09/09/2026
প্রিয় শুভানুধ্যায়ীগণ,
উমা গুহ ফাউন্ডেশন-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।
আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সম্প্রতি আরও দুইজন মেধাবী ছাত্রকে উমা গুহ ফাউন্ডেশন পরিবারের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সাহিদ আনোয়ার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক কৃষক পরিবারের প্রথম প্রজন্মের শিক্ষার্থী। সাহিদ ২০২০ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৯২% নম্বর পেয়ে O (Outstanding) গ্রেড অর্জন করে।
এরপর শুরু হয় সাহিদের জীবনের এক অনুপ্রেরণামূলক গল্প। অসাধারণ ফলাফল সত্ত্বেও সে কোনো কলেজে ভর্তি না হয়ে টানা চার বছর NEET পরীক্ষায় অংশগ্রহণ করে। অবশেষে ২০২৪ সালে NEET-এ সফল হয়ে সে কলকাতার স্বনামধন্য নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ MBBS কোর্সে ভর্তি হয়।
আমাদের একজন সম্মানিত দাতা, যিনি নিজের পরিচয় গোপন রাখতে ইচ্ছুক, সাহিদের সম্পূর্ণ MBBS পড়াশোনার ব্যয়ভার বহন করার দায়িত্ব নিয়েছেন।
আকাশ দে পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক কৃষক পরিবারের প্রথম প্রজন্মের শিক্ষার্থী। আকাশ এ বছর মাধ্যমিক পরীক্ষায় ৯৪.৪% নম্বর পেয়ে AA (Outstanding) গ্রেড অর্জন করেছে এবং বর্তমানে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। ভবিষ্যতে সে একজন ইঞ্জিনিয়ার হতে চায়।
আমাদের একজন সন্মানীয়া দাতা তাঁর প্রয়াত স্বামী ডাঃ শৈবাল বসু-র স্মৃতির উদ্দেশ্যে ডাঃ শৈবাল বসু মেমোরিয়াল স্কলারশিপ-এর মাধ্যমে আকাশের পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেছেন।
উমা গুহ ফাউন্ডেশন সম্ভবত দেশের প্রথম এবং একমাত্র NGO, যার নিম্নলিখিত চারটি বিশেষ বৈশিষ্ট্য আছে —
1. উমা গুহ ফাউন্ডেশন কোনো নগদ লেনদেন করে না। আমাদের সমস্ত লেনদেন সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হয়।
2. উমা গুহ ফাউন্ডেশন কোনো শিক্ষার্থী বা তাঁর পরিবারের হাতে সরাসরি কোনো অর্থ প্রদান করে না। ফাউন্ডেশনের সমস্ত আর্থিক সহায়তা অনলাইনের মাধ্যমে সরাসরি সংশ্লিষ্ট কলেজ/হোস্টেলের ব্যাংক অ্যাকাউন্টে অথবা প্রাইভেট টিউটরের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়।
3. মেমোরিয়াল স্কলারশিপ:- কোনো দাতা যদি ছয় মাস বা তার বেশি সময় ধরে একজন শিক্ষার্থীর পাশে দাঁড়ান, তবে তিনি তাঁর প্রিয় কোনো স্বজনের স্মৃতিতে সেই বৃত্তির নামকরণ করতে পারেন।
4. উমা গুহ ফাউন্ডেশন তার সকল দাতার জন্য একটি সম্পূর্ণ স্বচ্ছ ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম প্রদান করে।
আপনি বা আপনার পরিচিত কেউ যদি কোনো মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর স্বপ্নপূরণে, প্রিয়জনের স্মৃতিকে সম্মান জানিয়ে পাশে দাঁড়াতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
* ফোন: ৯০৫১০২৮০০১
* ইমেল: [email protected]
* ওয়েবসাইট: www.umaguhafoundation.org
ফাউন্ডেশনের সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে আরও জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
শুভেচ্ছান্তে,
টিম উমা গুহ ফাউন্ডেশন
* Uma Guha Foundation Adds Wings to Their Dreams *
Smt. Uma Guha was born in Myanmar (erstwhile Burma) in the year 1932. Her family relocated to Kolkata in the late 1940s. She displayed interest in and empathy for the causes of others early in her life.