03/03/2024
অনেকদিন আপডেট দেওয়া হয় নি, তাই সকলকে জানিয়ে আপনাদের সকলের দেওয়া অর্থ আমাদের বান্ধবীর কাছে তিন দফায় ওষুধ ইনঞ্জেকশন পৌঁছে দিয়েছে। ও আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়েছে। এখন একটু সুস্থ, ডাক্তার বলেছেন চিকিৎসা চালিয়ে গেলে ভালো থাকবে। এই জীবনটা বেঁচে গেল আপনাদের জন্য, অনেক অনেক ধন্যবাদ রইলো। এছাড়া সামাজিক রাজনৈতিক কর্মী অনুপ রায়ের চিকিৎসা বাবদ অর্থের ব্যবস্থা করছি আমরা। এই কঠিন সময়ে এই মানুষগুলো আমাদের অভিভাবক। এদের ভালো থাকা না থাকার ওপর অনেক কিছু নির্ভর করে। তাই নিজেদের জন্যই ওদের ভালো রাখতে হবে।
আমাদের ক্ষমতা সীমিত তার মধ্যে একটু একটু করে এগোচ্ছি। যারা আমাকে জানিয়েছিলেন প্রতিমাসে টাকা দেবেন তাদের মনে করিয়ে দিলাম একবার। ইচ্ছুকেরা জানাবেন আমি ইনবক্সে ডিটেইলস দেবো।
এছাড়া আমাদের প্রচুর ভলেন্টিয়ার লাগবে জেলাভিত্তিক। আগ্রহীরা আমাকে জানাবেন, অথবা আমাদের গ্রুপ May i help you? জয়েন করবেন। সেখানে বিশদে আলোচনা হবে।
ভালো থাকবেন সবাই।