Unmesh Welfare Foundation

Unmesh Welfare Foundation We at Unmesh Welfare Founation care for all and are putting our best for the welfare of all.

01/07/2026
Aajke ekhane Unmesh Welfare Foundation er ekta kaaj kora holo. Khub bhalo laaglo.
01/07/2026

Aajke ekhane Unmesh Welfare Foundation er ekta kaaj kora holo. Khub bhalo laaglo.

08 June'2025কলিকাতা অনাথ আশ্রম উন্মেষ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্যরা এবারে উত্তর কলকাতার অতি প্রাচীন এই অনাথ আশ্রমের বা...
08/06/2025

08 June'2025
কলিকাতা অনাথ আশ্রম

উন্মেষ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্যরা এবারে উত্তর কলকাতার অতি প্রাচীন এই অনাথ আশ্রমের বাচ্চাদের পাশে দাঁড়িয়ে একটা দিন তাদের সাথে অতিবাহিত করলাম। সঙ্গে ছিল দুপুর বেলার খাওয়া দাওয়া। এই অনাথ আশ্রমে মোট ১০২ জন সদস্য, সাহায্যকারী সদস্য ১০ জন, আর আমরা ১১ জন - সবাই একসাথে অনেক টা সময় কাটিয়ে খাওয়া দাওয়া সেরে ফিরে এলাম। উন্মেষের প্রতিটি সদস্য আশা রাখে বাচ্চারা যেন সুস্থ থাকে, জীবনে মাথা তুলে দাঁড়ায় - আমাদের উন্মেষ সবসময় এদের সঙ্গে থাকার চেষ্টা করবে।

গত ১৯ শে জানুয়ারি, ২০২৫ রবিবার আমরা (পিয়ালী,  গৌতমদা, চম্পা, রোহন, সৌমী) উন্মেষের পক্ষ থেকে এশিয়ান সহযোগী সংস্থা ইন্ড...
24/01/2025

গত ১৯ শে জানুয়ারি, ২০২৫ রবিবার আমরা (পিয়ালী, গৌতমদা, চম্পা, রোহন, সৌমী) উন্মেষের পক্ষ থেকে এশিয়ান সহযোগী সংস্থা ইন্ডিয়া (ASSI) কেষ্টপুরে, সাত থেকে ষোলো বছর বয়সী ৩৫ জন ছেলেদের সোয়েটার দেওয়ার কর্মসূচি রেখেছিলাম। ASSI এর কর্মীদের সহায়তায় ও আমাদের সকলের শুভ প্রচেষ্টায় এই কাজটি সাফল্যমন্ডিত হয়। আমরা আশা রাখি আগামী দিনেও সকলের সহযোগিতায় এভাবেই এগিয়ে যেতে পারব এবং মানুষের পাশে থাকার চেষ্টা করবো।

অনিবার্য কারণবশত আমাদের উন্মেষ ওয়েলফেয়ার এর page আমরা update করতে পারিনি - দুঃখিত!১৪ই নভেম্বর শিশু দিবস উপলক্...
22/01/2025

অনিবার্য কারণবশত আমাদের উন্মেষ ওয়েলফেয়ার এর page আমরা update করতে পারিনি - দুঃখিত!

১৪ই নভেম্বর শিশু দিবস উপলক্ষে উন্মেষ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে মানিকতলা থানার পাশে শিশুদের বিস্কুট, কেক, চকলেট, ম্যাগি দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের সদস্যা উপাসনার শুভ জন্মদিন পালিত হয়েছে কেক কাটা ও সম্মিলিত শুভেচ্ছা, শুভ কামনার মধ্যে দিয়ে। সমৃদ্ধ হোক উপাসনার আগামী চলার পথ, মঙ্গলময় ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।

29-09-2024পূজার আগে আমাদের উন্মেষ ওয়েলফেয়ার সোসাইটি শিশুদের মুখে হাসি ফোটাতে হাজির হরিদেবপুর 41 পল্লীর 'সম্পর্ক শিশুনি...
15/11/2024

29-09-2024

পূজার আগে আমাদের উন্মেষ ওয়েলফেয়ার সোসাইটি শিশুদের মুখে হাসি ফোটাতে হাজির হরিদেবপুর 41 পল্লীর 'সম্পর্ক শিশুনিকেতন' সংস্থায়। এই সংস্থা 35 জন আর্থিক চাহিদার বাচ্চাদের ওখানে রেখে, তাদের পড়াশোনার ব্যবস্থা করেছে। সম্পর্ক শিশুনিকেতনের এই প্রয়াসকে সন্মান জানিয়ে উন্মেষ তাদের পাশে দাঁড়িয়ে ওখানকার প্রতিটি বাচ্চাদের জন্য একটি করে বিছানার চাদর ও কিছু খাবারের ব্যবস্থা করেছিল। আমাদের উন্মেষের সকল সদস্যদের ঐকান্তিক চেষ্টায় ঐ নিস্পাপ বাচ্চাদের পাশে নিঃসার্থ ভাবে দাঁড়াতে পেরে আমারা গর্বিত।
(বিশেষ কারণে আমাদের ফেসবুকে এই কাজের বর্ণনা দিতে দেরি হবার জন্য দুঃখিত)

11th August'2024, Sunday.বর্ষায় অনেকদিন হাত গুটিয়ে বসে থাকার পর আমাদের উন্মেষ এবার পৌঁছে গেল নামখানায় পরমেশ্বর বি এড ...
11/08/2024

11th August'2024, Sunday.

বর্ষায় অনেকদিন হাত গুটিয়ে বসে থাকার পর আমাদের উন্মেষ এবার পৌঁছে গেল নামখানায় পরমেশ্বর বি এড কলেজ লাগোয়া আবাসিক স্কুলে।
এবার পরিচয় করাই মেসোমশাই, পরমেশ্বর মন্ডল মহাশয়ের সাথে। উনি একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক। ওনার কর্মকাণ্ড আমাদের প্রত্যেককে হতবাক করে দিয়েছে। ওনার একটি বি এড কলেজ আছে, এর পাশেই আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের জন্য একটি আবাসিক স্কুল ও তাদের থাকার জন্য একটি হোস্টেলের ব্যবস্থা করেছেন। এই আবাসিক ছাত্রদের (120 জন) জন্য আমরা মশারী, কেক, বিস্কুট ও লজেন্স নিয়ে হাজির হয়েছিলাম ওদের পাশে। এখানকার প্রত্যেক ছাত্রের ব্যবহার - নিয়মানুবর্তিতা আমাদের অবাক করে। সবশেষে কৃতজ্ঞতা স্বীকার করতে হয় ডঃ অনুপম মন্ডল এবং ডঃ সোমা খান মন্ডল এর। উন্মেষ এর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই স্কুলের শুভানুধ্যায়ী - গনপতি সামন্ত, পূর্ণেন্দু মন্ডল, আশীষ গিরি, অমিতশঙ্কর মন্ডল, শ্যামল সামন্ত, অসীমা সামন্ত এবং প্রত্যেককে।

Address

19B Dalimtala Lane
Kolkata
700006

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unmesh Welfare Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share