05/08/2026
অতিরিক্ত নিম্নচাপের কারণে যখন চারদিকে একের পর এক সবজি ক্ষেত জলমগ্ন হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, তখনও আশার আলো জ্বালিয়ে রেখেছেন আমাদের পরিশ্রমী চাষিরা। সুস্থায়ী কৃষির বিভিন্ন কৌশল ও পরিবেশবান্ধব চাষপদ্ধতি অনুসরণ করে তাঁরা শুধু ফসলকে রক্ষা করেননি, বরং বিষমুক্ত ও পুষ্টিকর সবজি উৎপাদনও অব্যাহত রেখেছেন।
আজ সেই তাজা, নিরাপদ সবজি যেমন স্থানীয় বাজারে পৌঁছে যাচ্ছে, তেমনি জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে সংগঠনের কার্যালয়ের আশেপাশের আবাসন এবং আমাদের সহকর্মীদের কাছেও সরাসরি বিক্রি করা হচ্ছে।
এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন চাষিরা তাঁদের উৎপাদিত সবজির ন্যায্য মূল্য সরাসরি হাতে পাচ্ছেন, অন্যদিকে ক্রেতারাও পাচ্ছেন নিরাপদ, বিষমুক্ত ও স্বাস্থ্যকর খাদ্য। এই প্রত্যক্ষ সংযোগ চাষিদের আরও উৎসাহিত করছে সুস্থায়ী কৃষি চর্চা এবং বিষমুক্ত সবজি উৎপাদন চালিয়ে যেতে।
প্রতিকূল সময়েও যে আশা, পরিশ্রম এবং সঠিক কৃষি পদ্ধতি একসঙ্গে ভবিষ্যতের পথ দেখাতে পারে- আমাদের চাষিরাই তার জীবন্ত উদাহরণ।
চাষির মুখে হাসি ফুটুক, প্রতিটি ঘরে পৌঁছে যাক নিরাপদ ও বিষমুক্ত খাদ্য।
একসাথে গড়ে তুলি সুস্থ, সবুজ আগামী।