26/09/2026
মাত্র ২ হাজার টাকায় মিষ্টান্ন শিল্পের কোর্স করলেই পেয়ে যেতে পারেন ৫০ হাজার থেকে ৩ লক্ষ টাকার উদ্যোক্তা-সহায়তা!
মিষ্টি ও মিষ্টান্ন আমাদের জীবন-সংস্কৃতির সাথে জড়িয়ে থাকা এক প্রাচীন আবেগের নাম।
বিয়ে সহ যে কোনো আনন্দের উপলক্ষ্য আসলেই আমাদের প্রয়োজন হয় মিষ্টির।
এমনকি সন্তান জন্ম, পরীক্ষায় ভালো ফলাফল, চাকরি প্রাপ্তি কিংবা নতুন আত্মীয়বাড়ি যেতে হলেও আমরা সাথে রাখি মিষ্টি।
সব মিলিয়ে এদেশে মিষ্টির এক বিশাল বাজার পড়ে আছে অথচ চাহিদার তুলনায় এ শিল্পে দক্ষ কারিগর ও উদ্যমী উদ্যোক্তার বড় অভাব।
আর এই শূন্যতার কথা মাথায় রেখেই আমরা এবার চালু করতে যাচ্ছি মিষ্টান্ন শিল্পে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরি প্রশিক্ষণ।
৫০ হাজার টাকা সমমূল্যের এই কোর্স করা যাবে মাত্র ২ হাজার টাকায়।
প্রশিক্ষণে যা থাকছে:
✅ বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা।
✅ উন্নত মানের মিষ্টান্ন তৈরির আধুনিক কলাকৌশল।
✅ ব্যবসায়িক ব্যবস্থাপনা, বিপণন ও হিসাব নিকাশ।
✅ মৌলিক ইসলামি জ্ঞান ও বিশেষ দাওয়াহ কোর্স।
যোগ্যতা :
✅আবেদনকারীকে মিষ্টির দোকানে ৩–৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
✅আবেদনকারীকে অবশ্যই দরিদ্র, পরিশ্রমী ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা সম্পন্ন হতে হবে।
✅বয়স: ১৮–৪৫ বছর (পুরুষদের জন্য)।
সুবিধা:
✅ যাদের ওপর পরিবার সম্পূর্ণ নির্ভরশীল তাদেরকে কোর্স চলাকালীন প্রতি মাসে ৫ হাজার টাকা বিশেষ ভাতা প্রদান করা হবে।
✅ কোর্স শেষে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিজস্ব ব্যবসা শুরু করতে ৫০,০০০ টাকা থেকে ৩,০০,০০০ টাকা পর্যন্ত মূলধন প্রদান করা হবে।
এই অর্থ আপনার নতুন ব্যবসা শুরু ও প্রসারের মূল ভিত্তি হিসেবে কাজ করবে।
আবেদন প্রক্রিয়া:
✅ কমেন্টে দেওয়া লিংক থেকে আবেদন ফরম ডাউনলোড করে প্রিন্ট করুন। এরপর ফরমটি হাতে লিখে পূরণ করে কুরিয়ারে অথবা সরাসরি আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে জমা দিন।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঠিকানা: প্লট ৬২-৬৪, রোড ৩, ব্লক এ, আফতাবনগর, ঢাকা।
গুগল ম্যাপ লোকেশন: https://maps.app.goo.gl/boxRREzCoiqn7d716
আবেদনের শেষ সময়: ১০ অক্টোবর ২০২৬।