Bhangar Manab Kalyan Samiti

Bhangar Manab Kalyan Samiti Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bhangar Manab Kalyan Samiti, Non-Governmental Organization (NGO), KOLKATA.

Bhangar Manab Kalyan Samiti Trust (NGO) Office, Ghatakpukur, PS, Bhangar, South 24 Pargana West Bengal, Pin 743502, Govt, Reg No, IV-1901-00541

(Bank details)
SBI Bank Ghatakpukur branch
Current account no, 44295947886
CIF, 92189198217
IFSC, SBIN0010540

ভাঙ্গড় মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা।
15/04/2026

ভাঙ্গড় মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা।

15/03/2026
পবিত্র ঈদ উপলক্ষে অসহায় দুস্থ মানুষদের জন্য নতুন পোশাক উপহার। আয়োজনে, ভাঙ্গড় মানব কল্যাণ সমিতি ( NGO) তারিখ, আগামী ১৪...
12/03/2026

পবিত্র ঈদ উপলক্ষে অসহায় দুস্থ মানুষদের জন্য নতুন পোশাক উপহার।

আয়োজনে, ভাঙ্গড় মানব কল্যাণ সমিতি ( NGO)
তারিখ, আগামী ১৪ই মার্চ শনিবার ২০২৬, ২৪ শে রমজান। স্থান ঘটকপুকুর রিলায়েন্স পেট্রোল পাম্পের সন্নিকট।
Bhangar Manab Kalyan Samiti

আজ ভাঙ্গড় মানব কল্যাণ সমিতির প্রতিষ্ঠা দিবস।২০২৪ সালের মার্চ মাসের ৩ তারিখে সূচনা হয়েছিল ভাঙ্গড় মানব কল্যাণ সমিতির পথ...
03/03/2026

আজ ভাঙ্গড় মানব কল্যাণ সমিতির প্রতিষ্ঠা দিবস।

২০২৪ সালের মার্চ মাসের ৩ তারিখে সূচনা হয়েছিল ভাঙ্গড় মানব কল্যাণ সমিতির পথচলা। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত হয় এই সংগঠন।

দুই বছরের এই যাত্রাপথে মানবিকতা, সহমর্মিতা এবং সমাজসেবার আদর্শকে সামনে রেখে বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছে সমিতি। দুঃস্থদের সাহায্য, শিক্ষামূলক উদ্যোগ, স্বাস্থ্য সচেতনতা শিবির থেকে শুরু করে প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানো—প্রতিটি ক্ষেত্রেই নিজেদের দায়বদ্ধতার পরিচয় দিয়েছে সংগঠনটি।

প্রতিষ্ঠা দিবসে সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও এলাকার মানুষের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আগামীতেও ভাঙ্গড়ের মানুষের কল্যাণে আরও বড় পরিসরে কাজ করার প্রত্যয় নিয়েই এগিয়ে চলুক ভাঙ্গড় মানব কল্যাণ সমিতি ( NGO

10/02/2026

হারিয়ে যাওয়া বৃদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেন ভাঙ্গড় মানব কল্যাণ সমিতি।

মঙ্গলবার রাত ১০টা নাগাদ ভাঙ্গড়ের বালিগাদা এলাকায় এক বৃদ্ধ ব্যক্তি রাস্তার ধারে বসে থাকতে দেখেন স্থানীয়রা।

তাদের মধ্যে কিছুক্ষণ পরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সাংবাদিক ও ভাঙ্গড় মানব কল্যাণ সমিতির সম্পাদক ইয়ামুদ্দিন সাহাজী এবং ক্যাশিয়ার শাহিনুর আক্তার। বৃদ্ধের অবস্থা দেখে তারা প্রথমে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেন, কারণ তিনি সারাদিন কিছু না খেয়ে ছিলেন এবং কথা বলতে পারছিলেন না।

এরপর, তার পরিচয় ও বাড়ির ঠিকানা জানতে চেষ্টা করেন। বৃদ্ধ জানান, তার নাম বিশ্বনাথ সরদার এবং তার বাড়ি বারাইপুর থানার বেগমপুর এলাকায়।

তখনই ইয়ামুদ্দিন সাহাজী সেই এলাকায় যোগাযোগ করেন এবং বৃদ্ধের পরিবার সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এরপর পরিবারের সাথে ফোনে কথা বলার পর, তাদের কাছ থেকে সমস্ত ডকুমেন্ট নিয়ে রাত ১২টার দিকে বৃদ্ধ ব্যক্তিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

বৃদ্ধের ছেলে, বাপি সরদার ও গৌতম সরদার অত্যন্ত খুশি হয়ে ধন্যবাদ জানান, কারণ দীর্ঘ সময় পর তারা তাদের বাবা ফিরে পেয়েছেন। এই মানবিক উদ্যোগটি ভাঙ্গড় মানব কল্যাণ সমিতির সদর্থক কাজের একটি দৃষ্টান্ত হয়ে রইল।














নতুন দিন নিউজ পত্রিকা Bhangar Manab Kalyan Samiti
03/01/2026

নতুন দিন নিউজ পত্রিকা
Bhangar Manab Kalyan Samiti

নয়া জামানা নিউজ পত্রিকা।Bhangar Manab Kalyan Samiti
03/01/2026

নয়া জামানা নিউজ পত্রিকা।
Bhangar Manab Kalyan Samiti

নতুন বছর সবার নয় সমান, তবু মানুষই মানুষের প্রাণ।একটু ভালোবাসা, একটু উষ্ণতা, এই নিয়েই হোক নতুন বছরের শুরু।নতুন বছরের রা...
01/01/2026

নতুন বছর সবার নয় সমান, তবু মানুষই মানুষের প্রাণ।
একটু ভালোবাসা, একটু উষ্ণতা, এই নিয়েই হোক নতুন বছরের শুরু।

নতুন বছরের রাতে ভাঙ্গড় মানব কল্যাণ সমিতির উদ্যোগে রাস্তার পাশে থাকা অসহায় ও ভারসাম্যহীন মানুষদের মাঝে শীতবস্ত্র ও খাবার সামগ্রী বিতরণ করা হয়। ভাঙ্গড় ও কলকাতার বিভিন্ন এলাকায় গিয়ে এই উপহার তুলে দেওয়া হয়।

এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাঙ্গড় থানার ওসি অমিত কুমার ঠাকুর, ভাঙ্গড় ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি গোপাল দাস সহ এক ঝাঁক পুলিশ আধিকারিকরা। উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক ইয়ামুদ্দিন সাহাজী ও অন্যান্য সদস্যরা।

Happy New year 2026

17/12/2025

মানবতার উৎসব ২০২৫, ১৪ই ডিসেম্বর অনুষ্ঠিত এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত হয়ে দর্শকদের মন জয় করলেন জনপ্রিয় শিল্পী Cactus Sidhu। তিনি এই উৎসবের মঞ্চে হৃদয়ছোঁয়া গান পরিবেশন করার পাশাপাশি মানবতা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন। তাঁর উপস্থিতি ও পরিবেশনা মানবতার উৎসবকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তোলে।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Bhangar Manab Kalyan Samiti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bhangar Manab Kalyan Samiti:

Share