Kholo Aankhi

Call Directions Website Contact the organization

Kholo Aankhi In the pursuit of our social obligations outside the domain of our day to day life and activities, the twelve of us formed Kholo Aankhi (Open Your Eyes) in

খোলো আঁখির সদস্যদের কাছে পুরুলিয়া আর *সুদিন অধিকারী* নাম দুটি সমার্থক l ২০১৫ সালে যেদিন প্রথম পুরুলিয়ার মাটিতে পা রেখে...
10/10/2026

খোলো আঁখির সদস্যদের কাছে পুরুলিয়া আর *সুদিন অধিকারী* নাম দুটি সমার্থক l ২০১৫ সালে যেদিন প্রথম পুরুলিয়ার মাটিতে পা রেখে ছিলাম সেদিন যে মানুষটি আমাদের দিকে সাদরে হাত বাড়িয়ে দিয়েছিলেন তাঁর হাত ধরেই আজও আমাদের পুরুলিয়া সফর। কোন গ্রাম পিছিয়ে আছে, কোন মানুষটি কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে, কোথায় কোন শিল্পীর প্রাপ্য সম্মান পাওয়া উচিৎ, কাজের ফাঁকে কোথায় গিয়ে কাশ - পলাশে চোখ জুড়িয়ে আসা যাবে এ সব কিছুই তিনি আমাদের জন্য আগে থেকে খুঁজে রাখেন। আমরা পুরুলিয়া যেতে পারি বা না পারি আমাদের করণীয় কাজগুলো নিঃশব্দে সুষ্ঠু ভাবে সম্পাদিত হয় সুদিন বাবুর উদ্যোগে। এ বছর খোলো আঁখির পথ নির্দেশক মৃগেন্দ্র মোহন গুহর জন্ম শতবর্ষে সুদিন অধিকারীর হাতে আমাদের সর্ব জ্যেষ্ঠ সদস্য মিলন মজুমদার তুলে দিলেন মৃগেন্দ্র মোহন গুহ স্মৃতি স্মারক ও একটি ছোট উপহার আমাদের বন্ধুত্বের স্বীকৃতি স্বরূপ।
কথায়-গানে গল্পে- কবিতায় একটি সুন্দর সন্ধ্যা কাটল "মাথা গোঁজা" -- আমাদের সাময়িক বাসস্থানে, যার সম্পূর্ণ ব্যাবস্থাপনায় ছিলেন সেই সুদিন অধিকারী। না ধন্যবাদ নয় ওঁর জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা

10/10/2026
পুরুলিয়া - ৩"খোলো আঁখি"র শিক্ষা প্রকল্প "সহজ পাঠ"। এই প্রকল্পে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার নবম শ্রেণী থেকে উচ্চ শিক্ষা স...
10/10/2026

পুরুলিয়া - ৩

"খোলো আঁখি"র শিক্ষা প্রকল্প "সহজ পাঠ"। এই প্রকল্পে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার নবম শ্রেণী থেকে উচ্চ শিক্ষা স্তর পর্যন্ত ছাত্র-ছাত্রীদের প্রয়োজন ভিত্তিক বৃত্তি দেওয়া হয়। পুরুলিয়া জেলায় এই প্রকল্পের অন্তর্ভুক্ত যে ছেলে মেয়েরা রয়েছে তারা তিন তারিখ সন্ধে বেলা আমাদের সঙ্গে দেখা করে গেল। ওদের সঙ্গে পরিচয় করা যাক ------
*নিখিতা পরামানিক* --- একাদশ শ্রেণী থেকে শুরু করে GNM (General Nursing and Midwifery) পাস করা পর্যন্ত সহজ পাঠ তার পাশে থেকেছে। বর্তমানে সে BSc nursing পড়ার প্রস্তুতি নিচ্ছে।
*রাহুল পরামানিক* -‐-- দশম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী ও Metalergy নিয়ে diploma engineering পাস করা পর্যন্ত সহজ পাঠ তার পথের সাথী।
*প্রলয় অধিকারী* -‐‐- সহজ পাঠ প্রকল্প থেকে উচ্চাঙ্গ সঙ্গীতের জন্য বৃত্তি প্রাপক। উচ্চাঙ্গ সঙ্গীতের পাশাপাশি সে বাংলা গান ও লোক গীতির চর্চা করে।
সেই সন্ধ্যায় তাদের এখনকার পড়া শোনা, গান বাজনা সম্বন্ধে আলোচনা হল। নিখিতা আমাদের একটি কবিতা আবৃত্তি করে শোনাল। প্রলয়ের কন্ঠে শুনলাম একটি লোক গীতি। নিখিতা ও রাহুলের বাবা নকুল চন্দ্র পরামানিকও সেদিন উপস্থিত ছিলেন। সব শেষে তিন জন ছাত্রছাত্রীর হাতে "মৃগেন্দ্র মোহন গুহ স্মৃতি স্মারক" তুলে দিলেন সংস্থার সভাপতি.অলকানন্দা মিত্র।

পুরুলিয়া - ২পশ্চিম বঙ্গের রাঢ় অঞ্চলের প্রাচীন লোক সংস্কৃতি "ঝুমুর"। গানের সঙ্গে তাল বাদ্য সহকারে নাচও করা হয়ে থাকে। এ...
07/10/2026

পুরুলিয়া - ২

পশ্চিম বঙ্গের রাঢ় অঞ্চলের প্রাচীন লোক সংস্কৃতি "ঝুমুর"। গানের সঙ্গে তাল বাদ্য সহকারে নাচও করা হয়ে থাকে। একই সঙ্গে গান ও নাচের এই শিল্পীদের "নাচনি" বলা হয়। এক সময় প্রান্তিক পরিবারের মেয়েরা জীবিকা নির্বাহের জন্য ঘর ছেড়ে এসে নাচনি প্রথাকে পেশা হিসেবে নিত। বর্তমানে সেই প্রথায় অনেক পরিবর্তন ঘটেছে। গ্রামীণ দৈনন্দিন জীবন, প্রেম- ভালবাসা, প্রকৃতি, সামাজিক ও অর্থনৈতিক সংগ্রাম এই গানের মূল উপজীব্য। বর্তমানে এই লোক শিল্প লুপ্ত প্রায়। শিল্পটিকে বাঁচিয়ে রাখার তাগিদে যে কয় জন শিল্পী এখনও এই ধারা বহন করে চলেছেন *শ্রীমতী পস্তুবালা দেবী* তাঁদের মধ্যে অন্যতম। তাঁর সঙ্গে আমরা দেখা করলাম গত ৩রা অক্টোবর,পুরুলিয়ায়, তাঁর বাড়িতে। মঞ্চে যাঁর অনুষ্ঠান দেখতে একদিন দর্শক উপচে পড়ত, রাজ্য সরকার যাঁকে *লালন পুরস্কার* দিয়ে সম্মানিত করেছিল, শিল্পটিকে বাঁচিয়ে রাখতে যিনি শিল্পীদের সংগঠিত করতে নেতৃত্ব দিয়েছিলেন আজ তিনি দারিদ্র্যের সঙ্গে লড়াই করছেন। লোক গানের অনুষ্ঠানের আগের মত কদর নেই। বয়স এবং স্বাস্থ্যের কারণে অনুষ্ঠান করাও অনেক সময় সম্ভব হয় না। এছাড়া আধুনিক জাঁকজমক পূর্ণ গান বাজনার আকর্ষণে, ম্লান হয়ে যাচ্ছে প্রাচীন লোক শিল্পের জৌলুষ। ২০১৭ সালে খোলো আঁখির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল পস্তুবালাকে। এ বছর ৩রা অক্টোবর আবার আমরা গেলাম তাঁর সঙ্গে দেখা করতে, কয়েকটি শাড়ি, চাদর, অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র উপহার নিয়ে, যাতে সাময়িক সুরাহা হবে তাঁর সংসারে। তার সঙ্গে দেওয়া হল খোলো আঁখির পথিকৃৎ *মৃগেন্দ্র মোহন গুহ শতবার্ষিকী স্মারক*
আমাদের অনুরোধে তিনি গান গেয়ে শোনালেন। বর্তমান যুগের দ্রুতগামী জীবনযাত্রার সঙ্গে তাল মেলাতে না পেরে বাংলার কত শিল্পই না আজ হারিয়ে যেতে বসেছে কালের অতলে।

পুরুলিয়া --- ১৩রা অক্টোবর ২০২৬ --- খোলো আঁখির সদস্যরা পৌছলেন পুরুলিয়ার ছোট বলরামপুরের "নব কুষ্ঠ আশ্রমে"। সঙ্গে সেখানকা...
06/10/2026

পুরুলিয়া --- ১
৩রা অক্টোবর ২০২৬ --- খোলো আঁখির সদস্যরা পৌছলেন পুরুলিয়ার ছোট বলরামপুরের "নব কুষ্ঠ আশ্রমে"। সঙ্গে সেখানকার অধিবাসী সুদিন অধিকারী, যাঁর সঙ্গে পরিচয় না হলে পুরুলিয়া আমাদের কাছে অজানা থেকে যেত। আশ্রমে মহিলা-পুরুষ মিলিয়ে ৩৫ জন আবাসিক থাকেন যাঁরা সুস্থ হয়ে ওঠার পরও আপনজনের কাছে ফিরে যেতে পারেননি সমাজ ও সংস্কারের বেড়া পার হয়ে। বাঙালির বার মাসে তের পার্বণ। দুর্গা পুজো তাদের সবচাইতে বড় উৎসব। পুজো আসে। পুজো যায়। নিবাসের মানুষ গুলির ছন্দ বিহীন গতানুগতিক দিন যাপনে পূজো কিছু ঢেউ তোলে না। তারই মধ্যে একটু উৎসবের ছোঁয়া আনতে প্রতি বছর তাঁদের নতুন পোশাক উপহার পাঠানো হয়। এ বছর আমাদের "পথিকৃৎ মানবতাবাদী মৃগেন্দ্র মোহন গুহ" র জন্ম শতবর্ষের কর্মসূচির অংশ হিসেবে সেখানে উপস্থিত থেকে সকলের হাতে তুলে দেওয়া হল নতুন জামা কাপড়।
আনন্দে উজ্জ্বল হয়ে উঠল তাঁদের মুখ। বেশ কিছুটা সময় একসঙ্গে কাটিয়ে মিষ্টি মুখের পর তাঁদের শুভেচ্ছা আর হাসির রেশটুকু সঙ্গে নিয়ে আমরা ফেরার পথ ধরলাম।

প্রতি বছরের মত এ বছরেও দুর্গা পুজো উপলক্ষে ৩রা অক্টোবর ঢাকুরিয়ার পঞ্চাননতলা "শিশু প্রাথমিক বিদ্যালয়" এর শিক্ষয়িত্রীদে...
05/10/2026

প্রতি বছরের মত এ বছরেও দুর্গা পুজো উপলক্ষে ৩রা অক্টোবর ঢাকুরিয়ার পঞ্চাননতলা "শিশু প্রাথমিক বিদ্যালয়" এর শিক্ষয়িত্রীদের *খোলো আঁখি* সংস্থার পক্ষ থেকে নতুন শাড়ি উপহার দেওয়া হল। সঙ্গে রইল সেই আনন্দ মুহুর্তের কিছু ছবি।

04/10/2026

Address

208, KENDUA MAIN Road BAISHNAB GHATA PATULI
Kolkata
700094

Alerts

Be the first to know and let us send you an email when Kholo Aankhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kholo Aankhi:

Shortcuts

Share