Bhasha O Chetona Samiti ভাষা ও চেতনা সমিতি

  • Home
  • India
  • KOLKATA
  • Bhasha O Chetona Samiti ভাষা ও চেতনা সমিতি

Bhasha O Chetona Samiti ভাষা ও চেতনা সমিতি Socio-cultural organization of India. ampora sorbot chalu
5. coke pepsi birodhi andolon
6. paramnu boma birodhi michil
7. kargil juddha birodhi michil
8.

* বাংলা ভাষা ও সংস্কৃতি র পক্ষে জনমত গঠন করা ভাষা ও চেতনা সমিতির প্রধানতম কাজ। সারারাত বাংলাভাষা উৎসব ও সারাদিন নববর্ষ উৎসব পালন করে আসছে গত ১৮ বছর ধরে।
* ১৯৯৯-এ কলকাতা বইমেলায় সব মণ্ডপের নাম বাংলায় লেখার দাবিতে অভিযান চালিয়ে বইমেলা কর্তৃপক্ষকে বাংলায় নাম লেখার আইন করাতে বাধ্য করেছে।
* ভাষা ও চেতনা সমিতি-র আন্দোলনের ফলে পি এস সি ও এস এস সি বাংলায় প্রশ্নপত্র তৈরি করছে।
* কোক পেপসি- র বিরুদ্ধে আন্দো

লনের অঙ্গ হিসেবে আমপোড়া সরবত বিক্রির অভিযান চালিয়েছে ভাষা ও চেতনা সমিতি টানা ৮ বছর ধরে। বাঙালি ফিরে পেয়েছে তার পানীয়ের ঐতিহ্য।
* বাংলায় নামফলক লেখার অভিযান চালিয়েছে কলকাতায়। ২০০৪ খ্রিস্টাব্দে।
* মুর্শিদাবাদ বন্যা, গাইঘাটা বন্যায় ত্রাণ কাজ করেছে ২০০০ খ্রিস্টাব্দে।
*২০০২ খ্রিস্টাব্দে ত্রাণ নিয়ে গেছে গুজরাতে।
* ২০০৯ –এ আয়লা ত্রাণে সুন্দরবনে প্রায় ১২ লাখ টাকার ত্রাণ সামগ্রী বিলি করেছে। আয়লার পর ২১ দিন ধরে প্রথম রান্নাঘর চালিয়েছে সুন্দরবনের বাগবাগানে।
* ২০১৫-য় নেপালে ভূমিকম্পের পর ত্রাণ নিয়ে গেছে নেপালে।
তাঁর মতাদর্শগত হিসাবে যে কোন ধরনের সাম্প্রদায়িকতা মৌলবাদের বিরোধী। তাই ১৯৯৮ থেকে ভাষা ও চেতনা সমিতি দেশ ও বিদেশের যে কোন মানবতা বিরোধী ঘটনায় প্রতিবাদ জানিয়েছে। পাকিস্তান ও ভারতের পরমাণু বোমা বিস্ফোরণ, কার্গিল যুদ্ধ, বাংলাদেশে হাসিনার ওপর জামাতি হামলা,আফগানিস্তানের বামিয়ানে তালিবানদের বুদ্ধ মূর্তি ধ্বংস, ইরাকে মার্কিন আগ্রাসন, ঢাকায় হুমায়ুন আজাদকে খুনের চেষ্টা, ওড়িশায় গ্রাহাম স্টেইনকে পুড়িয়ে হত্যা, পাকিস্তানে বেনজির ভুট্টো হত্যা, পেশোয়ারে শিশু নিধন, মধ্য প্রাচ্যে আইসিসের হত্যাভিযানের প্রতিবাদে ভারতের সর্ব প্রথম সভা করেছে ভাষা ও চেতনা সমিতি। গুজরাট গণহত্যার সময় রাস্তায় নেমে অর্থ সংগ্রহ অভিযানের ডাক দিই আমরাই। তসলিমা বিতাড়নের দাবিতে পার্ক সার্কাস এলাকায় গন্ডগোলের পরদিন পার্ক সার্কাস এলাকায় বড় শান্তি মিছিল করেছি।
ঢাকায় শাহবাগ আন্দোলনের সমর্থনে কলকাতায় প্রথম সভা করেছে ভাষা ও চেতনা সমিতি। ব্লগার রফিক হায়দার, অভিজিৎ রায়, ওয়াশিকুর বাবু হত্যার বিরুদ্ধেও কলকাতায় প্রথম মিছিল করেছি আমরাই।
ভারতে অধ্যাপক সাবরেওয়াল, নরেন্দ্র দাভোলকার, গোবিন্দ পানেসর, এম এম কুলবার্গি হত্যার বিরুদ্ধেও কলকাতায় প্রথম সভা আমরাই করেছি।
দাদরিতে একলাখ হত্যার বিরুদ্ধে সভা প্রথম করতে হয়েছে আমাদের-ই। গত ১৪ অক্টোবর ২০১৫ একাডেমির সামনে প্রচার আন্দোলন করা হয়। বাংলার লেখক শিল্পী সাহিত্যিকদের স্বাক্ষরিত প্রতিবাদপত্র পাঠানো হয়েছে দেশের রাষ্ট্রপতির কাছে।
1. Epar banglai prothom sara rat Ekushe February Udjapon
2. এপার বাংলায় প্রথম সারাদিন নববর্ষ উতসব উদযাপন
৩। বাংলায় সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র তৈরির জন্য সফল আন্দোলন
4. Aila tran e sundorban e 21 din Joutha RANNA GHAR CHALU
9. Sundarban Aila biddhosto elaka Bagbagan e Boighor ba LIBRARY chalu
10. kolkatai banglai Namfolok lekhar janyo avijan
11. banglai sarkari chakri o shikha r janyo andolon

সুখবর। বহুদিন আগেই বলেছি
15/04/2026

সুখবর।
বহুদিন আগেই বলেছি

আদালতের পর্যবেক্ষণ, “নারী ও পুরুষ আইনের চোখে সমান ঠিকই, কিন্তু তাঁদের জৈবিক বাস্তবতা আলাদা। সেই বাস্তবতাকে সম্মা...

13/04/2026

পাশে থাকার আবেদন
২০ ফেব্রুয়ারির সারারাত বাংলাভাষা উৎসবের ধার এপ্রিলের শুরুতে শোধ করতে পেরেছি। আবার পয়লা বৈশাখ। বাঙালির প্রতিজ্ঞা ও শপথের দিন। দুদিন অনুষ্ঠান। চোদ্দো এপ্রিল চৈত্র সংক্রান্তি, আম্বেদকর স্মরণ, জালিয়ানওয়ালাবাগ শহিদ স্মরণ। পয়লা বৈশাখ ১৫ এপ্রিল বুধবার সকাল আটটা থেকে রাত আটটা। টানা ১২ ঘণ্টা। কোনও কোনও বছর ১৩-১৪ ঘণ্টা হয়ে যায়।
শোভাযাত্রা নাচ গান কবিতা নাটক। পান্তাভাত শুঁটকি আলু ভর্তা আমপোড়া শরবত মুগের ডাল মাছ ভাত আলু পোস্ত চাটনি পাঁপড়।
বিপুল খরচ। কিছু বন্ধু পাশে থাকেন।
কিছু নতুন বন্ধুও যোগ যদি দেন।
সহয়তা পাঠানোর জন্য
ন. হালদার

9836915528
গুগল পে/ ফোন পে

13/04/2026

ইরান-মার্কিন উত্তেজনা (Iran US Tension) কমানোর যে আশা ইসলামাবাদের (Islamabad) বৈঠক জাগিয়েছিল, তা শেষ পর্যন্ত ভেস্তে গেল এক ফোনকলকে ....

ভয়ে ভয়ে থাকি। 'দায় আমাদেরও' নাটকের জন্য ৫৪ টি টিকিট কেটেছিলাম। ভাষা ও চেতনা সমিতি- থেকে।বাপের অভ্যাস পেয়েছি। বাবাও ভ...
13/04/2026

ভয়ে ভয়ে থাকি। 'দায় আমাদেরও' নাটকের জন্য ৫৪ টি টিকিট কেটেছিলাম। ভাষা ও চেতনা সমিতি- থেকে।
বাপের অভ্যাস পেয়েছি। বাবাও ভালো যাত্রা সিনেমা দেখাতে টিকিট কেটে গোরুর গাড়ি চাপিয়ে যাত্রা দেখাতে নিয়ে যেত। ১১ বছর বয়সে এভাবেই দেখেছিলাম, তুরুপের তাস। উৎপল দত্তের লেখা। সিআইএ-র চক্রান্ত নিয়ে। এটা ছয় কিলোমিটার দূরে। আমাদের জুনিয়র হাইস্কুলে তখন বাবা সম্পাদক । বাবা সব শিক্ষকদের নিয়ে গিয়েছিলেন। প্রধান শিক্ষক কার্তিক নন্দী জিজ্ঞাসা করলেন, বুঝেছিস কিছু?
যা বুঝেছিলাম। বললাম। বর্ণালী ব্যানার্জি অনাদি চক্রবর্তী শেখর গাঙ্গুলি গৌতম সাধু খাঁ নিরঞ্জন সেনগুপ্ত তুখোড় সব অভিনেতা। জসমিন্দার সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন শেখর গাঙ্গুলি। তাঁকে ছুরি মারা হয়েছে অকস্মাৎ। পড়ে যাচ্ছেন।
ওইভাবে পড়ে যাওয়ার অভিনয় আর কারও দেখিনি। একটু পড়ে গেলেন। আধ অবস্থায় ওঠার চেষ্টা করলেন। তারপর পড়ে গেলেন।
তখন গ্রামের রাজদূত অগ্রদূত-দের লেখা নাটকে অভিনয় করি। নকল করার চেষ্টা করলাম। হয় নি। হবেও না। তুরুপের তাস-এ
বর্ণালী ব্যানার্জি একজন মাদকাসক্ত তরুণ
সিআইএ-র জালে কীভাবে জড়াচ্ছেন সেই নিয়ে যাত্রা। এইসব অসাধারণ অভিনেতা অভিনেত্রীরা যাত্রার জগতে থাকায় প্রবল জনপ্রিয়তা পেলেও এলিট নাট্যসাহিত্যের জগতে ইতিহাসে তাঁদের কথা লেখা হল না। শেখর গাঙ্গুলি বর্ণালী ব্যানার্জি ছন্দা চ্যাটার্জিরা উৎপল দত্তের পিএলটি দলের লোক।
লোকনাট্য গণবাণী সত্যম্বর অপেরা নাটকে অভিনয় করতেন। ছন্দা চ্যাটার্জি তো জীবন্ত কিংবদন্তি। ২ টাকা আর ৫ টাকা টিকিটের যুগে টিকিট ১০ /১৫।
লায়লা মজনু পালায় সব জায়গায় প্যান্ডেল খুলে দিতে হতো। মানুষের ভিড়েঋ
তার আগে ছয় বছর বয়সে বাবা ১৪ কিলোমিটার দূরে মাঘ মাসের তীব্র ঠাণ্ডায় নিয়ে গিয়েছিলেন আহ্লাদিপুরে তরুণ অপেরার 'মাওসেতুঙ' পালা দেখাতে। শান্তি গোপাল মাও সেতুঙ
একটা গল্প আজও মনে আছে।

চারজন কমিউনিস্ট চিয়াং কাইশেকের বাহিনীর অত্যাচারে বিচ্ছিন্ন। খাবার নেই। অনশন চলছে। একটা চামড়ার বেল্ট ছিল। সেটাকে সেদ্ধ করা হয়েছে।
একজন একজন করে খেতে যাচ্ছেন।
গিয়ে ফিরে আসছেন।
একা কেন খাবো?
একটু খেয়ে তো কিছু হবে না।
একজন অন্তত পুরোটা খেলে কদিন বাঁচবে।
তিনজন ফিরে এলেন খাবার না ছুঁয়ে।
চতুর্থ জন নেতা।
গিয়ে দেখলেন পুরোটাই আছে।
তিনি খাবারটা নিয়ে এসে বললেন, আমাদের কেউ মারতে পারবে না ।
আমরাই জিতবো।
হাততালির পর হাততালি।

কাল ৫০ টি টিকিট ছাত্রদের জন্য কেনা হয়েছিল।
দেখি লোক পাই না। পরীক্ষা চলছে কলেজে কলেজে।

টিকিট কেটে লোক পাই না।
টেনশন।

১০ টাকা হলে বর্ধমান থেকে এসে হাওড়ায় নেমে একাডেমিতে নাটক দেখে রাত দেড়টায় হোস্টেল ফিরেছি লাস্ট ট্রেনে। আট আনার বিফ রোল গিলে। এক বন্ধু চারটে রোল মৌলালি থেকে কিনে হাজির প্রায় শনি/রবিবার করেছি।
ডিসেম্বরে নান্দীকার উৎসবের জন্য টাকা জমিয়েছি। অন্তত সাতদিন দেখতাম এইভাবে এসে।
কলেজের নেতাগিরি আছে, তাই থাকা হতো না।
না হলে পাঁচ টাকার বিনিময়ে মৌলালি যুব কেন্দ্রে থাকা যেতো।
কিন্তু খাওয়া যাতায়াত মিলে দিনে ১৫ টাকার ধাক্কা।
তাই বর্ধমান ফিরে যাওয়াই ছিল সঠিক সিদ্ধান্ত।
৮ টাকায় হয়ে যেত।
একাডেমিতে শেষ তিন বা চারটি রো-র টিকিট ছিল পাঁচ টাকা। সেখানেই দেখতাম।
এখন দোতলায় একশো বা দুশো।

খাল পাড়ে কিছু ছেলে মেয়ে নাটক করে। তাঁদের বললাম। ২০ জনের তালিকা করেছি।
দুপুরে আনতে গিয়েছি। ছোট রাও ধরল, বড় স্যার নিয়ে যাবে না?
ওদের দেখলেই আমার ছোটবেলার কথা মনে পড়ে। চার বছর বয়স থেকেই বাবা যেখানে আম্মো সেখানে।
কত মার খেয়েছি। আবার যাত্রা সিনেমা নাটক দেখেছি।।

মাধ্যমিক পরীক্ষার একদিন আগে সারারাত সিনেমা দেখেছি বাবার সঙ্গে গায়ে ম্যালেরিয়ার ১০২ জ্বর নিয়ে শ্যামসুন্দর কলেজ মাঠে।। গণদেবতা-দেখার জন্য।
বাবা বলেছিল, মুখ চাদর ঢাকা দিয়ে থাকবি। কেউ যেন চিনতে না পারে। আলাদা ঢুকবি।
তোর বড় ভাই জানতে পারলে খুব মুশকিলে পড়ে যাবো দুজন।
বড়ভাইকে ভয় ছিল। আর এইসব বিষয়ে,অল্প, মাকে।
বাবা এই নাটক যাত্রা দেখায় আর রাজনৈতিক তর্কে ইয়ার দোস্ত।

কুচোকাচা ২০ জন।
ছয় থেকে আট। বাদ দিই কী করে? নিই বা কী করে?
আকাদেমির বিদগ্ধ দর্শক তো খেপে লাল হয়ে যাবেন!!
ম্যাটাডোর ভাড়া করে নিয়ে গিয়ে বাইরে দাঁড় করিয়ে বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের কাছে ছুটলাম।
সে তখন মঞ্চে পার্ট বোঝাচ্ছে। দেখলাম অন্যের দীর্ঘ সংলাপ মুখস্থ।
শেষ হলো।
বললাম, ভাই ক্ষমা করে দাও। কিছু ছোট এনে ফেলেছি।
বিপ্লবের সঙ্গে আমার যত ঝগড়া তত ভাব।
কী বলে? গাল দেবে?
কী করবো বাকি ২০ জন নিয়ে?
এই রোদে কোথায় ঘোরাবো?
২.৪০ বাজে।
বিপ্লব বলল, দেখবে। ছোটরা নাটক দেখবে, এইতো।

এদিকে এসে দেখি বাচ্চাদের দেখতে ভিড়।
এরা এই সিরিয়াস নাটকে?

জার্মানির হিটলারের আমলের আইনমন্ত্রী ও বিখ্যাত বিচারপতির বিচার নিয়ে নাটক। কোর্ট রুম সংলাপ অনেক। দেবশঙ্কর হালদার, বিশ্বজিৎ চক্রবর্তী, সুপ্রিয় দত্ত, বিপ্লব বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব দাস । সঙ্গে দুরন্ত টিমওয়ার্ক। এই নাটক দেখে তো অর্ক মুখার্জির ফ্যান হয়ে গিয়েছি আমি।
আকাদেমিতে মোবাইল বাজলে কেউ কাশলে এত লোক বকে তাতে মোবাইল আওয়াজ কম খারাপ মনে হয়।
এদিকে আরও আটজন বন্ধু এসেছেন। চারটি ৫০০ টাকার টিকিট কাটা ছিল। আরও কাটতে ছুটলাম।
হলে বলা হল একজন বড় একজন ছোট এইভাবে বসবে । বন্ধুদের কেউ ছাড়ে? নিয়ম ভঙ্গ।
গিয়ে দেখি ছোটদের দল পাশাপাশি। কয়েকজন বড় অবশ্য সামলে নিয়েছে।

আমার তো নাটক দেখা মাথায় উঠল। চাপা উদ্বেগ। গেল সব!
কিন্তু কেউ বিরক্ত করেনি।

নাটক দেখে মহাখুশি।

কেউ কিছু বুঝেছে। কেউ অনেকটা।
মোট ৬৬ জন টিকিট কেটে দেখলাম।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছয় জন ছাত্র ছিলেন। আর কিছু কলেজের নাটক করা ছেলে মেয়ে।
বের হয়ে যেতে হল নিউ ওয়েভ-এর জীবনানন্দ সভা ঘরে অনুষ্ঠান উদ্বোধনে।
৬২ টি ডিম রোল খেয়ে সবাই বাড়ি ফেরার পথে। চারজন খাননি।
৮২ বছরের মহিলা থেকে ৬ বছরের শিশু।
নাটক শেষে দেখি নাটক পাগল মানুষ বিশিষ্ট আইনজীবী একরামুল বারি।।। দুপুরে চেম্বার। আসতে পারেননি। যদিও এই নাটক প্রথম দিন প্রথম শো একসঙ্গে দেখেছি। একরামুল ভাই দেখিয়েছেন।

সন্ধ্যায় দেখলেন, বসন্তের বজ্রনির্ঘোষ।
আমি দেখেছি। ভাই দেখেননি।

তাই দেখলেন।
আমার আরেকবার ইচ্ছে থাকলেও হল না।

আলমগীর ভাই শাজাহান ভাই শাহ নওয়াজ ভাই এসেছিলেন। গল্পগুজব হল।
রাখি এখন। ফোন আসছে ভাইয়ের।
একরামুল ভাইয়ের।
অনেকে জানেন কি না জানি না, শেখর গাঙ্গুলি সহ নানা অভিনেতার গলায় তাঁদের সংলাপ হুবহু বলতে পারেন একরামুল বারি ভাই।

বাংলা ও বাঙালি মানে মাথা নত না করা
02/04/2026

বাংলা ও বাঙালি মানে মাথা নত না করা

02/04/2026

মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাংলা। ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধেও সবচেয়ে সাহসী লড়াই লড়েছে বাংলা। বাংলার ইতিহাস অধীনতাপাশের বিরুদ্ধে সংগ্রামী চেতনার মুখর ইতিহাস

ধর্ম যার যার উৎসব সবারমানিকতলা খালপাড়ে ভাষা ও চেতনা পাঠশালা র সুবিধাবঞ্চিত শিশু কিশোর কিশোরীদের নিয়ে উৎসব২০ মার্চ ২০২৬...
22/03/2026

ধর্ম যার যার উৎসব সবার
মানিকতলা খালপাড়ে ভাষা ও চেতনা পাঠশালা র সুবিধাবঞ্চিত শিশু কিশোর কিশোরীদের নিয়ে উৎসব
২০ মার্চ ২০২৬
ভাষা ও চেতনা পত্রিকা
Emanul Haque II

22/02/2026

Address

30 A Canal East Road
Kolkata
700011

Telephone

+919433115595

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhasha O Chetona Samiti ভাষা ও চেতনা সমিতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bhasha O Chetona Samiti ভাষা ও চেতনা সমিতি:

Share