20/03/2025
কেন্দ্রীয় সরকারের বিদেশি পাখি সংক্রান্ত যে নতুন আইন ""পরিবেশ 2.0"" এর সম্মন্ধে অবগত করতে বিদেশী পক্ষীপ্রেমী, প্রজননকারী ও ব্যবসায়ীদের জন্য এক সচেতনতা মূলক আলোচনা সভা।
*** আয়োজক ***
# # # বাগবাজার সখের হাট ব্যবসায়ী ওয়েলফেয়ার সমিতি # # #
সুধী বন্ধুগণ.......
আগামী ২৩/৩/২০২৫ রবিবার বাগবাজার সখের হাট ওয়েলফেয়ার সমিতির তরফে বেলা ১১ টায় হাট প্রাঙ্গণে সংকটের মুখ থেকে বিদেশি পাখির অস্তিত্ব টিকিয়ে রাখতে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় বিদেশি পক্ষী প্রেমী, প্রজননকারী ,ব্যবসায়ী , খাঁচা বিক্রেতা ,পাখির খাদ্য বিক্রেতা, পাখির জন্য অন্যান্য অনুসারী ব্যবসা যারা করে থাকেন সেই সমস্ত স্তরের মানুষ ও সাধারণ মানুষকে এই সভায় সামিল হওয়ার অনুরোধ করা হচ্ছে।
এই ব্যবসা স্বনির্ভর শিল্প গোষ্ঠীর মত একটি বৈধ ব্যবসা যাহা বহু দশক পূর্বে কোন সরকারি সাহায্য বা অনুদান ছাড়াই গড়ে উঠেছে। এই ব্যবসায় প্রত্যক্ষ এবং পরোক্ষে শুধু পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ পরিবার জীবিকা নির্বাহ এর সাথে যুক্ত আছেন, বর্তমানে কেন্দ্রীয় সরকারের পক্ষী পালনের যে আইন পরিবেশ 2.0 ২০২৪ এনেছে এর মধ্যে অনেক অনৈতিক শর্ত আছে যা এই বৃহৎ শিল্পকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে ,আগামী দিনে পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ পরিবার তাদের জীবিকা নির্বাহ থেকে বঞ্চিত হতে চলেছে।
প্রসঙ্গত ১৯৭২ সালে বন্যপ্রাণ সংরক্ষণ আইন (ওয়াইল্ড লাইফ প্রটেকশন অ্যাক্ট) হওয়ার জন্য দেশীয় পাখি পোষা ,ক্রয়-বিক্রয় আইনত অপরাধ বলে গণ্য করা হয় এবং তৎকালীন সময় বিদেশি পাখি পুষতে উৎসাহিত করেছিল কেন্দ্রীয় সরকার, বলাবাহুল্য ২০২০ সাল অবধি বিদেশি পাখি পোষা বা ব্যবসার কোন শর্ত ছিল না,সেই জন্য গ্রাম ,মফস্বল, শহর ও শহরতলীর বিভিন্ন জায়গায় এই বিদেশী পাখি প্রজনন করে কয়েক লক্ষ পরিবার কোনরকম সরকারি সহায়তা ছাড়াই নিজেদেরকে স্বনির্ভর গোষ্ঠী হিসাবে প্রতিষ্ঠিত করেছিল।
আমরা গর্ব করে বলতে পারি এই পশ্চিমবঙ্গের পক্ষীপ্রেমী মানুষ বিদেশী পক্ষী প্রজননে ভারতকে পথ দেখিয়েছিল।
এমত অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিনীত অনুরোধ যে আপনারা নিজের রাজ্যের অর্থনীতির কথা মাথায় রেখে এই শিল্পটিকে বাঁচাতে আমাদের সঙ্গে আপনারাও সচেষ্ট হবেন। কারণ মাথায় রাখতে হবে কোন রাজ্যের অর্থনৈতিক উন্নতি ও তার পরিকাঠামো উন্নত থেকে উন্নততর করতে সরকারের অগ্রণী ভূমিকা একান্ত কাম্য।
আমরা মনে করি পশ্চিমবঙ্গ সরকারের কার্যকরী ভূমিকা পালন করে এই রুগ্নপ্রায় স্বনির্ভর পক্ষী শিল্পের প্রাণ ফিরে পেতে অনেকটাই আশার আলো দেখাবে, যা প্রতিটা মৃতপ্রায় পক্ষীপ্রেমীর কাছে নতুন করে তাদের শিল্প বাঁচাতে অক্সিজেনের মতো কাজ দেবে।
ধন্যবাদান্তে ......
বাগবাজার সখের হাট ব্যবসায়ী ওয়েলফেয়ার সমিতি সদস্য বৃন্দ 🙏🙏🙏🏼