28/05/2026
হুগলি জেলার শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতার এক সুন্দর মিলনমেলার মধ্য দিয়ে শুরু হল সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ আয়োজিত ‘হুগলি জেলা উৎসব ২০২৬’-এর প্রথম দিন।
রবীন্দ্রভবন, চুঁচুড়ার মঞ্চ জুড়ে দিনভর সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণকারীরা তুলে ধরলেন তাঁদের অসাধারণ প্রতিভা ও শিল্পচর্চার উজ্জ্বল প্রকাশ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবের পরিবেশ হয়ে উঠেছিল প্রাণবন্ত ও স্মরণীয়।
উৎসবে অংশগ্রহণকারী কেন্দ্রগুলিকে তাঁদের অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয় বিশেষ স্বীকৃতিপত্র।
এই সুন্দর আয়োজনের অংশ হয়ে ওঠার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ🙏