18/09/2026
❑ ডোনেশন অফ দ্য ডে ❑
কে দিলেন: প্রিয়ম সেনগুপ্ত । প্রিয়ম ব্লাডমেটসেরই সদস্য।
কাকে দিলেন: বিদিশা ঘোষ।
কোথায় দিলেন: নিউটাউন টাটা মেডিক্যাল । এই হাসপাতাল বাইরের সরকারি কিংবা বেসরকারি ব্লাডব্যাংকের ব্লাড নেয় না। ডোনারই পাঠাতে হয়।
কার রেফারেন্সে দিলেন: সুমন দাস।
কেন ব্লাডমেটস এই কেস নিলো: সুমন ব্লাডমেটসের সঙ্গে রক্তদান শিবির আয়োজন করার আশ্বাস দিয়েছেন।
যদি আপনিও ব্লাডমেটসের হয়ে রক্তদান অথবা রক্তদান শিবির আয়োজন করেন, তাহলে আপনিও রক্তবিমার অধীনে এসে আপনার ও আপনার পরিবারের সদস্য দরকারের সময় রক্ত/রক্তদাতা লাগলে ব্লাডমেটসকে পাশে পাওয়া নিশ্চিত করতে পারেন।
বিশদে জানতে যোগাযোগ করুন 9051977167 নাম্বারে।
✶ বিধিবদ্ধ সতর্কীকরণ: ব্লাডমেটস রক্তদাতা জোগাড়ের জন্য রোগীর পরিজনদের থেকে থেকে কোনও টাকা নেয় না এবং রক্তদাতাকেও কোনওভাবে টাকা নিতে অ্যালাউ করে না। এমনকী, ‘যাতায়াতের খরচটা অথবা টিফিনের খরচটা দিয়ে দেবেন’ বলেও টাকা চাওয়া যায় না। Drugs and Cosmetics Act, 1940 এবং Drugs and Cosmetics Rules অনুযায়ী, টাকা চাওয়া নীতিগত ও আইনগত অপরাধ। যদি কেউ কোনওভাবে টাকা দেন বা চান, সেটা যিনি দেবেন বা চাইবেন, তাঁদের ব্যাপার। টাকা দিলে বা নিলে সেখানে ব্লাডমেটসের কোনও দায় থাকবে না।
অস্ত্র_সমন্বয় #ব্লাডমেটস