28/09/2022
আজ খুব আনন্দের একটা দিন। আমাদের সকলের তরফ থেকে আজ সুন্দরবনের বিদ্যাধরী নদীর ধারে একটি গ্রামে ৯০ জন ছোট ছোট ছেলে - মেয়ের জন্য নতুন জামা পাঠিয়েছিলাম। প্রতি বার আমরাই যাই গ্রামে, বাচ্চাদের কাছে। কর্মশালা করি, পুরস্কার হিসেবে নতুন জামা দেওয়া হয়। এবারে আমি যেতে পারি নি। বন্ধু মালবিকা জামা নিয়ে গিয়েছিলো ওদের কাছে। আজ জামা গুলো দেওয়া হয়েছে। 'বিদ্যাধরী' শিশু কেন্দ্রের সকলকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। পাভেলদা আর মালবিকাকে ধন্যবাদ কি করে জানাই? ওঁরা তো অনাবিল - এরই অংশ। কিন্তু বাচ্চাদের নিয়ে মালবিকা আর বিজ্ঞানচর্চা নিয়ে পাভেলদা যেভাবে কাজ করে চলেছেন, তা নিঃসন্দেহে শ্রদ্ধার দাবি রাখে। কত মানুষ যে নিঃশব্দে সমাজের জন্য কাজ করে চলেছেন, অনাবিল না করলে বুঝতেই পারতাম না। বাচ্চাদের কাছে নতুন জামা পৌঁছে গেছে। এবার আমাদের পুজো শুরু।😊 সবাইকে পুজোর শুভেচ্ছা।