Rahara Ramakrishna Mission Reunion Celebration Committee -2023

  • Home
  • India
  • KOLKATA
  • Rahara Ramakrishna Mission Reunion Celebration Committee -2023

Rahara Ramakrishna Mission Reunion Celebration Committee -2023 A look back to our alma mater :)

“We have come a long way, form where we began, I will tell you all about it, when I see you again”

ঝাপসা হয়ে যাওয়া ছবিতে যে মানুষটিকে দেখা যাচ্ছে, আমাদের স্মৃতিতে তাঁর অবস্থান কিন্তু এখনো অমলিন। শ্রদ্ধেয় পি পি বি স্য...
02/01/2025

ঝাপসা হয়ে যাওয়া ছবিতে যে মানুষটিকে দেখা যাচ্ছে, আমাদের স্মৃতিতে তাঁর অবস্থান কিন্তু এখনো অমলিন।
শ্রদ্ধেয় পি পি বি স্যার। বাংলার শিক্ষক। বয়স হয়েছে। উদ্যম কমেনি একটুও।

এক কথাতেই রাজী। হ্যাঁ, স্যার আসছেন ৫ তারিখ। সামনের রবিবার।

চাঁদের হাট বসছে এই পুনর্মিলন উৎসবে। দেখা হচ্ছে। ৫ ই জানুয়ারী, ২০২৫।

01/01/2025

এন কে স্যার, হ্যাঁ এন কে স্যার উপস্থিত থাকবেন আমাদের পুনর্মিলন উৎসবে। ৫ ই জানুয়ারী, ২০২৫।

অথবা, মোঘল বংশের শেষ রাজা ঔরঙ্গজেব সুলতান, লাস্ট বেঞ্চের দীপরাজতুমি কিন্তু সাবধান।এই বাণী গুলো চেনা চেনা লাগছে?কার বাণী ...
01/01/2025

অথবা,

মোঘল বংশের শেষ রাজা ঔরঙ্গজেব সুলতান,
লাস্ট বেঞ্চের দীপরাজ
তুমি কিন্তু সাবধান।

এই বাণী গুলো চেনা চেনা লাগছে?কার বাণী মনে পড়ছে?

মনে পড়লে ভালো, না মনে পড়লে ঝালিয়ে নাওয়াই যায় আরেকবার।

দেখা হচ্ছে ৫ তারিখ সকালে, যাঁর উবাচ তিনিও সশরীরে উপস্থিত থাকবেন।

Happy New Year.
বছরের প্রথম দিনটা না হয় একটুকরো হাসি দিয়েই শুরু হোক।

31/12/2024

PM স্যার কে মনে আছে তো? স্যার আসছেন। ৫ তারিখ। সামনের রবিবার।
দেখা হচ্ছে তো?
পুনর্মিলন উৎসব ২০২৫

28/12/2024

তিনি প্রাক্তন ছাত্র। তিনি বর্তমান শিক্ষক।
তিনি স্কুলের ইতিহাস। তিনি স্কুলের ভবিষ্যতের কারিগর।
বিগত প্রায় পাঁচ দশক স্কুলের সাথে যুক্ত তিনি।
আমরাও মাঝে মধ্যে আলোচনা করি না যে স্কুল কি এখন আর আগের মত আছে? এর উত্তর দিতে গেলে স্কুলের আগের খবর এবং আজকের সময় দুটোই জানতে হবে।
যে মানুষটি এর সবথেকে ভালো উত্তর দিতে পারবেন, তিনি ইউ বি স্যার। শ্রী উৎপল ভৌমিক।
স্যার উপস্থিত থাকছেন ৫ তারিখ। এবার ক্লাস বসবে সাইকেল স্ট্যান্ডের মাঠে। অনেক প্রশ্ন আছে আমাদের। প্রশ্নকর্তা আমরা। উত্তরদাতা ইউ বি স্যার।
বেশ কঠিন প্রশ্নপত্র হতে চলেছে।

দেখা হচ্ছে। ৫ই জানুয়ারী, ২০২৫।

27/12/2024

আমি অমিত কুমার রায়। তোমাদের ইতিহাসের শিক্ষক, বাংলার মাষ্টারমশাই। মনে আছে নিশ্চয়?

এ কে আর স্যার কে কি আমরা ভুলে গিয়েছি?

ও হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম -- স্যার বলেছেন যে উনি রিইউনিয়ন - এর দিন ভাব সম্প্রসারণ করতে দেবেন।

৫ ই জানুয়ারী, ২০২৫। দেখা হচ্ছে।

27/12/2024

কথিত আছে যে প্রত্যেক বাঙালীর ভেতরে নাকি একজন রাঁধুনি লুকিয়ে থাকে।
কথাটা সত্যি কিনা জানা নেই তবে তবে ক্লাস সিক্সে যে মানুষটি আমাদের "সন্ধি" পড়াতে গিয়ে পটলের দোলমা রান্নার পদ্ধতি শিখিয়েছিলেন, তিনি এস. এন. স্যার।

৫ ই জানুয়ারী স্যার উপস্থিত থাকবেন। দেখা হবে তো?

🏆 Exciting Football Tournament – January 5, 2025 🏆Get ready for a thrilling day of football action! Join us for an enthu...
12/12/2024

🏆 Exciting Football Tournament – January 5, 2025 🏆

Get ready for a thrilling day of football action! Join us for an enthusiastic football tournament at Junior High School Ground on Sunday, January 5, 2025.

Details: 📅 Date: Sunday, January 5, 2025
⏰ Time: 09.00 AM
📍 Venue: Junior High School Ground

This is your chance to showcase your skills, enjoy the game, and compete with passionate players! Whether you're a seasoned pro or a budding footballer, this tournament is open for all!

Interested in Participating?
Contact Saptarshi at 7688031220 for registration and more details.

Don’t miss out – gather your team and be part of this exciting event! ⚽

09/12/2024

R.C. Sir আমাদের 'আপনি ' করে বলছেন। দূরত্বটা অনেকটাই বেড়ে গেছে, তাই না?
যাই হোক, ৫ তারিখ দূরত্ব কমানোর একটা সুযোগ আছে। আমি অন্তত একটা চেষ্টা করে দেখবই।
৫ ই জানুয়ারী, ২০২৫। পুনর্মিলন উৎসব। দেখা হচ্ছে সাইকেল ঘরের সামনে বা জুনিয়র হাই স্কুলের মাঠে।

ও হ্যাঁ, R.C. স্যার কিন্তু আবার আমাদের প্রাক্তনীও বটে। ১৯৮৬ মাধ্যমিক ব্যাচ। প্রাক্তনীরা নাকি আবার একে অপরকে 'আপনি ' বলে ডাকতে পারে না। সবাই তুমি।

Address

Kolkata
700118

Alerts

Be the first to know and let us send you an email when Rahara Ramakrishna Mission Reunion Celebration Committee -2023 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Rahara Ramakrishna Mission Reunion Celebration Committee -2023:

Share