15/08/2026
আমাদের এনজিওর সুন্দরবন ক্যাম্পাসে আজ ৮০তম স্বাধীনতা দিবস পালন করা হলো । সব ছাত্র ছাত্রীরা এবং দিদিমনিরাও ছিলেন । আজ পতাকা উত্তোলনের পর, আমরা সকালে ডিম আর বিস্কুট টিফিন দিলাম । একটা ড্রয়িং খাতা আর এক বাক্স রং পেন্সিল দিলাম । এটা ওদের গিফট্ করা হলো স্পর্শ সংগঠনের দিদিরা টাকা দিয়েছিলেন আগে । সেই টাকা কিছু ছিল তার থেকে কিনে দিলাম । দুপুরে ওদের খাওয়ানো হলো ভাত, পটল চিংড়ি, মুরগির মাংস আর মিষ্টি । আজকে বাচ্ছাদের দুর্গা পুজোতে নতুন জামা প্যান্ট দেওয়া হবে তার মাপও নিয়ে নেওয়া হলো 🙂