়ে চলার রূপরেখা তৈরি হয়।
সাংবাদিকদের বহু প্রশ্নের উত্তর দেন ইন্দ্রনীলবাবু। খেলার ময়দানকে আরও সবুজ-সতেজ এবং দুর্নীতি মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন ক্রীড়ামন্ত্রী।

ক্রীড়া সাংবাদিকদের পাশে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবশনিবার সকালে ক্লাবের সদস্য ও মাঠে- ময়দানে কাজ করা ক্রীড়া সাংবাদি...
13/06/2026

ক্রীড়া সাংবাদিকদের
পাশে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব

শনিবার সকালে ক্লাবের সদস্য ও মাঠে- ময়দানে কাজ করা ক্রীড়া সাংবাদিকদের স্বাস্থ্য ও চোখ পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল।
শনিবার ক্লাব তাঁবুতে স্বাস্থ্য শিবিরে ইসিজি, Bone Density Test সহ অন্যান্য পরীক্ষাও করা হলো।
অ্যাপেলো ক্লিনিক বিবেকানন্দ রোড এই স্বাস্থ্য শিবিরে সহায়তা করেছে।
চেন্নাই থেকে এসেছিলেন বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক ডাঃ কার্তিক রেড্ডি।
চোখ পরীক্ষা হলো ডাঃ আগরওয়াল আই হসপিটালের সৌজন্যে। ছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস

Address

Kolkata Maidan
Kolkata
700001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Calcutta Sports Journalists' Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Calcutta Sports Journalists' Club:

Shortcuts

Share