28/07/2026
আগামী ২৩ শে আগস্ট LIGHT HOUSE -Think different এর পক্ষ থেকে বার্ষিকী অনুষ্ঠান। নতুন বছরে যে সমস্ত ছাত্রছাত্রীরা লাইটহাউসের বৃত্তি পাচ্ছে, তাদের সম্মানিত করা হবে। বাতিঘর পাঠশালার কচিকাচাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। লাইটহাউসের সকল শুভানুধ্যায়ীকে আন্তরিক আমন্ত্রণ জানালাম।
এর পাশাপাশি দুটো আবেদন নিয়ে এসেছি। গত ১২ই জুলাই লাইটহাউসের তরফে পুরুলিয়ার মানবাজার ব্লকের গোয়ালপাড়া জুনিয়র হাইস্কুলে যাওয়া হয়েছিল বইপত্র ও আনুষঙ্গিক কিছু জিনিসপত্র নিয়ে। তখন স্কুলের পরিদর্শকের সাথে আমাদের কথা হয়। ওনারা কিছু প্রোজেক্টের কথা ভেবেছেন। তার জন্য আমাদের কাছে সাহায্য চেয়েছেন।
স্থানীয় তিনটি স্কুলে ছাত্রীদের গান শেখাতে চান। স্কুলের দিদিমণিরাই শেখাবেন। কিন্তু প্রয়োজন হারমোনিয়ামের।
দ্বিতীয়ত, কম্পিউটারের ব্যবহার। ওখানকার স্কুলে সেভাবে কম্পিউটার শেখানোর প্রচলন হয়ে ওঠেনি। কিন্তু বর্তমানে শিক্ষার ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার ভীষণ ভাবে বেড়েছে। যদি স্কুলেরই কিছু সিনিয়র ছাত্রকে বাইরের কোন ইন্সটিটিউটে কম্পিউটার শেখানো হয়, এবং তারাই স্কুলে বাকি ছাত্রদের শেখায়, তাহলে ছাত্রদের অনেক লাভ হবে।
তাই আপনাদের কাছে আবেদন যদি কারো বাড়িতে পুরনো, অব্যবহৃত অবস্থায় হারমোনিয়াম থাকে তাহলে আমাদের জানান। যদি সেটিকে অল্প কিছু মেরামত করে চালু হয়ে যায়, তাহলেও আমরা নেবো। অনেকের বাড়িতেই হয়তো খোঁজ করলে পাওয়া যাবে।
এবং অনেকেই এখন ডেস্কটপ ছেড়ে ল্যাপটপ ব্যবহার করেন। যদি তার পুরনো ডেস্কটপ পাওয়া যায়। অথবা ধরুন কারো কাছে সিপিইউ আছে অথচ মনিটর খারাপ হয়ে গেছে, সিপিইউটা আমাদের দিন।
আমি আশাবাদী অন্তত দু তিনটে হারমোনিয়াম এবং তিনটে ডেস্কটপ আমরা আপনাদের সাহায্যে পাবো।
আবার সবাইকে আমাদের লাইটহাউসের অনুষ্ঠানে একান্তভাবে আমন্ত্রণ জানাই। আপনাদের উপস্থিতি আমাদের মনোবল অনেক বাড়াবে।
ভালো থাকবেন। সুস্থ থাকবেন।