Hridaypur Resident

Hridaypur Resident Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hridaypur Resident, Community Service, KOLKATA.

কিছু মানুষের ব্যক্তিগত উদ্যোগে আজ বারাসাতের হৃদয়পুর পার্শ্ববর্তী ,নবপল্লী থেকে কিছু গরীব মানুষকে  সাহায্য করা হলো।হৃদয়...
14/04/2020

কিছু মানুষের ব্যক্তিগত উদ্যোগে আজ বারাসাতের হৃদয়পুর পার্শ্ববর্তী ,নবপল্লী থেকে কিছু গরীব মানুষকে সাহায্য করা হলো।হৃদয়পুর রেসিডেন্ট এর অর্থাৎ এই গ্রুপের অ্যাডমিন রাও তাদেরকে ক্ষুদ্র সাহায্য করে।তাদের এই মহান কাজকে কুর্নিশ জানাই।
তাদের এই ধরনের কাজে আগে অভিজ্ঞতা না থাকাতে সবাইকে তারা আজ সাহায্য করতে পারেনি এবং সময় মতো কিছু উৎসাহী মানুষের আর্থিক সাহায্য বিতরণের পর আসাতে, তারা সাহায্য নিতে আসা সকলকে সাহায্যের হাত বাড়াতে পারেনি। কিন্তু কিছু অর্থ সংগ্রহ হওয়াতে এবং যাতে এই সাহায্য আরো বৃহৎ আকারে করা যায় তার জন্যে আমরা তাদের আশ্বাস দিয়েছি আমরা তাদের এই মহান প্রচেষ্টার পাশে আছি।তাই আপনারা কেউ যদি সাহায্য করতে এগিয়ে আসতে চান তাহলে নিচে কমেন্ট করুন আমরা আপনাকে ম্যাসেজের মাধ্যমে সবটা বিষদে জানাবো

বি .দ্র :কবে এবং কখন দেওয়া হবে এটি জানানো যাচ্ছে না কারণ প্রচুর অসহায় মানুষকে সাহায্যর মত অর্থ আমাদের নেই।

https://youtu.be/DIzwoLhuCww
12/04/2020

https://youtu.be/DIzwoLhuCww

# প্রতিটি চাকরি জীবী দের জন্য # যদি এই লকডাউন না হতো ,এই করোনা ভাইরাস না আসতো তাহলে আমরা যারা চাকরিজীবী এই ২১দিনের মধ.....

14/04/2019

তিন বছর আগে ২০১৬ সালে মাউন্ট এভারেস্ট অর্থাৎ পৃথিবীর শীর্ষ বিন্দু স্পর্শ করে এসেছেন বারাসাতের হৃদয়পুরের রমেশ রায়। এই বছর উনি যাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা অভিযানে।

সহজ, সরল, মাটির মানুষ, মৃদুভাষী, সদাহাস্যময় রমেশ রায় আজ দমদম এয়ারপোর্ট থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দিলেন। আমাদের বারাসতের বুকেও যে একজন প্রচারবিমুখ ওয়ার্ল্ডক্লাস মাউন্টেনার আছে সেটা আমরা জানতেই পারি না। আমরা চেষ্টা করব মাঝেমধ্যে ওনার এক্সপিডিশন আপডেট দিতে।

প্রসঙ্গত এই এক্সপিডিশনে ওনার সঙ্গে আছেন আরও চারজন - রুদ্রপ্রসাদ হালদার, বিপ্লব বৈদ্য, কুন্তল কাড়ার এবং শেখ সাহাবুদ্দিন। আমরা এই অভিযানের সমস্ত খবরাখবর পাচ্ছি বারাসতের আর এক বিখ্যাত অভিযাত্রী চন্দন বিশ্বাসের থেকে। চন্দনের সঙ্গে স্যাটেলাইট মারফত এই কাঞ্চনজঙ্ঘা অভিযাত্রীদের যোগাযোগ রয়েছে।

কাঞ্চনজঙ্ঘা নিয়ে আমরা বাঙালীদের রোমান্টিসিজমের শেষ নেই। সত্যজিৎ রায় থেকে শুরু করে আপামর পাহাড়প্রেমী বাঙালী কোন না কোন ভাবে কাঞ্চনজঙ্ঘার কাছে দায়বদ্ধ। সিংহভাগের পাহাড় দেখার হাতে এবং পায়েখড়ি হয় কাঞ্চনজঙ্ঘার কাছে। কাঞ্চনজঙ্ঘা নিয়ে যত কবিতা- গান- গল্প- সিনেমা-ছবি এই বাংলায় তৈরী হয়েছে অন্য কোনও পর্বতশৃঙ্গ নিয়ে কিন্তু হয়নি। এছাড়াও কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ এবং ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এটা নিশ্চই আর বলে দিতে হবে না।
আমাদের অত্যন্ত কাছের প্রায় চেনা শৃঙ্গ হলেও কাঞ্চনজঙ্ঘা আরোহন কিন্তু সহজ নয়:
*ভৌগোলিক অবস্থান ভারত-নেপাল সীমান্তে হলেও ভারতের দিক থেকে আরোহণের রুট এবং পারমিশন দুটিই দুরূহ, নেপালের দিক থেকেই করতে হবে।
*কাঞ্চনজঙ্ঘার কোনো ইজি রুট নেই।
*আট-হাজারী শৃঙ্গ গুলির মধ্যে কাঞ্চনজঙ্ঘা আরোহনের হার দ্বিতীয় সর্বনিম্ন (সবথেকে কম অন্নপূর্ণা)।


Chandan Biswas

10/03/2019
10/07/2018

দুই বাংলার হৃদয়ের গল্প ‘হৃদয়পুরের’ নামকরণে

‘সে কি জানিত না যত বড়ো রাজধানী/ তত বিখ্যাত নয় এ – হৃদয়পুর’। ‘আনন্দ ভৈরবী’-তে শক্তি চট্টোপাধ্যায় যে হৃদয়পুরের কথা বললেন, তা কি বহু ক্রোশ হেঁটে পৌঁছে গেল সুদূর উত্তর-চব্বিশ পরগণার বারাসাতে? প্রশ্ন উঠতে পারে, হৃদয়পুর কোথায়? বারাসাত ও মধ্যমগ্রাম স্টেশনের মধ্যবর্তী এক স্টেশন হৃদয়পুর। মাঝে পাতা দুটি রেললাইন- আপ ও ডাউন। প্রতিদিন হৃদয়পুরকে ছুঁয়ে যাতায়াত করে অসংখ্য মানুষ-বোঝাই ট্রেন। তবে, হৃদয়পুর শুধু একটি স্টেশন নয়; তিনটে ওয়ার্ডে ঘেরা বারাসাত নগরীর এক জনপদও বটে।

বিখ্যাত না হলেও ‘হৃদয়পুরের’ একটা গল্প আছে। সে গল্প কতটা সত্যি, কতটা মিথ্যে, তা জটিল অঙ্কের বীজগাণিতিক সমাধানকে পরোয়া করে না। তার সত্যতা হৃদয়ের লেনদেনেই। বারাসাতের একটি জনপদ হৃদয়পুর। লোকশ্রুতিতে বারাসাতের নানা ইতিহাস ঘেঁটে জানা যায়, আরবি শব্দ ‘বারাসাত’-এর অর্থ ‘পথের শোভা’। ওয়ারেন হেস্টিংস নাকি পথের দুই পাশে সারি বেঁধে রোপণ করেছিলেন অসংখ্য গাছ। সেই থেকেই এ নামকরণ। আবার এও শোনা যায়, হেস্টিংসকে খুশি করার জন্য রামচন্দ্র জগৎ শেঠ বারাসাত নগরের কেন্দ্রে স্থাপন করেন ‘শেঠপুকুর’। ‘বারোশেঠ’ এর অপভ্রংশ রূপ পরবর্তীতে হয়ে ওঠে ‘বারাসাত’। নামকরণের এই গোলকধাঁধায় আরেকটি তথ্যও সজোরে নিজের সত্যতা জাহির করে। তা হল, ফার্সি শব্দ ‘বার’ অর্থাৎ, জনপদ। ‘সাত’টি ‘বার’(জনপদ) নিয়ে গড়ে ওঠা এই মফস্বলের নাম তাই বারাসাত। এই সাতটি জনপদের মধ্যে ছিল- ‘শ্রীধরপুর’, ‘হৃদয়পুর’, ‘বনমালিপুর’, ‘প্রসাদপুর’, ‘চন্ননপুর’ ও ‘নিশ্চিন্দপুর’-এর নাম। বারসাতের মাটি খুঁড়ে তার নামকরণের শিকড় খোঁজার পাশাপাশি উঠে আসে একটা শব্দবন্ধ, একটা জনপদ- হৃদয়পুর। এমন সুন্দর স্নিগ্ধ নাম যার, তার নামের পিছনের রহস্য কী?

এমনিতে বারাসাত আগে খুব যে জনবহুল ছিল, তা নয়। প্লেগ, ম্যালেরিয়ার মহামারি তখন বিষের মতো ছড়িয়ে ছিটিয়ে ছিল বারাসাতে। মানুষ ছিল কম, মশা-মাছি বেশি। দেশভাগের পরপরই উদ্বাস্ত স্রোতে আছাড় খেয়ে মানুষ এসে পড়তে থাকে বারাসাতে, হৃদয়পুরে। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্র পরিচালক তানভির মোকাম্মেলের ‘দেশভাগ’ বিষয়ক প্রামাণ্যচিত্র ‘সীমান্তরেখা’র এক দৃশ্যে দেখা যায় হৃদয়পুরে উঠে আসা এক রিফিউজির আত্মকথা। এত জায়গা থাকতে তিনি কেন হৃদয়পুরেই আসতে গেলেন?- উত্তরে ভদ্রলোক জানান- ‘শুনেছিলাম, হৃদয়পুরের মানুষেরা হৃদয়বান হন।’ এত সহজে বলে দেওয়া উত্তর; কিন্তু কী গভীর! এ কারণেই কি জায়গার নাম হৃদয়পুর? এই জনপদের নামকরণই কি ঝঞ্ঝাবিক্ষুব্ধ রিফিউজিদের ভরসা জুগিয়েছিল? যেখানে শোনা যায় বিজয়গড়ে রিফিউজিদের অস্তিত্ব প্রতিষ্ঠায় অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছিল, সেখানে হৃদয়পুরে এরকম কোনো কঠিন পরিস্থিতির শিকার হতে হয়নি ছিন্নমূল মানুষদের। তা কি মাঠের পর মাঠ নিছক ফাঁকা জায়গার কারণে? নাকি, হৃদয়পুরের ‘হৃদয়’-এর কারণে?

হৃদয়পুরের নামের পেছনে পাওয়া যায় হৃদয় নামক জনৈক ব্যক্তির কাহিনিও। তার নাকি প্রচুর বাগানবাড়ি ছিল- যদিও তা বর্তমানে নিশ্চিহ্ন। অনেকে মনে করেন, তার নাম থেকেই অঞ্চলের নাম ‘হৃদয়পুর’। কে জানে কেন, নামকরণের এত সহজ উৎস মেনে নিতে মন চায় না। তাই, হৃদয়পুর নামের উৎস হিসেবে মানুষ বেছে নিয়েছে ‘হৃদয়’-এর অস্তিত্বটুকুই। জনৈক ব্যক্তির নাম হিসেবে হৃদয় নয়, ওপার বাংলা থেকে আসা শিকড়হীন মানুষগুলোকে আপন করে নেওয়া একটা অঞ্চলের মানুষের ‘হৃদয়।’ হৃদয়পুরের জটিলতার খেলা এই অঞ্চলের নামকরণের মিথকে অন্তত হারাতে পারেনি।

হয়ত সত্যিই ‘তত বিখ্যাত’ নয়, তবু ‘রাজধানী’র উপকণ্ঠে এই আটপৌরে ইতিহাস নিয়েই আজও বিছিয়ে রয়েছে হৃদয়পুর।

😲😲😲😲
13/06/2018

😲😲😲😲

হল একের পর এক পর্দা ফাঁস।

"এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি—নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"
05/06/2018

"এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি—
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"

22/05/2018

ebar misti khaoya bandho korte hobe ....😪😪😪

29/03/2018

Jara Aircel er porting code pan ni...tara PORTING CODE pete echuk hole niche comment korun .

27/03/2018

আজ থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা, সকল পরীক্ষাথীদের প্রতি রইলো হৃদয়পুর অধিবাসীবৃন্দের পক্ষ থেকে শুভ কামনা।

12/03/2018

আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, সকল পরীক্ষাথীদের প্রতি রইলো হৃদয়পুর অধিবাসীবৃন্দের পক্ষ থেকে শুভ কামনা।

আজ হটাৎ করে মনে পড়ে যাচ্ছে গত বছরের এই দিনটার কথা ....ঠিক এক বছর আগে এই দিনটাতেই আমার তোমার মোবাইলের স্ক্রীনে বারবার ভেস...
09/03/2018

আজ হটাৎ করে মনে পড়ে যাচ্ছে গত বছরের এই দিনটার কথা ....

ঠিক এক বছর আগে এই দিনটাতেই আমার তোমার মোবাইলের স্ক্রীনে বারবার ভেসে উঠছিল একটা মানুষের মুখ ....

বিভিন্ন ভাবে হাজারো রূপে inbox গুলো ভরে যাচ্ছিল সেই মানুষটার কণ্ঠে, কথায়, গানে ....

ফেসবুক বা এমনতরো হাজারো social mediaতে, বাসে-ট্রেনে-ট্রামে রাস্তায়ঘাটে সেই মানুষটা আমাদের খুউব প্রিয় হয়ে উঠেছিল হটাৎ করেই ....

টিভি চ্যানেলগুলো পাল্লা দিয়ে মেতে উঠেছিল সেই মানুষটার শরীরটাকে শ্রদ্ধায় আর সম্মানে ভরিয়ে দিতে। হটাৎ করেই সেই মানুষটা হয়ে গেছিলেন বিখ্যাত থেকে বিখ্যাততর ....

ঠিক এক বছর পর আজও সকালে সূর্য উঠলো....পাখিরা গান গাইলো ..... দিন শুরু হয়ে গেল আরো একটা ...

কিন্তু আজ কি আর মনে পড়লো সেই মানুষটার কথা ! .... বাজলো কি তার কণ্ঠ ! .... শুনতে পেলে কি তার গান ???

বোধহয় না ....

কারণ, আমরা যে মানুষ ... কি করে ভুলে যেতে হয় সেটা যে আমাদের চেয়ে আর কেউ বেশি জানে না ....
কিন্তু আজকের দিনটায় হয়তো একটু কিছু পাওনা ছিল সেই অতি সাধারণ মানুষটার .... তিনি কালিকা প্রাসাদ ...... লোকসঙ্গীতের অন্যন্য পরিচয়।

প্রতিদিন হয়তো ইচ্ছায় অনিচ্ছায় আমি তুমি অনেক ম্যাসেজ-ই তো একে অপরকে ঠেলাঠেলি করি ....

তাই আজও এসো না এইটুকুই একে অপরের সাথে share করে সেই মানুষটাকে একটু স্মরণ করি আজকের দিনে ... সন্মান জানাই শিল্পীকে .... শ্রদ্ধা জানাই তাঁর সৃষ্টিকে ...

Address

Kolkata
700127

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hridaypur Resident posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share