20/06/2024
অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন কালে ও দেশে বাঁচার তাগিদে ভিটেমাটি পরিজন হারিয়ে উদ্বাস্তু হতে হয়েছে বিপুল সংখ্যক মানুষকে। এই উদ্বাস্তুদের ওপর নেমে এসেছে অত্যাচার ও নিপীড়ন।
তাদের মানবাধিকার, জীবন, জীবিকা, বাসস্থান, শিক্ষা ইত্যাদি মৌলিক অধিকারের জন্য সারা বিশ্বে আন্দোলন গড়ে উঠেছে। তাদের এই অধিকারগুলোর স্বীকৃতিতে ২০০০ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে অনুমোদিত হয়, ২০ জুন দিনটি পালিত হবে 'আন্তর্জাতিক উদ্বাস্তু দিবস' হিসেবে।
বিভিন্ন সময়ে ও স্থানে দেশের উদ্বাস্তু আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে স্বরাজ ইন্ডিয়া। আগামী দিনেও দেশের উদ্বাস্তু সমস্যার সমাধানে সদর্থক ভূমিকা গ্রহণ করতে অঙ্গীকারবদ্ধ।