01/10/2026
অনেকদিন পর Madhuparko ( https://www.facebook.com/madhuparkojadavpur) আবার শুরু করতে চলেছে তার পথচলা—আমাদের সেই ছোট্ট প্রচেষ্টা, প্রান্তিক মানুষ গুলোর পাশে দাঁড়ানো, তাদের একটু ভালো থাকা, একটু স্বস্তি, আর একটু হাসির কারণ হওয়া।
গত কিছুদিন কাজ একেবারে বন্ধ ছিল না—মাঝে মাঝে কিছু ছোট উদ্যোগ আমরা নিয়েছি, কিছু শিশুর পাশে দাঁড়িয়েছি। কিন্তু সেই কাজগুলো আপনাদের সামনে সেভাবে তুলে ধরতে বা share করতে পারিনি।
আজ তাই আবার ফিরে আসছি।
এবার থেকে আমরা চেষ্টা করব আমাদের কাজগুলো আপনাদের সঙ্গে share করতে—কারণ আপনাদের দেওয়া প্রতিটি সাহায্যের হিসাব, প্রতিটি কাজের গল্প, এবং প্রতিটি শিশুর হাসি আপনাদেরও জানা উচিত।
এই পুজোতে আমাদের ছোট্ট উদ্যোগ...
সত্যি বলতে, এই মুহূর্তে মধুপর্ক-র আর্থিক অবস্থা খারাপ। তবুও পুজো-র সময় আপনাদের ভরসায় আর একবার চেষ্টা করতে চাইছি।
তাই সামর্থ্য অনুযায়ী এবার আমরা কয়েকটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস দেওয়ার চেষ্টা করছি।
চন্দননগর-এর একটি ছেলেদের আশ্রমে-এ:
* ৪৫ টি মশারী
* ৪৫ টি বিছানার চাদর
ঝাড়গ্রাম-এর একটি প্রান্তিক আবাসিকে-এর ৬৯ জন ছাত্রছাত্রীর জন্য:
* ৬৯টি বিছানার চাদর
নায়াগ্রাম ব্লক এর মুগরাপাহারী-এর কাছে আরেকটি centre-এর জন্য:
* ২৬টি বিছানার চাদর
হয়তো খুব ই সামান্য। তবুও একটু আরামের ঘুম টুকুই না হয় উপহার দিলাম ওদের।
যে যতটুকু পারেন, ততটুকুই। অনেকগুলো ছোট ছোট হাত একসঙ্গে মিলে একজন শিশুর প্রয়োজন পূরণ করতে পারে।
যদি মনে হয়, "আমার সামান্য সাহায্যেও যদি একটি শিশুর পুজো একটু ভালো হয়", তাহলে পাশে থাকুন। ❤️
Madhuparko আবার শুরু করছে।
অনেকটা পথ হয়তো এখনও বাকি। কিন্তু এবারও আমরা একা হাঁটতে চাই না। আপনাদের হাতটা আবার পাশে চাই। 🤝❤️
কাজগুলোর বিস্তারিত বর্ণনা ছবি সমেত সাজিয়ে দেবো পুজোর দিনে।
আনন্দে কাটুক পুজো। আগাম শারদ শুভেচ্ছা।
পাশে থাকার ঠিকানা
যোগাযোগ: (+91)-8101094929, (+91)-9038449360