06/09/2026
APCR West Bengal Intervenes
On the direction of Umar Awais, Secretary, APCR West Bengal, Malda District Coordinator Rafiqul Islam visited the area on 6 September 2026 and met the family members and neighbour Motiur Rahman, brother of 66-year-old Jalil Akhtar, son of Roshan Ali, a resident of Bagrai village, Uttar Dinajpur, to assess the situation.
According to the family, Jalil Akhtar was allegedly taken into custody late at night on 19 June 2026 on suspicion of being a Bangladeshi national. However, he has been a long-time resident of the area and possesses all necessary identity and government documents.
APCR West Bengal is closely monitoring the matter and will extend all possible support for appropriate action in accordance with law, justice and human rights.
APCR পশ্চিমবঙ্গের সেক্রেটারি উমর আওয়াইসের নির্দেশে, মালদা জেলার APCR কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উত্তর দিনাজপুর জেলার বাগরাই গ্রামের ৬৬ বছর বয়সী বাসিন্দা জলিল আখতার, পিতা রওশন আলী-এর পরিবারের সদস্য এবং তাঁর ভাই ও প্রতিবেশী মতিউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিবারের অভিযোগ, ১৯ জুন গভীর রাতে বাংলাদেশি নাগরিক সন্দেহে জলিল আখতারকে গোপনে আটক করে নিয়ে যাওয়া হয়। অথচ তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকার বাসিন্দা এবং তাঁর কাছে সমস্ত প্রয়োজনীয় পরিচয়পত্র ও সরকারি নথিপত্র রয়েছে।
APCR পশ্চিমবঙ্গ বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং আইন, ন্যায়বিচার ও মানবাধিকারের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সবরকম সহযোগিতা করবে।